১০ই এপ্রিল শুক্রবার ত্রিশাল, ময়মনসিংহ-দক্ষিণ : অদ্য বাদ আছর যেলার ত্রিশাল থানাধীন ত্রিশাল বাজার কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা ফযলুল হক। 

১৬ই এপ্রিল বৃহস্পতিবার গাযীপুর-উত্তর : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন মণিপুর বাজার কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র যৌথ উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মুহাম্মাদ হাবীবুর রহমান।

১৮ই এপ্রিল শনিবার ছাতিহাটি, টাঙ্গাইল : অদ্য বাদ যোহর যেলার কালিহাতি থানাধীন ছাতিহাটি আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন শহর শাখা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মুনীরুযযামান।

২৩শে এপ্রিল বৃহস্পতিবার পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ : অদ্য বাদ আছর যেলার রূপগঞ্জ থানাধীন পূর্বাচল মারকাযুস সুন্নাহ আস-সালাফী মাদ্রাসার হলরুমে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র উদ্যোগে কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আ. ন. ম. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক আসাদুল্লাহ মিলন ও প্রচার সম্পাদক আলমগীর হোসাইন। 

২৪শে এপ্রিল শুক্রবার বংশাল, ঢাকা-দক্ষিণ : অদ্য বাদ আছর যেলার বংশাল থানাধীন যেলা ‘আন্দোলন’-এর কার্যালয়ে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র যৌথ উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ মিলন। 

২৫শে এপ্রিল শনিবার পূর্ব বাঞ্চানগর, লক্ষীপুর : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন পূর্ব বাঞ্চানগর তরীকায়ে মুহাম্মাদ (ছা.) জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র যৌথ উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুছতফা মাহতাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ তারেক। 

৯ই মে শনিবার ফুলবাড়ী, দিনাজপুর-পূর্ব : অদ্য সকাল ৯-টায় যেলার ফুলবাড়ী থানাধীন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসায় যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে দায়িত্বশীল ও কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ ইহসান।







দায়িত্বশীল প্রশিক্ষণ
যুবসংঘ (যেলাসমূহ পুনর্গঠন)
মুহতারাম আমীরে জামা‘আতকে ‘শায়খুল হাদীছ’ হিসাবে বিশেষ সম্মাননা প্রদান (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
যেলা সম্মেলন : ব্রাহ্মণবাড়িয়া; প্রশিক্ষণ
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (গত সংখ্যার পর)
মাদ্রাসা উদ্বোধন; আল-‘আওন
মাসিক তাবলীগী ইজতেমা
যেলা সম্মেলন (রাজশাহী-পূর্ব) আশূরা চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিখাদ ইসলামী সমাজ কায়েমে ব্রতী হউন - -মুহতারাম আমীরে জামা‘আত
যুবসংঘ (প্রশিক্ষণ)
আন্দোলন (তাবলীগী সভা)
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরব আমীরাত ও সঊদী আরব সফর

যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম

রাসূলুল্লাহ (ছাঃ)-এর আনুগত্যের মধ্যেই মানবজাতির মুক্তি নিহিত - -আমীরে জামা‘আত
আরও
আরও
.