বর্তমান সময়ে অধিকাংশ বেসরকারী হাসপাতালে যখন অপ্রয়োজনীয় সিজারের ঘটনা বাড়ছে, তখনই এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে দিনাজপুরের ফুলবাড়ী উপযেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। গত পাঁচ মাসে এই হাসপাতালে ৩৪৭টি শিশু স্বাভাবিক ডেলিভারীর মাধ্যমে এবং মাত্র ১৮টি শিশু অত্যন্ত যরূরী ও ঝুঁকিপূর্ণ বিবেচনায় সিজারের মাধ্যমে প্রসব করানো হয়েছে।

কর্তৃপক্ষের মতে হাসপাতালটির চিকিৎসক, নার্স ও দক্ষ ধাত্রীদের আন্তরিকতা, নিবিড় পরিচর্যা এবং প্রসব-পূর্ববর্তী ও পরবর্তী সঠিক সেবার কারণেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। বেসরকারী হাসপাতালে বা ক্লিনিকে সন্তান জন্মদানে যেখানে বিপুল অর্থের প্রয়োজন হয়, সেখানে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এই সম্পূর্ণ নিরাপদ চিকিৎসাসেবা মিলছে বিনামূল্যে। নিবেদিতপ্রাণ সেবার মাধ্যমে মাতৃমৃত্যু হার কমানোর পাশাপাশি সরকারী স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের আস্থাও বহুগুণ বাড়িয়ে তুলেছে এই স্বাস্থ্যকেন্দ্রটি।

[আমরা এখানকার সংশ্লিষ্ট সকল চিকিৎসক ও সেবাকর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আল্লাহর নিকট দো‘আ করছি। সাথে সাথে সরকারকেও এ ধরনের প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার আহবান জানাচ্ছি (স.স)]







ঝুঁকিতে থাকা নবজাতককে সুস্থ করতে ক্যাঙারু অভিজ্ঞতা
নেপালে বৃদ্ধ মা-বাবার জন্য ব্যাংকে অর্থ রাখা বাধ্যতামূলক
বিশ্বে সবচেয়ে দূষিত শহর ঢাকা
স্বদেশ-বিদেশ
সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের বিষয়ে যা বললেন মাওলানা আহমাদুল্লাহ
মৌলভীবাজারে বিস্ময় জাগানো এক গাছে ‘পঞ্চব্রীহি’ ধান
কুমিল্লায় চাষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামী মরিচ চারাপিতা, ১ কেজির দাম ২৮ লাখ টাকা!
ছিটমহল বিনিময়ের ৫ বছর : উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে সার্বিক চিত্র
২০ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় দুঃখ প্রকাশ
ভয়াবহ দুর্ভিক্ষের কবলে লাখ লাখ মানুষ (মানচিত্র থেকে মুছে যাচ্ছে দক্ষিণ সুদান)
৪ বছর ধরে টাকা জমিয়ে যৌতুকের টাকা ফেরৎ
বরগুনার ১১৭ কেজি ওযনের মিষ্টি কুমড়া বিক্রি হ’ল বরিশালে
আরও
আরও
.