উত্তর : ব্যাংক বা কোন প্রতিষ্ঠান যদি গ্রাহককে বোনাস বা বিপণন কৌশল হিসেবে ক্যাশব্যাক বা পয়েন্ট প্রদান করে এবং তা কোন ঋণের ভিত্তিতে না হয়, তবে তা গ্রহণ করা যেতে পারে। কিন্তু যদি এই অফার ঋণের বিনিময়ে বা ঋণের শর্ত হিসেবে প্রদান করা হয়-যেমন ঋণ নেওয়া বা ঋণ ব্যবহারের কারণে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়, তাহ’লে তা সূদ হিসাবে গণ্য হবে। সর্বোপরি কোন সূদী প্রতিষ্ঠান থেকে এ ধরণের অফার গ্রহণ না করাই বাঞ্ছনীয়। আব্দুল্লাহ বিন সালাম (রাঃ) বলেন, ‘যদি কোন ব্যক্তির কাছে তোমার কোন পাওনা (ঋণ) থাকে এবং সে তোমাকে এক বোঝা খড় বা এক বোঝা যব বা এক বোঝা পশু-খাদ্য (ঘাস) উপহার দেয়, তবে তুমি তা গ্রহণ করো না। কারণ ওটা সূদ (বুখারী হা/৩৮১৪; মিশকাত হা/২৮৩৩)।

প্রশ্নকারী : মীযান, দিনাজপুর।








বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (১৭/৩৭৭) : ছহীহ আক্বীদাসম্পন্ন জনৈক আলেম বলেন, জন্মদিন পালন করা দোষের কিছু নয়। কারণ কুরআন-হাদীছে কোথাও জন্মদিন পালন করতে নিষেধ করা হয়নি। এছাড়া এটি কোন ধর্মীয় অনুষ্ঠান নয়। কথাটির সত্যতা জানতে চাই। - -রমিজ শেখ, খান সড়ক, বরিশাল।
প্রশ্ন (১১/২১১) : পিতা-মাতার অবাধ্য হয়ে বিবাহ করলে বৈধ হবে কি? - -আযীযুল হক, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন (৩০/১৫০) : জনৈক ব্যক্তি ৫২ শতাংশ জমি দেড় লক্ষ টাকায় বন্ধক নিবে এবং জমিওয়ালাকে প্রতিমাসে দু’হাযার টাকা করে দিবে। আর জমি ফেরত নেওয়ার সময় পুরো দেড় লক্ষ টাকা ফেরত নিবে। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (১৯/৪১৯) : আমাদের পাশে একদল যুবক-যুবতী প্রতিদিন রাতে অসামাজিক কর্মকান্ড করে। আমাদের কিছু দ্বীনী ভাই তাদেরকে পিটিয়ে তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটা ঠিক হবে কি? - -গালিব, নূর আহমাদ রোড, চট্টগ্রাম।
প্রশ্নঃ (৯/৪০৯) : অপবিত্র অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (৩৬/৪৩৬) : মুসলিম ঘরের সন্তান হয়েও ১০ বছর পূর্বে ৪ বছর যাবৎ আমি মূর্তিপূজার মত জঘন্য শিরকের সাথে জড়িত ছিলাম। পরে আমি তা থেকে ফিরে আসি এবং তওবা করি। আমি জেনেছি শিরকের গুনাহ কখনো ক্ষমা হয় না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৯/৩৬৯) : মৃত পিতা-মাতার জন্য কি কি দো‘আ করা যায়? ‘রবিবর হামহুমা কামা..-এর সাথে আল্লহুম্মাগফিরলাহু ওয়ার হামহু ওয়া ছাবিবতহূ’ দো‘আটি নিয়মিতভাবে পড়া যাবে কি?
প্রশ্ন (২/১২২) : সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত হওয়ার পর অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃত কারণ চিহ্নিত না করেই পরিবহনের মালিকের নিকট থেকে ক্ষতিপূরণ নেওয়া হয়। এ ব্যাপারে শরী‘আতের দৃষ্টিভঙ্গি কী?
প্রশ্ন (৬/২৪৬) : মনে মনে কুরআন তেলাওয়াত করলে নেকী পাওয়া যাবে কি? - -বিলাল হোসাইন, ওয়ারী, ঢাকা।
প্রশ্নঃ (৯/১৬৯): সুন্নাত ছালাতের পর তাসবীহ গণনা সহ আয়াতুল কুরসী পড়া যাবে কি?
প্রশ্ন (১২/২১২) : যেনা ও সূদের কারণে গযব নাযিল হয়। এটা কি সত্য? আমরাতো অনেককে এই জঘন্য পাপাচারে লিপ্ত থাকে অথচ তাদের প্রতি তো কোন গযব অবতীর্ণ হয় না? অনেকে সামান্য পাপে জড়িয়ে বিভিন্ন বিপদাপদে পতিত হয়। এর কারণ কী?
প্রশ্ন (৩০/৭০) : বিবাহ হওয়ার পর স্বামীর সাথে মিলন হয়নি। বিয়ের কিছুদিন পর মেয়ের তালাক হয়। এখন পরবর্তী বিয়ের জন্য মেয়েকে ইদ্দত পালন করতে হবে কি?
আরও
আরও
.