আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ

 

 

প্রশিক্ষণ

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ‘-এর উদ্যোগে দেশব্যাপী যেলাভিত্তিক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ শুরু হয়েছে। এসব প্রশিক্ষণে আন্দোলনের আমেলা ও শূরা সদস্যগণ প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের রিপোর্ট নিম্নে পেশ করা হ’ল।-

১২ই সেপ্টেম্বর শনিবার সালথা, ফরিদপুর : অদ্য বাদ আছর যেলার সালথা থানাধীন সালথা আহলেহাদীছ জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

১৯শে সেপ্টেম্বর শনিবার চাঁদপুর : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন আল-ইনছাফ একাডেমীতে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ এবং যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদুল্লাহ ও দফতর সম্পাদক হাফেয আশিকুয্যামান।

২০শে সেপ্টেম্বর রবিবার লক্ষ্মীপুর : অদ্য মাগরিব যেলার সদর থানাধীন পূর্ব বাঞ্ছারামপুর তরীকায়ে মুহাম্মাদী জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ এবং যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আহলেহাদীছ ব্যক্তিত্ব মুহাম্মাদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক হাফেয আশিকুয্যামান।

২১শে সেপ্টেম্বর সোমবার ফেনী : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন দারুল হাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সৈয়দ মুহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

২৪শে সেপ্টেম্বর বৃহস্পতিবার কাথোরা, গাযীপুর-দক্ষিণ : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন কাথোরা আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

২৫শে সেপ্টেম্বর শুক্রবার খাগড়াছড়ি : অদ্য বেলা সাড়ে ১১-টায় যেলার সদর থানাধীন রসূলপুর সবুজবাগ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স মসজিদে যেলা ‘আন্দোলন’-এর আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক প্রশিক্ষণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর সভাপতি অধ্যাপক জালালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও শূরা সদস্য হাফেয শেখ সাদী প্রমুখ।

২৫শে সেপ্টেম্বর শুক্রবার রাঙ্গামাটি : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন কলেজ গেট আমানতবাগ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার ফযলুল বারীর বাস ভবনে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার ফযলুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

১লা অক্টোবর বৃহস্পতিবার গোলাকান্দাইল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ : অদ্য বাদ মাগরিব যেলার রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল আল-আমীন ফাউন্ডেশন জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ এবং যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আ. ন. ম সাইফুল ইসলাম নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রঊফ ও বর্তমান প্রচার সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ প্রমুখ।

১লা অক্টোবর বৃহস্পতিবার দিনাজপুর-পশ্চিম : অদ্য বিকাল ৪-টায় যেলা সদরে অবস্থিত রেল স্টেশন আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ এবং যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুফীযুদ্দীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম ও বর্তমান সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান এবং আল-‘আওনে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক আহসান হাবীব প্রমুখ।

২রা অক্টোবর শুক্রবার রাণীশংকৈল, ঠাকুরগাঁও : অদ্য বাদ আছর যেলার রাণীশংকৈল থানাধীন শান্তিপুর ইত্তেবায়ে সুন্নাহ আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ যিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার ও আল-‘আওনে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক আহসান হাবীব। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ রঈসুদ্দীন।

৩রা অক্টোবর শনিবার কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ : অদ্য সকাল ৯-টায় যেলার কোটালীপাড়া থানাধীন কাঠিগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ এবং যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রঊফ ও বর্তমান প্রচার সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ প্রমুখ।

৩রা অক্টোবর শনিবার পাতুলীপাড়া, টাঙ্গাইল : অদ্য সকাল ১১-টায় যেলার সদরের পাতুলীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন, যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ যাকারিয়া। স্বাগত ভাষণ পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক আনোয়রুল ইসলাম।

৪ঠা অক্টোবর রবিবার ত্রিশাল, ময়মনসিংহ-দক্ষিণ : অদ্য সকাল ৯-টায় যেলার ত্রিশাল থানা বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।

সুধী সমাবেশ

১৯শে সেপ্টেম্বর শনিবার ছোট শলুয়া, দর্শনা, চুয়াডাঙ্গা : অদ্য সকাল ১০-টায় যেলার দর্শনা থানাধীন ছোট শলুয়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক সুধী সমাবেশ ও ‘যুবসংঘ’-এর যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইয়াকূব আলী।







আরও
আরও
.