উত্তর : প্রকৃতিগতভাবে পুরুষ কোনভাবে নারী হ’তে পারে না। আবার নারী কখনো পুরুষ হ’তে পারে না। কেউ পুরুষ হয়ে নারীর ভান করার চেষ্টা করলে সেটা হারাম হবে। প্রথমতঃ এটা সৃষ্টির পরিবর্তন, যা আল্লাহ তা‘আলা হারাম করেছেন (নিসা ৪/১১৯)। দ্বিতীয়তঃ রাসূল (ছাঃ) এদের প্রতি অভিশাপ করেছেন এবং মদীনা থেকে বহিষ্কার করেছেন। ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) নারীর বেশ ধারণকারী পুরুষদেরকে এবং পুরুষের বেশ ধারণকারী নারীদেরকে অভিশাপ করেছেন। অন্য বর্ণনায় আছে, আল্লাহর রাসূল (ছাঃ) মহিলাদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষদেরকে এবং পুরুষদের সাদৃশ্য অবলম্বনকারী মহিলাদেরকে অভিশাপ করেছেন। আর তিনি বলেছেন, তাদেরকে তোমাদের ঘর হ’তে বের করে দাও। ফলে তিনি অমুককে এবং ওমর (রাঃ) অমুক অমুককে বের করে দিয়েছেন (বুখারী হা/৫৮৮৬, ৫৮৩৪; মিশকাত হা/৪৪২৮)। তিনি আরো বলেন, রাসূল (ছাঃ) সেই পুরুষকে অভিসম্পাত করেছেন, যে মহিলার পোষাক পরে এবং সেই মহিলাকে অভিসম্পাত করেছেন যে পুরুষের পোষাক পরিধান করে (আবূদাউদ হা/৪০৯৮; মিশকাত হা/৪৪৬৯; ছহীহুল জামে‘ হা/৫০৯৫)। এক্ষণে নারীর পোষাক পরিধানে বা ভান করাতেই যখন এত অভিশাপ সেখানে লিঙ্গ পরিবর্তন করলে কি ভয়াবহ শাস্তি হ’তে পারে তা সহজেই অনুমেয়। তৃতীয়তঃ নিজেকে পরিবর্তন করলেও পূর্বের হুকুমে তার যাবতীয় বিধান কার্যকর হবে। অর্থাৎ জন্মগত পুরুষ হ’লে মৃত্যু অবধি পুরুষই থাকবে এবং জন্মগত নারী হ’লে নারীর বিধানই কার্যকর হবে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ২৫/৪৫-৪৯)।

প্রশ্নকারী : রাফাত আনাম, মহাদেবপুর, নওগাঁ।







বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (১৪/২১৪) : ছেলেদের রাগ কমানোর জন্য অনেকে কানফুল দিয়ে থাকে। এটা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (১৩/২৫৩) : অনেক জীবিত বা মৃত ব্যক্তির নামের শেষে (রহঃ) যোগ করা হয়। এর জন্য বিশেষ কোন যোগ্যতা রয়েছে কি? - .
প্রশ্ন (৩৮/২৩৮) : সূরা বাক্বারাহ ১৪৮ আয়াতের ব্যাখ্যা জানতে চাই। - -নূরুল ইসলাম, নীলফামারী।
প্রশ্ন (১৪/৪৫৪) : তাজবীদ শিক্ষা ব্যতীত কুরআন পাঠ করা জায়েয কি?
প্রশ্ন (১১/৪১১) : মহিলারা পর্দার মধ্যে থেকে চাকুরী করতে পারবে কি? প্রয়োজনে তারা মাঠে যেতে পারবে কি?
প্রশ্ন (১৭/৫৭) : জনৈক ব্যক্তি হোম মেড কেক বিক্রি করেন। সেক্ষেত্রে বিবাহবার্ষিকী ও জন্মদিনের কেকেরও অর্ডার আসে। এক্ষণে এসব বিদ‘আতী দিবস পালনের জন্য অর্ডারকৃত কেক বিক্রি করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৭/৩৩৭) : দশ বছর পূর্বে কোন ব্যক্তি তার বোনের একটি স্বর্ণালংকার চুরি করে। এখন সে এজন্য অনুতপ্ত এবং চুরির মাল ফেরৎ দিতে চায়। এক্ষেত্রে কি সে তার বোনকে না জানিয়ে তাকে কোন স্বর্ণালংকার বা তার অর্থমূল্য দিয়ে অপরাধমুক্ত হ’তে পারবে? আর এক্ষেত্রে কি চুরিকৃত বস্ত্তর অনুরূপই দিতে হবে না অর্থমূল্যই যথেষ্ট?
প্রশ্ন (৩১/২৭১) : পান-সুপারী ও চুন কি হারাম? টেলিভিশন, কম্পিউটার, সিডি-ভিসিডি ইত্যাদি পণ্যের ব্যবসা করা যাবে কি?
প্রশ্ন (১৪/২৫৪) : ছালাতের মধ্যে তেলাওয়াতের ক্ষেত্রে ভুল করে ফেললে বা এক সূরার আয়াতের মাঝে অন্য সূরার আয়াত পাঠ করে ফেললে উক্ত ছালাত কবুলযোগ্য হবে কি? এজন্য সহো সিজদা দিতে হবে কি? - -আবু ইসহাক, তানোর, রাজশাহী।
প্রশ্ন (১৩/১৭৩) : মানতকৃত পশুর গোশতের অংশ নিজে খাওয়া যাবে কি?
প্রশ্ন (৩/৩২৩) : আমি একজন চাকুরীজীবী নারী। আমার স্বামী বিভিন্ন পারিবারিক অশান্তিতে যিদের বশে পরবর্তীতে আরো ২টা বিবাহ করেন। ২ বছর পর সে ভুল বুঝতে পারে। এক্ষণে সে আমার চাহিদার কারণে পরবর্তীতে বিবাহ করা দুই স্ত্রীকে তালাক দিতে পারবে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : ওয়াইস ক্বারনী সম্পর্কে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.