উত্তর : হায়েযের মত নিফাস চলাকালীন ছুটে যাওয়া ছালাতেরও ক্বাযা ও কাফফারা বা ফিদইয়া কোনটাই আদায় করতে হবে না। এটি নারীদের প্রতি আল্লাহ তা‘আলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। মু‘আযা আদাবিয়া (রহঃ) বলেন, আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, ঋতুবতী মহিলার কী হয়েছে যে সে ছালাত ক্বাযা করে না কিন্তু ছিয়াম ক্বাযা করে? তখন তিনি বললেন, তুমি কি হারূরিয়া (খারেজী) দলের লোক? বললাম, আমি হারূরিয়া নই, আমি কেবল জানার জন্য জিজ্ঞেস করছি। তিনি বললেন, আমাদের যখন ঋতু হ’ত, তখন আমাদের ছিয়াম ক্বাযা করার নির্দেশ দেওয়া হ’ত, কিন্তু ছালাত ক্বাযা করার নির্দেশ দেওয়া হ’ত না (মুসলিম হা/৩৩৫; মিশকাত হা/২০৩২)।

প্রশ্নকারী : সজীব, ঢাকা।

*[আরবীতে সুন্দর ইসলামী নাম রাখুন (স.স)]







বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৪০/৩২০) : করোনা ভাইরাসের কারণে ধারাবাহিকভাবে জুম‘আর ছালাত পরিত্যাগ করতে হচ্ছে। এমতাবস্থায় মসজিদের পরিবর্তে বাড়িতে বা মহল্লায় জুম‘আ কায়েম করা যাবে কি? - -আবুল বাশার, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৬/৪২৬) : রোগী দেখার সময়সীমা উটের দুধ দোহন পরিমাণ মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (১৩/২১৩) : পুস্তক সমিতির নিয়ম মেনেই কি বই কেনা-বেচা করতে হবে? নাকি স্বাধীনভাবে বিক্রি করা যাবে? - -আমাতুল্লাহ, মীরপুর, ঢাকা।
প্রশ্ন (২৯/৩৮৯) : কতক পরিবারে দেখা যায় বিয়ের সময় যৌতুক গ্রহণ না করলেও বিয়ের পরে নানা রকম কষ্ট দেয়। ফলে শ্বশুরবাড়ীর পক্ষ থেকে জামাইর বাড়ীতে রামাযান মাসে জাঁকজমকপূর্ণ ইফতার, ঈদ উপলক্ষে মূল্যবান পোষাক, কোরবানীর সময় কোরবানীর পশু, আম-কাঠালের দিনে আম-কাঁঠাল পাঠাতে হয়। এগুলো কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩৬/২৭৬) : মহিলারা একজন পুরুষের ইমামতিতে মসজিদে ঈদের ছালাত আদায় করতে পারবে কি?
প্রশ্ন (৪০/২০০) : দাড়ি রাখার সঠিক বিধান কি?
প্রশ্ন (৩৭/৭৭) : জীবিত বা মৃত ব্যক্তির পক্ষ থেকে বায়তুল্লাহ তাওয়াফ করার ব্যাপারে শরী‘আতে কোন অনুমোদন আছে কি? - -মুহাম্মাদ ফরহাদ, টঙ্গী, গাযীপুর।
প্রশ্ন (১/১) : জনৈক আলেম বলেন, আমাদেরকে কেবল কুরআন অনুসরণ করতে হবে। হাদীছ অনুসরণের প্রয়োজন নেই। ছালাতের নফল-সুন্নাত বলে কিছু নেই। কেবল ফরয আদায় করাই যথেষ্ট। এ ব্যাপারে দলীলভিত্তিক জবাবদানে বাধিত করবেন।
প্রশ্ন (৩৪/১৫৪) : ছালাতে ক্বিয়ামরত অবস্থায় পায়ের সাথে পা বা টাখনুর সাথে টাখনু লাগানোর সঠিক নিয়ম জানতে চাই।
প্রশ্ন (১৪/৫৪) : মোযার উপর মাসাহ করার হুকুম ও শর্ত কী?
প্রশ্ন (৯/৪০৯) : বোনেরা পিতার মূল বসতবাড়ি থেকে কোন অংশ পাবে কি? জমি ভাগ করা গেলেও মূল বাড়ি ভাগ করতে হবে কি?
প্রশ্ন (৪/৪) : জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, সূরা বাক্বারাহ ১৮৭ আয়াতে ছিয়াম রাত্রি পর্যন্ত পূর্ণ করতে বলা হয়েছে। এছাড়া সূরা ইনশিক্বাক্বের ১৬-১৭ আয়াতে আল্লাহ সন্ধ্যা ও রাতকে পৃথকভাবে উল্লেখ করেছেন। সেকারণ সূর্যাস্তের পর নয়; বরং তার ১ ঘণ্টারও অধিক সময় পর রাত শুরু হ’লেই ইফতার করতে হবে। একথার কোন সত্যতা আছে কি? - -মুস্তাফীযুর রহমান, গুলশান, ঢাকা।
আরও
আরও
.