চীনের সামরিক বাহিনীতে দুর্নীতি ও আনুগত্যহীনতা নির্মূল করতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসাবে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহে এবং জেনারেল লি শাংফুকে দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদন্ড প্রদান করেছে দেশটির একটি সামরিক আদালত। গত ৭ই মে ঘোষিত এক রায়ে জানানো হয়, দুই বছর কারাগারে সন্তোষজনক আচরণ করলে এই সাজা যাবজ্জীবন কারাদন্ডে রূপান্তরিত হতে পারে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সিএসআইএস (CSIS)-এর তথ্যমতে এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ১০০ জন উচ্চপদস্থ কর্মকর্তা বরখাস্ত বা নিখোঁজ হয়েছেন। যার মধ্যে এই দুই জেনারেলই এ পর্যন্ত দন্ডিত হওয়া সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা। উল্লেখ্য ২০২৫ সালে ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদন্ড দিয়েছিল দেশটির একটি আদালত।







রাজশাহী পবা উপযেলা এসি ল্যান্ডের ‘মাটির মায়া’
নওমুসলিম মেয়ের আচরণে মুগ্ধ হয়ে পরিবারের ৬ জনের ইসলাম গ্রহণ
ক্রাইস্টচার্চে ক্ষতিগ্রস্তদের জন্য
৪০ দিনে কুরআনে হাফেয শিশু ছাদেক নূর
অবশেষে ছিটমহল বিলুপ্ত হল
আফটার স্কুল মক্তব : প্রাথমিক ইসলাম শিক্ষায় নতুন প্রয়াস
অপহরণে ভারত দ্বিতীয়, শীর্ষ দশে বাংলাদেশ
সব বাড়ির দরজা খোলা!
বিপাকে রোগাক্রান্ত ও এয়ার কন্ডিশন ব্যবহারকারীরা (ইমিউনিটির আধিক্যের কারণে করোনায় আক্রান্ত অধিকাংশ খেটে খাওয়া মানুষ রক্ষা পাচ্ছে)
সুপার সাইক্লোন আম্ফানে বিধ্বস্ত দেশের দক্ষিণাঞ্চল
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হ’লেন ডোনাল্ড ট্রাম্প
জাতীয় অধ্যাপক ও খ্যাতনামা তথ্য প্রযুক্তিবিদ জামীলুর রেজা চৌধুরীর মৃত্যু
আরও
আরও
.