পৃথিবীতে সবচেয়ে সুখী কে? জার্মানীর ম্যান হেইম বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় উঠে এসেছে যে, মুসলিমরাই এই পৃথিবীতে সবচেয়ে সুখী। নিজেদের জীবন নিয়ে তাঁরাই সবচেয়ে বেশী সন্তুষ্ট। তার পরে আছে যথাক্রমে খৃষ্টান, বৌদ্ধ, হিন্দু ও সবশেষে নাস্তিকরা। নাস্তিকরাই সবচেয়ে বেশী অসুখী। ৬৭,৫৬২ জনের উপর এই সমীক্ষা চালানো হয়। যেখানে বলা হয়েছে যে, আল্লাহ এক, এই বিশ্বাস মানুষের মস্তিষ্ক ও শরীরের উপর দারুণ প্রভাব বিস্তার করে। তাই হতাশা ও উদ্বেগ মুসলিমদের বড় একটা গ্রাস করে না। মানুষের প্রতি সহানুভূতিও তাদের বেশী। একই কারণে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও কম। এছাড়া মুসলমানরা সাধারণত অন্যায় ও অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে। কেননা তাদের মধ্যে ধর্মের প্রভাব বেশি পরিমাণে কার্যকর থাকায় যেকোন অন্যায়ের ক্ষেত্রে তারা আল্লাহ ভয় কাজ করে। এসবই তাদেরকে বিশ্বব্যাপী সুখী মানুষ হতে কার্যকরী ভূমিকা পালন করে।

[আলহামদুলিল্লাহ! এভাবেই সত্য প্রকাশিত হবে। ‘ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম’ (আলে ইমরান ১৯)। এধর্মের অনুসরণের মধ্যেই রয়েছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ। ‘ইহূদী হৌক বা নাছারা হৌক যে কেউ ইসলামের আগমনের খবর জেনেছে, অথচ তাতে বিশ্বাস স্থাপন না করেই মৃত্যুবরণ করেছে, সে অবশ্যই জাহান্নামবাসী হবে’ (মুসলিম হা/১৫৩)। অতএব হে মানুষ! তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মরো না (আলে ইমরান ১০২) [স.স]






অধিকাংশ সরকারী কর্মকর্তা চোর, ভারত আমাদের করদ রাজ্য বানাতে চায়
মাদ্রাসা ও মসজিদের শহরে পরিণত হচ্ছে নিউইয়র্ক!
ফ্রান্সে ঋণের দায়ে গোটা পরিবারের আত্মহত্যা!
ভৈরবে গরীবদের জন্য মেহমানখানা
স্বদেশ-বিদেশ
সাহায্যের আড়ালে খ্রিষ্টান বানানো হচ্ছে রোহিঙ্গাদের
বিশ্বে প্রতি পাঁচ প্লেট খাবারের এক প্লেটই অপচয়!
পাসপোর্ট থেকে ‘ইস্রাঈল ব্যতীত’ শব্দ বাদ দেওয়া দুঃখজনক -সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের ভারত সফর (নিযামুদ্দীন আউলিয়ার মাযার যিয়ারত দিয়ে শুরু এবং মঈনুদ্দীন চিশতীর মাযার যিয়ারতের মাধ্যমে শেষ!)
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু
রাস্তায় গরু ছেড়ে দেওয়ায় মালিকের কারাদন্ড ভারতে
কুরআনের আয়াত দ্যুতি ছড়াচ্ছে সুপ্রিম কোর্টের প্রবেশদ্বার
আরও
আরও
.