উত্তর : সর্বপ্রথম অবতীর্ণ আয়াত হ’ল সূরা আলাক্বের প্রথম পাঁচটি আয়াত- (১) ‘পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন’ (২) ‘সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে’ (৩) ‘পড় এবং তোমার প্রভু বড়ই দয়ালু’ (৪) ‘যিনি কলমের সাহায্যে শিক্ষা দান করেছেন’ (৫) ‘তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না’ (আলাক্ব ৯৬/১-৫; বুখারী হা/৪৯৫৩, মুসলিম হা/১৬০, মিশকাত হা/৫৮৪১; ফাৎহুল বারী ১/২৩, হা/৩)। আর সর্বশেষ অবতীর্ণ আয়াত সম্পর্কে মতভেদ থাকলেও সর্বাধিক প্রসিদ্ধ মত হ’ল- সূরা বাক্বারাহর সর্বশেষ ২৮১ নং আয়াত- ‘আর তোমরা ভয় কর সেই দিনকে, যেদিন তোমরা পুনরায় ফিরে যাবে আল্লাহর কাছে। অতঃপর প্রত্যেকেই তার কর্মফল পুরোপুরি পাবে। আর তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না’ (সৈয়ূত্বী, আল-ইৎক্বান ১/৩৫ পৃঃ)। শেষোক্ত আয়াত সম্পর্কে ইমাম কুরতুবী বিভিন্ন বর্ণনা উদ্ধৃত করে বলেন, এটিই হ’ল সর্বাধিক পরিচিত, বহু সূত্রে বর্ণিত, সর্বাধিক বিশুদ্ধ ও সবচেয়ে প্রসিদ্ধ। যা রাসূল (ছাঃ)-এর মৃত্যুর ৭ বা ২১ দিন পূর্বে নাযিল হয় (তাফসীর বাক্বারাহ ২৮১ আয়াত)। ইবনু হাজার (রহঃ)ও এটাকে সর্বাধিক বিশুদ্ধ বলে মত পোষণ করেছেন (ফাৎহুল বারী হা/৪৩৭৮-এর পূর্বে, ৮/৩১৭)।






প্রশ্ন (২৬/২৬) : কম্পিউটারের দোকানে মাঝে মাঝেই আমাদের জমি বন্ধকের চুক্তিপত্র লিখতে হয়। এটা কম্পোজ করে দিলে কি আমাকে গোনাহের ভাগিদার হ’তে হবে?
প্রশ্ন (২৬/৪৬৬) : সাগরের পানি দোকানে ছিটিয়ে দিলে ব্যবসায় বরকত হয়, বেচাকেনা বেশী হয়। একথার কোন ভিত্তি আছে কি? এরূপ বিশ্বাস করা শিরক হবে কি?
প্রশ্ন (৩১/৪৭১) : হাদীছে হাফেয হওয়ার যে মর্যাদা বর্ণিত হয়েছে, তা কি যেকোন পরিমাণ হিফযের ক্ষেত্রে প্রযোজ্য না কেবল পুরো কুরআন হিফয করলেই সেই মর্যাদা লাভ করা যাবে? ভালো হাফেয তৈরীর উদ্দেশ্যে সন্তানকে কোন বিদ‘আতী প্রতিষ্ঠানে ভর্তি করানো যাবে কি?
প্রশ্ন (৫/৫) : জনৈক আলেম বলেন, ‘জামা‘আতে ছালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমনকারী ব্যক্তি মারা গেলে সে জান্নাতী’-উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই।
প্রশ্ন (২৫/২২৫) : কুরআনের উপর হাত রেখে হলফ করা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (৫/৫) : পিতার নির্দেশে স্বীয় অসম্মতিতে বিবাহ করায় স্ত্রীর প্রতি স্বামী চরম বিতৃষ্ণ। কিন্তু তালাক প্রদানে সম্মত নয়। এমতাবস্থায় স্ত্রী যদি উক্ত স্বামী থেকে পৃথক থাকতে বা ডিভোর্স দিতে চায় তাতে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১/২৮১) : ছিয়াম অবস্থায় করোনার টিকা গ্রহণ করা যাবে কী?
প্রশ্ন (১০/৪১০) : প্রভিডেন্ট ফান্ডে প্রদত্ত সূদ গ্রহণ করা যাবে কি? করা না গেলে তা মা, বোন, স্ত্রী, ভাইকে দান করা যাবে কি? পেনশন ও ডিপিএস ফান্ডের মূল টাকা উত্তোলনের সময় বাধ্যগতভাবে ঘুষ দিতে হয়। এক্ষণে সূদ থেকে প্রাপ্ত টাকা দিয়ে উক্ত ঘুষ দেওয়া যাবে কি? - মুহাম্মাদ আলী, ইপিজেড, চট্টগ্রাম।
প্রশ্ন (৩৫/৩১৫) : সূরা বাক্বারাহ ১১৫ নং আয়াতের ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২২/৩৪২) : কোন অমুসলিম ব্যক্তির জন্য মুসলিম হওয়ার আগে কিছু করণীয় আছে কি? কী কাজ করলে সে মুসলিম হতে পারবে?
প্রশ্ন (৩৪/১৫৪) : মসজিদে কবর দেয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ (ছাঃ)-এর কবর মসজিদের ভিতরে হওয়ার কারণ কি?
প্রশ্ন (৩৪/৩১৪) : ইমাম ও মুক্তাদী একই কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে ইমামকে কি এক বা অর্ধ হাত এগিয়ে দাঁড়াতে হবে, না একই কাতারে পায়ে পা লাগিয়ে দাঁড়াবে?
আরও
আরও
.