উত্তর: আয়াতটির অর্থ হ’ল - ‘আর তুমি ছালাত কায়েম কর দিনের দুই প্রান্তে ও রাত্রির প্রথম অংশে। নিশ্চয়ই সৎকর্মসমূহ মন্দ কর্মসমূহকে বিদূরিত করে। আর এটি (অর্থাৎ কুরআন) হ’ল উপদেশ গ্রহণকারীদের জন্য (সর্বোত্তম) উপদেশ’। অত্র আয়াতে পাঁচ ওয়াক্ত ছালাতের ফযীলতের কথা বর্ণিত হয়েছে, যা মুমিনের ছোট পাপসমূহ মোচন করে দেয়। কুরতুবী বলেন, এবিষয়ে কারু কোন মতভেদ নেই যে, অত্র আয়াতে ‘ছালাত’ বলতে ফরয ছালাতসমূহকে বুঝানো হয়েছে। ‘দুই প্রান্তে’ বলতে মুজাহিদ বলেন, প্রথম প্রান্তে ফজর ছালাত ও দ্বিতীয় প্রান্তে যোহর ও আছর ছালাত। ‘রাত্রির প্রথম অংশ’ বরতে হাসান বাছরী বলেন, মাগরিব ও এশা। ছাহাবা ও তাবেঈগণ বলেন, অত্র আয়াতে ‘সৎকর্মসমূহ’ বলতে পাঁচ ওয়াক্ত ফরয ছালাতকে বুঝানো হয়েছে (কুরতুবী, ইবনু কাছীর)। আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, জনৈক ব্যক্তি একজন নারীকে চুমু দিয়ে অনুতপ্ত হয়ে রাসূলুল্লাহ (ছাঃ)-এর দরবারে এসে তার পাপের কথা জানালে উক্ত আয়াতটি নাযিল হয় (বুখারী হা/৪৬৮৭, মুসলিম হা/২৭৬৩, মিশকাত হা/৫৬৬)। রাসূল (ছাঃ) বলেন, যদি তোমাদের কেউ দৈনিক পাঁচবার নদীতে গোসল করে, তাহলে তার দেহে কোন ময়লা থাকে কি? অনুরূপভাবে পাঁচ ওয়াক্ত ফরয ছালাত। যার মাধ্যমে আল্লাহ সমস্ত পাপ মোচন করে দেন (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৫৬৫)। ‘যদি কেউ কবীরা গোনাহসমূহ হ’তে বিরত থাকে’ (মুসলিম হা/২৩৩ প্রভৃতি)।






প্রশ্ন (২/৩২২) : আমি স্কুলে শিক্ষাদান করার সময় প্রাপ্ত-অপ্রাপ্ত সব বয়সের মেয়ে শিক্ষার্থীরা থাকে। এসময় প্রাপ্তবয়স্কদের দিকে তাকিয়ে পাঠদান করা যাবে কি? মাঝে মাঝে মনের অজান্তে দৃষ্টি চলে যায়, এতে কোন পাপ হবে কি?
প্রশ্ন (৯/৪০৯) : মাযহাবী ভাইয়েরা ইফতারের সময় তিন/চার মিনিট বিলম্ব করেন। এর কারণ কী? - -রাসেল হোসাইন, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (২৮/২৮) : বিবাহিতা মেয়ের পিতা-মাতা অসুস্থ এবং আর্থিক সমস্যায় জর্জরিত। স্বামীর পক্ষে শ্বশুরবাড়ীতে সাপোর্ট দেওয়া সম্ভব নয়। এক্ষণে উক্ত নারী চাকুরী করে পিতা-মাতাকে সহযোগিতা করতে পারবে কি?
প্রশ্ন (২৬/৬৬) : বাম হাত দ্বারা জিনিসপত্র আদান প্রদান করায় দোষ আছে কি?
প্রশ্ন (৪/৪৪৪) : আমার পিতা-মাতার মাঝে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন। পিতা আমাদের কোন খরচ বহন করেন না। আমি মায়ের সাথে থাকি। তার নির্দেশনা অনুযায়ী গত পাঁচবছর যাবৎ পিতার সাথে কোন সম্পর্ক রাখি না। এজন্য আমি গুনাহগার হব কি? - -যাকিরুল ইসলাম, বগুড়া।
প্রশ্ন (২৪/৩৮৪) : কয়েকটি ইতিহাস গ্রন্থে বর্ণিত রয়েছে যে, ইদরীস (আঃ) প্রথম রাসূল ছিলেন। তিনি নূহ (আঃ)-এর পূর্বে আগমন করেছিলেন। একথার সত্যতা আছে কি? - -আব্দুর রঊফ, শাহজাহানপুর, বগুড়া।
প্রশ্ন (২০/১০০) : মুসনাদ আহমাদ ২৫০৮৭ নং হাদীছে বলা হয়েছে যে, নারীরা বিবাহের ব্যাপারে একক অধিকার রাখে। এর ব্যাখ্যা জানতে চাই। - -আতীকুল ইসলাম, ছোট বনগ্রাম, রাজশাহী।
প্রশ্ন (৩১/২৭১) : ছোট বোন বড় বোনের জমিতে ২৫ বছর যাবৎ বসবাস করায় বর্তমানে সে শুফ‘আর ভিত্তিতে বড় বোনের অংশও দাবী করছে। এ ব্যাপারে শারঈ বিধান কি?
প্রশ্ন (৩৭/৩৯৭) : জনৈক মাওলানা জুম‘আর খুৎবায় বলেন, আদম (আঃ) ৬০ হাত লম্বা ছিলেন এবং শরীরের প্রশস্ততা ছিল ৭ ফুট। এর সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৩৯/১৯৯) : যে বিবাহ অনুষ্ঠানে নারী-পুরুষের অবাধ মেলামেশা, গান-বাজনা ও শরী‘আত বিরোধী কার্যকলাপ হয়, সেই দাওয়াতে অংশগ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (১৯/২৫৯) : সূরা ফাতিহা তেলাওয়াত করলে জান্নাতের আটটি দরজা খুলে যায় এই কথার সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৩৪/২৩৪) : অমুসলিম দেশে অবস্থান কালে সেদেশের আইন মেনে চলা কি যরূরী?
আরও
আরও
.