ময়মনসিংহের হালুয়াঘাট উপযেলার ধুরাইল ইউনিয়নের ঝাউগড়া গ্রাম আজ ‘রত্নগর্ভা’ হিসাবে এক অনন্য রেকর্ডের মালিক। কারণ এই ছোট্ট গ্রামেই গড়ে উঠেছেন ৭৬ জন কুরআনের হাফেয। গ্রামের বিভিন্ন মাদ্রাসা- বিশেষ করে ডুবারপাড় মাদ্রাসা ও বনপাড়া মাদ্রাসা এই অর্জনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ দুই প্রতিষ্ঠানে ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা কুরআন শিক্ষায় নিবিড়ভাবে মনোনিবেশ করে এবং ধীরে ধীরে হিফয সম্পন্ন করে কুরআনের হাফেয হওয়ার গৌরব অর্জন করছে। গ্রামের অভিভাবকরা জানান দারিদ্র‍¨ ও নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তারা সন্তানদের ইসলামী শিক্ষায় উৎসাহিত করে চলেছেন। তাদের দৃঢ় বিশ্বাস, কুরআনের শিক্ষাই সন্তানদের নৈতিক ও আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলবে। তাই আর্থিক কষ্ট থাকলেও তারা সন্তানদের মাদ্রাসায় পাঠাতে পিছপা হন না।

[আল্লাহ এইসব হাফেয, অভিভাবক এবং মাদ্রাসার শিক্ষক ও কর্তৃপক্ষকে হাদীছের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ক্বিয়ামতের দিন নূরের মুকুট পরিধান করিয়ে সম্মানিত করুন! (স.স.)]







মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দশ হাযার ম্যুরাল ও মূর্তি নির্মাণে অপচয় ৪ হাযার কোটি টাকা
আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব : মিখাইল গর্বাচেভ
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যু
শিশুদের শরীরে মাত্রাতিরিক্ত সীসা
মাদ্রাসা ও মসজিদের শহরে পরিণত হচ্ছে নিউইয়র্ক!
ফিলিস্তীনী বন্দীদের পলায়ন রোধে কুমিরবেষ্টিত কারাগার বানাচ্ছে ইস্রাঈল
সীমান্ত হত্যাকান্ডের পরিসংখ্যান
আগামী ১০ বছরে ভারতের চেয়ে ধনী হবে বাংলাদেশ
পারমাণবিক যুগে বাংলাদেশ : রূপপুরে জ্বালানি লোডিং শুরু
দশ হাযার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে সরকার
বেসরকারী খাতের সম্পৃক্ততায় বদলে গেছে চট্টগ্রাম বন্দর
পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ!
আরও
আরও
.