‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পাবনা যেলার অর্থ সম্পাদক ও আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী (বিনা)-তে কর্মরত মুহাম্মাদ আকরাম হোসাইন (৫৯) গত ৯ই আগস্ট রোজ রবিবার বিকাল ৪-টায় তীব্র বুকের ব্যথায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও সাংগঠনিক সাথী রেখে যান। ঐদিন রাত সাড়ে ৯-টায় ঈশ্বরদী উপযেলাধীন অরণকোলা হাট জামে মসজিদ ও মাদ্রাসা ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলী শাহান মাস্টার। জানাযা শেষে তাকে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা বেলালুদ্দীন, মুহাম্মাদ সোহরাব আলী, বর্তমান সহ-সভাপতি মুহাম্মাদ আফতাবুদ্দীন, সাধারণ সম্পাদক এস. এম তারিক হাসান, ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয শরীফুল ইসলাম, সাবেক সভাপতি হাসান আলীসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
[আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি- সম্পাদক]