পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহর পরিবেষ্টনকারী ধূসর পাহাড়ের অনেক গভীরে এক অভাবনীয় সম্পদ রয়েছে। পাহাড়ের গভীরে সুড়ঙ্গে পবিত্র কুরআনের বাক্সগুলো মৌচাকের মতো থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। অপবিত্রতা থেকে নিরাপদে এসব সুড়ঙ্গে পবিত্র কুরআন সংরক্ষণ করা হচ্ছে। পাহাড়টি ‘জাবাল-ই-নূর’ বা ‘জ্যোতির পাহাড়’ হিসাবে পরিচিত। দুই ভাই মিলে পাহাড়ের সুড়ঙ্গকে ইসলামের পবিত্র গ্রন্থের জন্য একটি পবিত্র আধার হিসাবে পরিণত করার পর থেকে এ পর্যন্ত লাখ লাখ লোক এই সুড়ঙ্গ পরিদর্শন করেছে। এখানে কুরআনের বেশ কয়েকটি কপি রয়েছে যেগুলো ছয়শ’ বছরের বেশী পুরনো। জাবাল-ই-নূরের প্রশাসক মুযাফফর আলী বলেন, এখানে পুরনো কুরআন ভর্তি অন্তত ৫০ লাখ বস্তা রয়েছে। স্থানাভাবের কারণে সুড়ঙ্গের বাইরেও শত শত বস্তায় ভরা কুরআনের কপি পাহাড়ের গায়ে উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে।

এর ভিতরে প্রবেশে দর্শণার্থীদের কোন ফী দিতে হয় না। তবে তারা সেখানে দান করতে পারেন। সংরক্ষণাগারের প্রতিষ্ঠাতা ৭৭ বছর বয়সী বিত্তশালী ব্যবসায়ী আব্দুছ ছামাদ লেহরী বলেন, পাহাড়ে আমরা আরো সুড়ঙ্গ খনন করতে চাই। কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই। কুরআনের বাণীগুলো সংরক্ষণে লেহরীর এ আকাঙ্ক্ষার বাস্তবায়ন শুরু হয় ১৯৫৬ সালে। তিনি বলেন, কা‘বা শরীফের এক বিরাট ছবি ছাপানো একটি সংবাদপত্র তার এক বন্ধুর গাড়ির মধ্যে পড়ে থাকতে দেখে তিনি তা যত্নের সঙ্গে তুলে নেন এবং তখনই পবিত্র কুরআনের বাণী ও মর্যাদা সমুন্নত রাখার জন্য তার মিশন শুরু করার শপথ নেন।







ইসরাঈলের সাথে আরব আমিরাতের শান্তি চুক্তি!
তিন ভাষায় পুরো কুরআন মুখস্থ করেছে মিসরের ৮ বছরের অন্ধ বালক আম্মার!
করোনা থেকে মুক্তি চেয়ে ড. আব্দুর রহমান আস-সুদাইসীর আবেগঘন প্রার্থনা
১ ট্রিলিয়ন ডলার বা ১১৮ লাখ কোটি টাকা মূল্যের খনি, তালেবানের হাতে আফগানিস্তানের নতুন অস্ত্র
আলজেরিয়ায় নির্মিত হচ্ছে আফ্রিকার বৃহত্তম মসজিদ
সুইডেনে কুরআন অবমাননা : প্রতিবাদে সুইডিশ ভাষায় ১ লাখ কুরআন বিতরণের ঘোষণা
মুসলিম জাহান
২০৩০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা বার্ষিক ৩ কোটি (মাসজিদুল হারামে গত এক বছরে ২ কোটি হজ্জ-ওমরাহ পালনকারীদের সেবা প্রদান)
কারাগারে বসেই কুরআনের হাফেয হ’লেন ১৩ হাযার কারাবন্দী
দক্ষিণ সুদানের ওয়াও প্রদেশের রহস্যময় কূপ
ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টারের ইসলাম গ্রহণ
আফগান নারীদের জন্য যেসব নির্দেশনা দিয়েছে তালেবান
আরও
আরও
.