১৯৯৬ সালে ত্রিশ বছর মেয়াদী গঙ্গা চুক্তি স্বাক্ষরের পর এই প্রথম বাংলাদেশ সর্বনিম্ন পানি পেয়েছে। শুষ্ক মৌসুমে ফারাক্কা বাঁধ পেরিয়ে এত কম পানি আর কখনই বাংলাদেশ পায়নি। পানি বিশেষজ্ঞরা বলছেন, গত ২১ থেকে ৩১শে মার্চ ঐ দশদিনে ভারত বাংলাদেশকে মাত্র ১৫ হাযার ৬০৬ কিউসেক পানি দিয়েছে। যা ছিল স্মরণকালের সর্বনিম্ন পানির রেকর্ড। কিন্তু এ নিয়ে সামান্য কোন বাদ-প্রতিবাদ নেই পানি সম্পদ মন্ত্রণালয় বা যৌথ নদী কমিশনের পক্ষ থেকে।

যৌথ নদী কমিশনের তথ্যানুযায়ী, ১লা জানুয়ারী থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত দশদিনওয়ারী হিসাবের প্রতিটিতে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে। এ ব্যাপারে সংস্থাটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এই চিত্র অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশের ইতিহাসে এই শুষ্ক মৌসুমে যে হারে গঙ্গার পানি বাংলাদেশ পেয়েছে, তা গঙ্গা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক ও পানি বিশেষজ্ঞ মুহাম্মাদ হাবীবুর রহমান বলেন, ত্রিশ বছর মেয়াদী গঙ্গা চুক্তির ধারায় বলা আছে, ফারাক্কা পয়েন্টে পানির প্রবাহ কমে গেলে উভয় দেশ মিলে পানির প্রবাহ বাড়ানোর কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু ভারত এ বিষয়টিকে সব সময়ই পাশ কাটিয়ে যাচ্ছে।






বিষয়সমূহ: বিধি-বিধান
সুদানে প্রায় ২ কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে এবং ৬০ লাখ অনাহারে দিন কাটাচ্ছে
সঊদী আরবের কাছে ২৪ লাখ কোটি টাকার অস্ত্র বিক্রি করবে আমেরিকা
যুক্তরাষ্ট্রে বর্ণ সম্পর্কের অবনতি
বাংলাদেশে তৈরী হ’ল ধান কাটার যন্ত্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে প্রথম হয়েছে মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ
মাদ্রাসা তুলে দেওয়ার চেষ্টা করছে আসাম সরকার
অবিবাহিত নারীরা দেশের বোঝা : কানজি
সচিব ১৩, অতিরিক্ত সচিব ৩৮৬, যুগ্ম সচিব ১০৫, উপসচিব ২৭০, ডিসি ৯ এবং ইউএনও ১৭২ জন (প্রশাসনের সর্বত্র নারীর দাপট)
বিশ্বজুড়ে মার খাচ্ছে গণতন্ত্র
যেলা পরিষদ নির্বাচন (টাকা ফেরত পেতে বাড়ি বাড়ি ধরণা পরাজিতদের)
ইসলামী ব্যাংকের ঋণ সূদে-আসলে পরিশোধ করেও কারাগারে রহনপুরের কৃষক আফযাল
স্বদেশ-বিদেশ
আরও
আরও
.