উত্তর : আল্লাহ বলেন, ‘আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দন্ডায়মান হও’ (বাক্বারাহ ২/২৩৮)। তিনি আরও বলেন, ‘আর তুমি আমার স্মরণে ছালাতে দাঁড়িয়ে যাও’ (ত্বোয়া-হা ২০/১৪)। অতএব ছালাতের মূল বিষয়টি হ’ল আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়ানো। এক্ষণে শক্তি থাকা সত্ত্বেও নফল ছালাত বসে আদায় করা জায়েয হবে কি-না, এমন একটি বিষয়ে হযরত ইমরান বিন হুছায়েন (রাঃ) রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, যদি কেউ সেটি দাঁড়িয়ে আদায় করে তবে সেটাই উত্তম। আর যদি বসে আদায় করে, তবে তার জন্য অর্ধেক ছওয়াব। আর যদি শুয়ে আদায় করে, তবে তার জন্য অর্ধেক ছওয়াব’ (বুখারী হা/১১১৫; মিশকাত হা/১২৪৯)। উপরের হাদীছটি কেবল সুস্থ নফল ছালাত আদায়কারীর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যদি দাঁড়াতে অক্ষম হওয়ার কারণে মুছল্লী বসে ছালাত আদায় করেন, তবে তিনি দাঁড়িয়ে ছালাত আদায়কারীর সমপরিমাণ ছওয়াব পাবেন। উল্লেখ্য যে, ইবনু হাজার বলেন, শক্তি থাকা সত্ত্বেও বসে ফরয ছালাত আদায় করা বাতিল হওয়া সম্পর্কে উম্মতের ইজমা রয়েছে (মিরক্বাত, মির‘আত)।

প্রশ্নকারী : আবু রায়হান, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।







বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১১/১৩১) : ক্বিয়ামতের দিন মসজিদ, মাদরাসা, কা‘বাঘর ও কুরআন মাজীদ ইত্যাদি অক্ষত থাকবে। এমর্মে বর্ণিত হাদীছের কোন সত্যতা আছে কি? - -আব্দুল আহাদ, মধ্য নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৮/৩৬৮) : জনৈক ইমাম ছাহেব খুৎবায় বলেন, ১০ই যিলহজ্জ মিনাতে কংকর নিক্ষেপ করে মাথা মুন্ডন অতঃপর কুরবানী করতে হবে। আগপিছ করলে হজ্জ হবে না। এ কথা কি সঠিক? - -আজমাল, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৬/২২৬) : পিতা কি তার প্রাপ্তবয়স্ক মেয়েকে আলিঙ্গন ও চুম্বন করতে পারেন? এছাড়া প্রাপ্তবয়স্ক ভাই-বোন কপালে চুম্বন এবং কোলাকুলি করতে পারবে কি?
প্রশ্ন (১৮/৩৩৮) : খতম তারাবীহ পড়িয়ে অর্থ নেওয়া যাবে কি?
প্রশ্নঃ (৯/৩৬৯) : এক ব্যক্তি ঈদগাহের জমি নিজের নামে রেকর্ড করে নেন। উল্লেখ্য যে, জমিটি সরকারী খাসের ছিল এবং ঈদগাহের নামে জমিটি মৌখিকভাবে দান করা ছিল। এখন ঐ ব্যক্তি নিজ সুবিধার জন্য গ্রামবাসীকে জমিটি ফিরিয়ে দিতে চান এবং এতে গ্রামবাসীরা দু’টি গ্রুপে বিভক্ত হয়ে যায়। এমতাবস্থায় উক্ত ঐ ঈদগাহে ছালাত আদায় করা বৈধ হবে কি?
প্রশ্ন (২৬/১৪৬) : নিয়মিত ইস্তেগফার পাঠ দো‘আ কবুলের অন্যতম কারণ মর্মে ইমাম আহমাদ (রহঃ) এবং রুটি বিক্রেতার মধ্যে প্রসিদ্ধ একটি কাহিনী রয়েছে। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (৬/২০৬) : কোন অমুসলিম বন্ধুর বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (১৭/১৭৭) : দৈনন্দিন পঠিতব্য যিকিরগুলো নিজের মত করে একশ বার, এক হাযার বার বা ইচ্ছামত পাঠ করা যাবে কি? এছাড়া কুরআন পড়ার শুরুতে সূরা ফাতিহা পড়া আবশ্যক কি?
প্রশ্ন (১৬/১৩৬) : সূরা তূরের ৭ম আয়াত (নিশ্চয় তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যই আসবে) পাঠ করার পরে ওমর (রাঃ) আল্লাহর ভয়ে অসুস্থ হয়ে পড়ে যান এবং পরবর্তীতে ১ মাস অসুস্থ থাকেন। এ ঘটনার সত্যতা আছে কি?
প্রশ্ন (৫/২৮৫) : অন্ধকার ঘরের মধ্যে ছালাত আদায়ে কোন বাধা আছে কি? - খোরশেদ, মক্কা, সঊদী আরব।
প্রশ্ন (২/২) : হানাফী ইমামের পিছনে ছালাত আদায়ের সময় তাদের ন্যায় বিদ‘আতী রীতিতে একদিকে সালাম ফিরানোর পর সিজদায়ে সহো দিতে হবে কি?
প্রশ্ন (২০/১৪০) : মৃতপ্রায় রোগীকে লাইফ সাপোর্টে জীবিত রাখতে প্রচুর খরচ হয়। এক্ষণে খরচের ভয়ে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও সাপোর্ট দেয়া বন্ধ করে দিলে গুনাহগার হ’তে হবে কি? - -সানজীদুল ইসলামবায়া, রাজশাহী।
আরও
আরও
.