উত্তর : খাবারের মধ্যে চুল, মাছি, পোকা-মাকড় বা অন্য কোন অপবিত্র বা অরুচিকর বস্ত্ত পড়ে গেলে তার বিধান এক নয়; বরং পরিস্থিতিভেদে ভিন্ন হবে। যদি বস্ত্তটি সরিয়ে ফেলাতে খাবার নিরাপদ ও খাওয়ার উপযোগী থাকে, তাহ’লে শুধু ঐ বস্ত্তটি অপসারণ করে বাকী খাবার খেয়ে নিবে। অযথা পুরো খাবার ফেলে দেওয়া অপচয়ের অন্তর্ভুক্ত হ’তে পারে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের কারো পাত্রের মধ্যে যদি মাছি পড়ে, তবে সে যেন তা সম্পূর্ণরূপে ডুবিয়ে দেয়, অতঃপর তা বাইরে ফেলে দেয়। কারণ তার এক ডানায় রয়েছে রোগ এবং অপর ডানায় রয়েছে তার প্রতিষেধক। আর সে পাত্রে পড়ার সময় রোগবাহী ডানাটি দিয়েই প্রথমে পড়ে। সুতরাং তোমরা তাকে পুরোপুরি ডুবিয়ে দাও, তারপর ফেলে দাও’ (বুঃ মুঃ মিশকাত হা/৪১১৫, ৪১৪৩)। কিন্তু যদি পতিত বস্ত্তটির কারণে খাবারটি নষ্ট হয়ে যায়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে হয় বা খাওয়ার অযোগ্য হয়ে যায় বা চরম অরুচি চলে আসে, তাহ’লে তা খাওয়া থেকে বিরত থাকবে; বরং ক্ষতির আশঙ্কা থাকলে তা পরিত্যাগ করাই কর্তব্য। আল্লাহ বলেন, ‘তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না’ (নিসা ৪/২৯)। রাসূল (ছাঃ) বলেন, ‘ক্ষতি করোনা, ক্ষতিগ্রস্ত হয়োনা’ (ইবনু মাজাহ হা/২৩৪০; ছহীহাহ হা/২৫০)।

প্রশ্নকারী : *লিটন, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।

*[আরবীতে সুন্দর ও অর্থবহ ইসলামী নাম রাখুন (স.স.)]







বিষয়সমূহ: বিবিধ বিধি-বিধান
প্রশ্ন (২/৪০২) : আমার স্বামী প্রবাসে থাকে। আমার শাশুড়ী, বৃদ্ধ শ্বশুর ও আমি বাড়িতে থাকি। আমার শ্বশুর-শাশুড়ীকে তেল মালিশ করে দিতে হয়। এই সুযোগে আমার শ্বশুর আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করে। আমি স্বামীকে জানালে সে বিশ্বাস না করে গোপনে তার ভিডিও ধারণ করতে বলে। আমি ভিডিও করে পাঠালে সে বিশ্বাস করে এবং জনৈক আলেমের ফৎওয়ার দারস্থ হয়। তারা ফৎওয়া দিয়েছে যে, আমাদের মধ্যে তালাক হয়ে গেছে। এক্ষণে আমাদের সংসার করার কোন সুযোগ আছে কি?
প্রশ্ন (৩৩/৩৭৩) : ফরয ছালাতের পর পঠিতব্য দো‘আসমূহ সুন্নাত ছালাতের পর বা যেকোন সময় পাঠ করা যাবে কি? - -মশীউর রহমান, কুষ্টিয়া।
প্রশ্ন (৬/১২৬) : চুরি, মদ্যপান, জুয়া খেলা ও মিথ্যা কথা বলায় অভ্যস্ত জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ)-এর নিকটে এসে তওবা করতে চাইলে তিনি তাকে কেবল মিথ্যা বলা থেকে নিষেধ করেন। লোকটি তা মেনে নিয়ে বাকী তিনটি কাজ করতে চায়। কিন্তু সত্য কথা বলতে গিয়ে পর্যায়ক্রমে সে বাকী কাজগুলি থেকে তওবা করতে বাধ্য হয়। এ কাহিনীটির কোন সত্যতা আছে কি? - -মোবারক, পীরগঞ্জ, রংপুর।
প্রশ্ন (২১/২৬১) : জুম‘আর খুৎবার সময় সামনে উঁচু ডেস্ক থাকায় সেখানে হাত এবং নোট রেখে বক্তব্য দেওয়ায় লাঠি রাখা কঠিন হয়। এক্ষণে সামনে টেবিল থাকা সত্ত্বেও লাঠি হাতে থাকতে হবে কি?
প্রশ্ন (২৪/৩৮৪) : বিভিন্ন ধরনের কয়েন যেমন বিটকয়েন, ইথিরিয়াম, বিএনবি ইত্যাদি ট্রেডিং বা ফিউচার ট্রেডিং হালাল না হারাম।
প্রশ্ন (২০/৪২০) : হাদীছে বর্ণিত নিষিদ্ধ তিন সময়ে জানাযার ছালাত আদায় ও লাশ দাফন করা যাবে কি? - -মুজাহিদুল ইসলামরেহাইর চর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৪/৪১৪) : আমার পিতা ১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকুরী নিয়ে দিয়েছেন। এক্ষণে আমার জন্য উক্ত চাকুরীর বেতনের টাকা দিয়ে সংসার চালানো জায়েয হচ্ছে কি?
প্রশ্ন (১/২০১) : ডায়াবেটিস রোগীদের জন্য যে ইনসুলিন দেওয়া হয়, তাতে শূকরের কোষ থেকে গৃহীত উপাদান রয়েছে। এক্ষণে উক্ত ঔষধ গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৩১/৩৯১) : কোন সৎ উদ্দেশ্যে পিতা-মাতার অবাধ্য হওয়া যাবে কি?
প্রশ্ন (৮/৪৪৮) : ব্রয়লার মুরগীর ডিম কৃত্রিমভাবে উৎপাদন করা হয়। অন্য পশুর ভ্রণ দ্বারা লেয়ার মুরগীর সাথে প্রজনন ঘটিয়ে ডিম উৎপাদন করা হয়। এই মুরগী খাওয়া বৈধ হবে কি?
প্রশ্ন (২২/৩৪২) : নারীদের জন্য আয়াতুল কুরসী লিখিত স্বর্ণের লকেট ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (৩২/৩১২) : কিছু মানুষ আমাদের জমি অবৈধভাবে দখল করে আছে। তারা কোন বিচার মানে না। থানায় কেস করলে পুলিশকে টাকা দিয়ে তাদের পক্ষে রায় নেয়। তাদের কারণে আমরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এভাবে যুলুমের শিকার হ’লে এবং প্রশাসনিক কোন প্রতিকার না পেলে একজন মুমিনের করণীয় কি?
আরও
আরও
.