উত্তর : স্ত্রী তার উপার্জিত সম্পদ ব্যয় করার ব্যাপারে স্বাধীন। আল্লাহ বলেন, পুরুষ যা উপার্জন করে, সেটা তার অংশ এবং নারী যা উপার্জন করে, সেটা তার অংশ’ (নিসা ৩২)। তবে স্ত্রী চাইলে তার স্বামীকে সাহায্য করতে পারে। যেমন যয়নব (রাঃ) তার স্বামী আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ)-কে যাকাতের অর্থ দিয়ে সাহায্য করেছিলেন (মুসলিম হা/১০০০; মিশকাত হা/১৯৩৪)। পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব স্বামীর। রাসূল (ছাঃ) বলেন, আর তোমাদের উপর বাধ্যতামূলক হ’ল স্ত্রীদের ভরণ-পোষণ করা’ (মুসলিম হা/১২১৮; মিশকাত হা/২৫৫৫)।

প্রশ্নকারী : তাহমীনা বেগম, ঢাকা।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩০/২৩০) : আমাদের এলাকার জামে মসজিদের বারান্দার পিলারে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দেওয়া হয়। এটা জায়েয হবে কি? - -আবুল কাসেমবাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৩৫৫) :পাঁচ ওয়াক্ত ফরয ছালাতের পর নিয়মিতভাবে কোন দো‘আ যেমন সূরা বাক্বারার শেষ দুই আয়াত পাঠ করে তবে তা বিদ‘আত হিসাবে গণ্য হবে কি?
প্রশ্ন (১/২৮১) : চার বা তিন রাক‘আত বিশিষ্ট ছালাতের প্রথম তাশাহহুদে দরূদে ইবরাহীমী পাঠ করা যাবে কি?
প্রশ্ন (২১/৩৪১) : করোনা থেকে বাঁচার জন্য সম্মিলিত দো‘আ ও তওবার আয়োজন করা যাবে কি?
প্রশ্ন (২১/১৮১) : আয়াতুল কুরসী পাঠ করে বুকে হাত বুলানো যাবে কি? - -আব্দুর রাযযাক, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২২/৩৮২) : ক্বদরের রাত্রিগুলিতে ইবাদত করার নিয়ম কি?
প্রশ্ন (২৭/২৭) : জনৈক আলেম বলেন, ৭টি কাজ করলে মানুষ দরিদ্র হয়ে যাবে। যেমন দাঁড়িয়ে পেশাব ও পানাহার করা, দাঁত দিয়ে নখ কামড়ানো, ফুঁ দিয়ে বাতি নিভানো ইত্যাদি। এসব কি সঠিক?
প্রশ্ন (৭/৩২৭) : একটি গোপন গোনাহ থেকে বাঁচতে আমি নিয়মিত নফল ছিয়াম ও আল্লাহর কাছে দো‘আ করছি। কিন্তু বারবার সেই গোনাহের চক্রে ফিরে যাচ্ছি। দো‘আ কবুল না হওয়া এবং গোনাহ ছাড়তে না পারার ব্যর্থতা আমাকে চরম হতাশায় ফেলেছে। একজন মুমিন হিসাবে আমার এই পরিস্থিতিকে কিভাবে দেখা উচিত এবং গোনাহের এই বৃত্ত থেকে বেরিয়ে আসার উপায় কি?
প্রশ্ন (২৮/২২৮) : বর্তমানে দাউদ (আঃ)-এর অনুসারী ও যাবূর কিতাবটি আছে কী?
প্রশ্ন (১৫/৫৫) : ইবাদতে কোন আগ্রহ পাই না। এক্ষণে ইবাদতের প্রকৃত স্বাদ আস্বাদনের উপায় কি?
প্রশ্ন (২২/৪২২) : গ্রামের কোন কোন ব্যক্তিকে দেখা যায় বিভিন্ন রোগের জন্য পানি পড়া দেন। এভাবে দেওয়া কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩৭/১১৭) : আমাদের মসজিদের ইমামের পিতা সূদের সাথে জড়িত। যদিও তিনি তা থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন। বর্তমানে ইমাম ছাহেব কোন উপার্জন করেন না। বরং পিতার উপার্জনেই জীবনযাপন করেন। উক্ত ইমামের পিছনে ছালাত হবে কি?
আরও
আরও
.