উত্তর : হোসাইন (রাঃ) আহলে বায়তের সম্মানিত সদস্য এবং জান্নাতে যুবকদের নেতা (তিরমিযী, মিশকাত হা/৬১৫৪)। রাসূল (ছাঃ) যেভাবে তাঁর সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন, তেমনি আহলে বায়তের আদর্শ অনুসরণ করতে নির্দেশনা দিয়েছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের বিশিষ্ট মুহাদ্দিছ ও ইতিহাসবিদরা মনে করেন যে, ইয়াযীদ সরাসরি হোসাইন (রাঃ)-কে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন মর্মে কোন বিশুদ্ধ বর্ণনা নেই। আবার এটিও সত্য যে, তিনি হত্যাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক কোন ব্যবস্থা গ্রহণ করেননি। কেন তিনি বিচার করেননি এ বিষয়ে নিশ্চিত কোন ঐতিহাসিক তথ্য নেই। অতএব অনুমান করে বলা যাবে না যে, তিনি বিচার না করায় অবশ্যই হত্যাকান্ডে সম্মত ছিলেন। আবার তাকে সম্পূর্ণ নির্দোষ বলারও নির্ভরযোগ্য প্রমাণ নেই। সেজন্য ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, নিশ্চয়ই ইয়াযীদ মুসলিম রাজন্যবর্গের মধ্যে একজন রাজা ছিলেন। তাঁর যেমন ভালো কাজ রয়েছে, তেমনি মন্দ কাজও রয়েছে। তাঁর জন্ম ওছমান (রাঃ)-এর খেলাফতকালের পূর্বে হয়নি। তবে তাঁর শাসনামলেই সেই সব বেদনাদায়ক ঘটনা ঘটেছিল যেমন হোসাইন (রাঃ)-এর মর্মান্তিক শাহাদাত এবং মদীনা আক্রমণ ও সেখানে ছাহাবীদের রক্তপাত। তিনি যেমন কোন ছাহাবী ছিলেন না, তেমনি আল্লাহর কোন নেককার অলীও ছিলেন না। আর এটিই হ’ল সাধারণ বিবেকবান মানুষ, দ্বীনের আলেম সমাজ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের সামগ্রিক অভিমত (মাজমূ‘উল ফাতাওয়া ৪/৪৮৩)।

তিনি আরো বলেন, ‘আর এই কারণেই উম্মতের শ্রেষ্ঠ ইমামগণ এবং আহলুস সুন্নাহ্র অনুসারীগণ যে আদর্শ ও বিশ্বাসের ওপর একমত হয়েছেন তা হ’ল ইয়াযীদকে যেমন গালিগালাজ বা অভিশাপ দেওয়া যাবে না, ঠিক তেমনি তাকে বিশেষভাবে ভালোবাসাও যাবে না (মাজমূ‘উল ফাতাওয়া ৩/৪১২)।

তিনি আরো বলেন, ইয়াযীদ ইবনে মু‘আ‘বিয়া হোসাইন (রাঃ)-এর হত্যাকান্ডে মোটেও সন্তুষ্টি প্রকাশ করেনি; বরং তাঁর শাহাদাতের খবরে তিনি দুঃখ ও বেদনা প্রকাশ করেছিলেন। আর এটিও নিশ্চিতভাবে জানা গেছে যে, ইয়াযীদ সরাসরি হোসাইন (রাঃ)-কে আক্রমণের নির্দেশ দেননি। কিন্তু তা সত্ত্বেও তিনি পরবর্তীতে তাঁর হত্যাকারীদেরকে এই জঘন্য অপরাধের জন্য কোন শাস্তিও দেননি। কারণ তারা ইয়াযীদের রাজত্ব সুরক্ষার জন্যই এই হত্যাকান্ড ঘটিয়েছিল’ (মাজমূউল ফাতাওয়া ৩/৪১২)।

সেজন্য ইবনু হাজার আসক্বালানী, ইবনু কাছীর, ইমাম যাহাবীসহ আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের বিদ্বানগণ বলেন, ইয়াযীদের অন্যায় কর্মকান্ডের কারণে আমরা তাকে ভালোবাসবো না, আবার তিনি কনস্টান্টিনপল যুদ্ধে অংশ গ্রহণ এবং হাদীছে লা‘নত বা গালিগালাজ নিষিদ্ধের কারণে তাকে লা‘নতও করব না (আল-বিদায়াহ ৮/২৩২; যাহাবী, সিয়ারু আ‘লামিন নুবালা ৪/৩৬, ৫/৫; বিস্তারিত দ্র. ‘আশূরায়ে মুহাররম ও আমাদের করণীয়’ বই)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ মাহমূদ ছালেহ, চট্টগ্রাম।








