প্রশিক্ষণ
৬ই জুন শনিবার আড়ুয়াবর্ণী, চিতলমারী, বাগেরহাট : অদ্য বেলা ১১-টায় যেলার চিতলমারী থানাধীন আড়ুয়াবর্ণী মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘সোনামণি’র কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও খুলনা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আযীযুর রহমান, যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক রবীউল ইসলাম, আল-‘আওনের যুগ্ম-আহবায়ক জাবিদুল ইসলাম, ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ শায়খুল ইসলাম ও সহ-পরিচালক শরীফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ওবায়দুর রহমান।
সুধী সমাবেশ ও মাসিক ইজতেমা
১২ই জুন শুক্রবার নারুলী, বগুড়া : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন নারুলী আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক সুধী সমাবেশ ও মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মশীউর রহমান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর ও ছাত্র বিষয়ক সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ সহীমুদ্দীন, যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা হাফেয মুখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক মীযানুর রহমান, প্রচার সম্পাদক মুহাম্মাদ আল-আমীন, ‘যুবসংঘ’-এর সভাপতি রামাযান আলী, বগুড়া পৌরসভার ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব রুস্তম আলী, মসজিদ কমিটির আহবায়ক শফীকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব অনুষ্ঠানের পূর্বে অত্র মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। অত্র মসজিদে দীর্ঘ ২৫ বছর পর ‘আন্দোলন ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে সবাই আল্লাহ তা‘আলার শুকরিয়া আদায় করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
১৩ই জুন শনিবার এনায়েতপুর, সিরাজগঞ্জ : অদ্য সকাল ৯-টায় যেলার এনায়েতপুর থানা সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মাওলানা আব্দুল মালেক, সভাপতি মুহাম্মাদ মুর্তাযা, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল মতীন, যেলা ‘যুবসংঘ’-এর প্রশিক্ষণ সম্পাদক নাঈমুর রহমান, ‘সোনামণি’র পরিচালক মুসলিমুদ্দীন ও দারুত তাওহীদ আস-সালাফিইয়াহ মাদ্রাসার পরিচালক মুহাম্মাদ ওবায়দুল্লাহ।
তা‘লীমী বৈঠক
৩০শে মে শনিবার নারায়ণপাড়া, বাগমারা, রাজশাহী : অদ্য বাদ মাগরিব যেলার বাগমারা থানাধীন নারায়ণপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। অত্র শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার মাছীরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন বাগমারা-পশ্চিম উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার এস.এম. সিরাজুল ইসলাম ও রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক ক্বারী আয়নুল হক।
৩১শে মে রবিবার সারন্দী নিশুপাড়া, বাগমারা, রাজশাহী : অদ্য বাদ মাগরিব যেলার বাগমারা থানাধীন সারন্দী নিশুপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। অত্র শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ নাযিমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন বাগমারা-পশ্চিম উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার এস.এম. সিরাজুল ইসলাম।
কেন্দ্রীয় দাঈর সফর
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ গত ৩-৫ই জুন পাবনা যেলার সদর থানাধীন চাঁদখার বাঁশতলা, দক্ষিণ কুঠিপাড়া, সাধুপাড়া, চাঁদমারী; ঈশ্বরদী থানাধীন সাহাপুর এবং ১১-১৪ই জুন জামালপুর যেলার মাদারগঞ্জ থানাধীন বালিজুরী, বীর পাকেরদহ, মুসলিমাবাদ, পোড়াবাড়ী, চর লোটাবর, চর বয়ড়া; সরিষাবাড়ী থানাধীন ডিগ্রী পাঁচবাড়ী ও আরামনগর; মেলান্দহ থানাধীন মধ্য কাহেতপাড়া, দক্ষিণ ঘোষেরপাড়া, পাঠানপাড়া ও চারাইলদার এলাকায় তাবলীগী সফর করেন।