উত্তর : পবিত্র কুরআন মুখস্থকারী হাফেযগণ পরকালে উচ্চ মর্যাদার অধিকারী হবেন। আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘ক্বিয়ামতের দিন কুরআনের হাফেযকে বলা হবে কুরআন তেলাওয়াত করতে থাক এবং জান্নাতের উপরের দিকে আরোহন করতে থাক। অক্ষর ও শব্দ স্পষ্ট করে তেলাওয়াত করতে থাক, যেভাবে দুনিয়াতে তেলাওয়াত করতে। তোমার তেলাওয়াতের সর্বশেষ স্তর হবে তোমার বসবাসের সর্বোচ্চ স্থান’ (আহমাদ, তিরমিযী, আবু দাঊদ, নাসাঈ, সনদ ছহীহ, মিশকাত হা/২১৩৪)।

অনেকে বলেন, এই মর্যাদা সকল কুরআন পাঠকারীর জন্য। আসলে তা সঠিক নয়। শায়খ আলবানী বলেন, এর দ্বারা উদ্দেশ্য হ’ল কুরআনের হাফেয। এই মর্যাদার স্তর হ’ল- জান্নাতের স্তর। কুরআন তেলাওয়াতকারী সাধারণের জন্য এই মর্যাদা নয় যেমন কেউ কেউ ধারণা করেন। বরং এর মধ্যে কুরআনের হাফেযের জন্য স্পষ্ট মর্যাদা রয়েছে, যে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই হেফয করে (সিলসিলা ছহীহাহ হা/২২৪০-এর আলোচনা দ্রঃ)। রাসূল (ছাঃ) বলেন, নিশ্চয়ই মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ আল্লাহর পরিবার হবেন। একজন হ’লেন কুরআনের অধিকারী ও অন্যজন হ’লেন তার খাছ বন্ধুবর্গ’ (ইবনু মাজাহ হা/২১৫, সনদ ছহীহ)।






প্রশ্ন (৩/৪০৩): লায়লাতুল ক্বদরের লক্ষণ কি কি? ছহীহ হাদীছের আলোকে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৪/২১৪) : কোন নারীর জন্য সমবয়সী অপর নারীর সামনে শরীরের কতটুকু পরিমাণ স্থান ঢেকে রাখা আবশ্যক? - -সোহান আহমাদ, দুবাই।
প্রশ্ন (৩৪/১১৪) : স্যান্ডো গেঞ্জীর সাথে পাতলা জামা পরিধান করলে কাঁধ স্পষ্টভাবে ফুটে উঠে। এতে ছালাতের কোন ক্ষতি হবে কি? - -আব্দুল ওয়াদূদ, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৫/৪০৫) : আমরা পাঁচ ভাই যৌথভাবে পিতার সংসারে কাজ করি। কোন কোন ভাই গোপনে টাকা-পয়সা, ধান-চাল বিক্রয় করে জমা করে রাখে। এ ব্যাপারে শারঈ বিধান জানতে চাই।
প্রশ্ন (২৬/১৪৬) : জামা‘আতবদ্ধ ছালাতে ইমাম অধিকহারে ভুল করলে মুক্তাদীদের করণীয় কি? এরূপ ছালাত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩২/৩৫২) : জনৈক বক্তা বলেন, সুরা নিসার ৫৮-৫৯ আয়াতের আলোকে ভোট দেয়া ফরযে আইন। একথা কি সঠিক?
প্রশ্ন (১৮/৩৭৮) : করোনাকালে ইহরাম অবস্থায় মাস্ক পরিধান করা যাবে কি?
প্রশ্ন (৩০/১৯০) : পিতা খালাতো ভাইয়ের সাথে আমার বোনকে বিবাহ দেয়। পরে ৮ বছরের সন্তান থাকা সত্ত্বেও তাদের মধ্যে নানাবিধ পারিবারিক সমস্যা সৃষ্টি হওয়ায় তালাক নেওয়া হয়। কিন্তু ১ বছর আমাদের বাসায় থাকার পর আমাদের সবার অবাধ্য হয়ে নতুন বিয়ের মাধ্যমে বোন তার সাবেক স্বামীর কাছে ফিরে যায়। এখন আমি তার সাথে আর সম্পর্ক রাখি না। এটা শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (৩১/৩১১) : মহিলাদের উপর কখন হজ্জ ফরয হবে? স্বামীর নিকট দু’জনের খরচের সমপরিমাণ অর্থ থাকলে স্বামী-স্ত্রী উভয়ের উপর হজ্জ ফরয হবে কি?
প্রশ্ন (২৯/২৬৯) : আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দো‘আ, দান-ছাদাক্বা বা তার পক্ষ থেকে ওমরা ইত্যাদি করা যাবে কি?
প্রশ্ন (৫/৪০৫) : ওযূ করার সময় জুতার উপর মাসাহ করা যাবে কি? - -সাবিনা খাতুন, গোভীপুর, মেহেরপুর।
প্রশ্ন (২৫/৬৫) : শারঈ বিধান অনুযায়ী ব্যভিচারের শাস্তির দাবীর ক্ষেত্রে ৪ জন সাক্ষী প্রয়োজন হয়। কিন্তু যদি ভিডিও ফুটেজ থাকে, তাহ’লে এই একটি সাক্ষ্য থাকলেই কি তা শাস্তির জন্য যথেষ্ট হবে?
আরও
আরও
.