প্রশ্ন (১৭/৯৭) : ‘আমার প্রতি দরূদ পাঠের সংখ্যা যার যত বেশী হবে জান্নাতে তার তত বেশী স্ত্রী হবে’ মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই। - -মুহাম্মদ রফীকুল ইসলামমাকলাহাট, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (১৬/৯৬) : ওমর (রাঃ) মেয়েদের মোহরানা নির্ধারণ করে দিলে জনৈক মহিলা তার বিরোধিতা করেছিলেন মর্মে যে ঘটনা প্রচলিত আছে তার প্রমাণ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৫/২২৫) : আমাদের সমাজে স্ত্রী প্রথম গর্ভবতী হওয়ার ৭-৮ মাস পর ‘বৌ বিদায়’ নামে একটি অনুষ্ঠান ঘটা করে পালন করা হয়। এর কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৩৮/১১৮) : ‘লা হাওলা অলা কুওয়াতা ইল­া বিল­া-হ’ ৯৯টি রোগের ঔষধ। যার সর্বনিম্ন হ’ল দুশ্চিন্তা। উক্ত মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই। - -মিনহাজ পারভেযহড়গ্রাম, রাজশাহী।
প্রশ্ন (৫/২৪৫) : আমি একজন সরকারী কর্মচারী। প্রতিমাসে প্রভিডেন্ট ফান্ডের যে অর্থ আমার বেতন থেকে কর্তন করা হয় তার বিপরীতে প্রদত্ত সূদ গ্রহণ না করে মূল টাকা নিলে কোন পাপ হবে কি?
প্রশ্ন (২২/১৮২) : কুরআন পাঠরত অবস্থায় কিছুক্ষণ বিরতি নেওয়ার পর পুনরায় কোন আয়াত থেকে পাঠ শুরু করলে ‘আ‘ঊযুবিল্লাহ’ না ‘বিসমিল্লাহ’ দিয়ে শুরু করতে হবে? এছাড়া বক্তব্যের মাঝে বা কোন কুরআনী দো‘আ পাঠের শুরুতে কিছু পাঠ করতে হবে কি?
প্রশ্ন (৩০/১১০) : যে দিনে যে জন্ম গ্রহণ করবে সেদিনেই সে মৃত্যুবরণ করবে, এ কথা কতটুকু সত্য?
প্রশ্ন (১৭/৯৭) : রাসূল (ছাঃ) মি‘রাজে যাওয়ার সময় জিব্রীলের আদেশে তূরে সীনা ও বায়তুল লাহমে ছালাত আদায় করেছেন। এতে কি প্রমাণ হয় যে, সালাফে ছালেহীনদের স্মৃতিবিজড়িত স্থানে বরকত হাছিলের জন্য বিশেষ ছালাত আদায় করা যায়? বিস্তারিত জানতে চাই। - -আলী আছগর, ডাকবাংলা, ঝিনাইদহ।
প্রশ্ন (২৮/১৪৮) : যিলহজ্জ মাসের ১ তারিখ হতে ১০ই যিলহজ্জ পর্যন্ত ছিয়াম রাখা যায় কি?
প্রশ্ন (৩০/১৯০) : পাশাপাশি দুইটি পৃথক মসজিদের একটিতে পরুষ ও একটি মহিলা ছালাত আদায় করে থাকে। সাউন্ড বক্সের মাধ্যমে একই সঙ্গে জামা‘আত করা যাবে কি?
প্রশ্ন (৬/৩৬৬) : আমরা জানি চুলে কলপ ব্যবহার করা যায় না। কিন্তু অল্প বয়সে কারো চুল পেকে গেলে এবং চিকিৎসায় কোন ফল না হ’লে কালো খেযাব বা কলপ ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (৩/১২৩) : ইশরাক, চাশত ও আউওয়াবীনের ছালাতের সঠিক সময় কোনটি? প্রত্যেকটি পৃথক পৃথকভাবে আদায় করাই কি সুন্নাত? - -ফাহীম মুনতাছির, ধানমন্ডি, ঢাকা।
আরও
আরও
.