উত্তর : ৪র্থ হিজরীতে সংঘটিত যাতুর রিক্বা‘ যুদ্ধ থেকে ফেরার পথে এক স্থানে রাতে বিশ্রামকালে রাসূল (ছাঃ)-এর নির্দেশে পাহারারত আনছার ছাহাবী ‘আববাদ বিন বিশ্র (রাঃ) গভীর মনোযোগে ছালাত আদায়কালে শত্রু কর্তৃক পরপর তিনটি তীর দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বে্ও ছালাত পরিত্যাগ না করার কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এমন একটি সূরা তেলাওয়াত করছিলাম, যা পরিত্যাগ করতে আমার মন চাচ্ছিল না (‘আওনুল মা‘বূদ হা/১৯৫-এর ব্যাখ্যা; আবুদাঊদ হা/১৯৮, সনদ হাসান)। ছালাতের মাঝে হযরত আলী (রাঃ)-এর পা থেকে তীর টেনে বের করা হয়েছিল বলে একটি প্রসিদ্ধ ঘটনা সমাজে প্রচলিত আছে। কিন্তু এর কোন ভিত্তি খুঁজে পাওয়া যায় না। এছাড়া উরওয়া ইবনু যুবায়ের (রাঃ) সম্পর্কে এরূপ একটি ঘটনা প্রসিদ্ধ রয়েছে যে, তাঁর পা কেটে ফেলার প্রয়োজন হলে তিনি ছালাতে দন্ডায়মান হন। অতঃপর তা কাটা হয়। কিন্তু তিনি কিছুই অনুভব করতে পারেননি (আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ ৯/১০২)।






প্রশ্ন (২৯/৩০৯) : মহামারী ছড়ানোর ভয়ে মসজিদে মাস্ক ব্যবহার করে ছালাত আদায় করা জায়েয হবে কি? - -রবীউল ইসলাম, রসূলপুর, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (১৬/১৭৬) : স্ত্রী পরপুরুষে আসক্ত হয়ে স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে ঐ পুরুষকে বিবাহ করেছে। কিন্তু ১ম স্বামী তা গ্রহণ করেনি। তালাকও দেয়নি। এক্ষণে দ্বিতীয় বিবাহ বৈধ হয়েছে কি?
প্রশ্ন (২২/১৮২) : কোন কোন প্রতিষ্ঠানের সদস্যরা মুসলিম হওয়ার পরেও অমুসলিমদের ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ আয়োজন করে এবং তাদের ধর্মীয় প্রতীক ব্যবহার করে। এমন কাজ করা কেমন গুনাহ এবং উক্ত প্রতিষ্ঠানে চাকুরী করা যাবে কি?
প্রশ্ন (৩৭/৩৯৭) : প্রাপ্ত বয়স্ক ভাই-বোন বা দুই ভাই একই বিছানায় থাকতে পারবে কি?
প্রশ্ন (৩৯/৪৭৯) : ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাঁটা কিন্তু ফল অতি সুস্বাদু- মর্মে বর্ণিত কোন হাদীছ আছে কি?
প্রশ্ন (২০/১০০) : উষ্ট্রের যুদ্ধে কারণ, ফলাফল ও সেখানে আয়েশা ও আলী (রাঃ)-এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। - -ইহসান ইলাহী যহীর, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩৮/৩৫৮) : ইজতেমার আয়োজন করা যাবে কি? ইজতেমা বা ধর্মীয় সভার জন্য স্টেজ সাজানো কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৭/৪৫৭) : অনেকের ধারণা ছিয়াম অবস্থায় রক্ত বের হলে ছিয়াম নষ্ট হয় বা দুর্বল হয়ে যায়। উক্ত ধারণা কি সঠিক?
প্রশ্ন (৪০/৪৪০) : ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী... দো‘আটি ছালাতের কোন কোন স্থানে পড়া যাবে?
প্রশ্ন (১৪/২৯৪) : কাপড় ধোয়ার পরেও যদি বীর্য না ওঠে তাহ’লে ঐ কাপড় পরে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৭/২৬৭) : ক্বিয়ামতের দিন সকল মানুষ কি বস্ত্রহীন অবস্থায় উঠবে? সেদিন কারো পরণে কাপড় থাকবে কি?
প্রশ্ন (১৮/৩৩৮) : খতম তারাবীহ পড়িয়ে অর্থ নেওয়া যাবে কি?
আরও
আরও
.