উত্তর : নিখোঁজ ব্যক্তির স্ত্রীর ইদ্দত বা অপেক্ষার সময়সীমা কতদিন হবে এ বিষয়ে ফকবীহগণ মতভেদ করেছেন। ইমাম মালেক, মদীনার অধিবাসীগণ, ইমাম আহমাদ, ইসহাক এবং আবু ওবায়েদ বলেছেন, নিখোঁজ ব্যক্তির স্ত্রী চার বছর অপেক্ষা করবে, অতঃপর সে বিবাহ করতে পারবে। তাঁরা এই মতটি ওমর, ওছমান, আলী, ইবনে ওমর ও ইবনে আববাস (রাঃ) থেকে বর্ণনা করেছেন। অন্যদিকে সুফিয়ান ছওরী এবং হানাফী ফক্বীহগণ বলেছেন, যখন কোন ব্যক্তি নিখোঁজ হয়, তখন তার স্ত্রী ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে যতক্ষণ না তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। এটি ইমাম শাফেঈরও একটি অভিমত। তাঁরা এই মতটি আলী (রাঃ) থেকে বর্ণনা করেছেন (মারূযী, ইখতিলাফুল ফুক্বাহা ১/২৬৯)। ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘নিখোঁজ ব্যক্তির স্ত্রীর বিষয়ে বিশুদ্ধতম মত হ’ল ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) ও অন্যান্য ছাহাবীগণের অভিমত। আর তা হ’ল স্ত্রী চার বছর অপেক্ষা করবে, অতঃপর মৃত্যুর ইদ্দত পালন করবে। এরপর তার জন্য বিবাহ করা বৈধ হবে। এমতাবস্থায় সে দ্বিতীয় স্বামীর স্ত্রী হিসাবে গণ্য হবে (আল-ফাতাওয়াল কুবরা ৫/৫১১)।

প্রশ্নকারী : শরীফুল ইসলাম, রাজশাহী।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩০/২৩০) : আমাদের এলাকায় নতুন বাড়ি তৈরী করার সময় জিনদের তুষ্ট করার জন্য বাড়ির ভিতে সোনা-রূপা দেওয়া হয়। এলাকার ইমামরাও এটা করতে বলেন। এরূপ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩২/৭২) : জনৈক ব্যক্তি এক মেয়েকে বিবাহ করে। কিছুদিন পরে তার শ্যালিকাকে পসন্দ হয়। এক্ষণে স্ত্রীকে তালাক দিয়ে শ্যালিকাকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (২৫/৩৮৫) : হজ্জব্রত পালনকালে কিছু কিছু মু‘আল্লিম হাজীদের নিকট থেকে কুরবানীর জন্য অর্থ গ্রহণ করেন কিন্তু কুরবানী করেন না। হজ্জপালন শেষে তা জানতে পারলে উক্ত হাজীদের কাফফারা দিতে হবে কি?
প্রশ্ন (২/৪৪২) : রামাযান মাসে মাসিকের জন্য বাদ পড়া ছিয়ামগুলি পরবর্তীতে রাখতে হবে কি? রাখা গেলে তা শাওয়াল মাসের ছিয়ামের সাথে রাখা যাবে কি? - -হারূনুর রশীদ, তেজগাঁও, ঢাকা।
প্রশ্ন (১/৮১) : ফেসবুকে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে ইমোজি ব্যবহার করা শরী‘আত সম্মত কি? - -মুকাররম হোসাইন, বাসাইল, নরসিংদী।
প্রশ্ন (৩৫/১৫৫) : তারাবীহর ছালাতে কুরআন দেখে পড়া যাবে কি?
প্রশ্ন (৩৯/২৭৯) : জনৈক ব্যক্তি বলেন, মীরাছের ক্ষেত্রে পিতার সম্পত্তিতে ছেলেরা মেয়েদের দ্বিগুণ পেলেও মায়ের সম্পত্তিতে মেয়েরা ছেলেদের দ্বিগুণ বা সমান পাবে। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই। - -মামূনুর রশীদ, সি এ্যান্ড বি ঘাট, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১২/২১২) : আমাদের সমাজে কোন মেয়েকে বিয়ে দিতে হ’লে সমাজের ৮৪টি পরিবারের জন্য বাধ্যতামূলকভাবে ২০ কেজি খাগসদস্যদেরকে একদিন দুপুরে আবশ্যিকভাবে খাওয়াড়াই দিতে হয়। আর কোন ছেলেকে বিবাহ করতে হ’লে ৮৪টি পরিবারের তে হয়। সামাজিক এ প্রথা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (১/৪৪১): বিবাহ অনুষ্ঠানে বর-কনের মালা বদল, শ্বাশুড়ীর জন্য কনের অাঁচলে পান বাটা, হলুদ শাড়ীতে চাউল বেঁধে দেয়া ইত্যাদি কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৬/১৭৬) : যে ব্যক্তি অন্তর থেকে বলবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সে জান্নাতে প্রবেশ করবে’-এ হাদীছের ব্যাখ্যা কি?
প্রশ্ন (১১/৫১) : সদ্যজাত শিশুর নাভী মসজিদের পাশে মাটি চাপা দিলে এবং তার নখ, বুকের ও মাথার একটি পশম আগুনে পোড়ালে বাচ্চাকে কেউ পাগল বানাতে পারবে না। একথার কোন সত্যতা আছে কি? এছাড়া চুল ও নখের কর্তিত অংশ মাটি চাপা দেওয়ার কোন বিধান আছে কি?
প্রশ্ন (২/৮২) : ইক্বামতের সময় ইমাম কোনদিকে ঘুরে থাকবে? ক্বিবলার দিকে না মুছল্লীদের দিকে?
আরও
আরও
.