উত্তর : বিশুদ্ধ মতে জিনদের মাঝে আলাদা কোন নবী-রাসূল প্রেরণ করা হয়নি। বরং মানবজাতির নবী-রাসূলই জিনদের নবী-রাসূল। তবে জিনদের নিকট তাদের পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী আগমন করে। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমার পূর্বে আমরা জনপদবাসীদের মধ্য হ’তে কেবল পুরুষদেরকেই নবী করে পাঠিয়েছি, তাদের কাছে আমরা ‘অহি’ প্রেরণ করতাম (ইউসুফ ১২/১০৯)। আল্লাহ আরো বলেন, ‘তোমার

পূর্বে আমরা এমন কোন রাসূল পাঠাইনি, যারা খাদ্য ভক্ষণ করেনি বা হাট-বাজারে চলাফেরা করেনি (ফুরক্বান ২৫/২০)। ইব্রাহীম (আঃ) সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন, আর আমরা তাকে দান করলাম ইসহাক ও ইয়াকূবকে এবং তাদের সন্তানদের মধ্যে রেখে দিলাম নবুঅত ও কিতাবকে (আনকাবূত ২৯/২৭)। তবে তাদের ইসলামের পথে আহবান করার জন্য ভীতি প্রদর্শনকারী ছিল যারা নবী-রাসূল ছিলেন না। আল্লাহ তা‘আলা বলেন, (স্মরণ কর) যখন আমরা একদল জিনকে তোমার দিকে ফিরিয়ে দিয়েছিলাম, যারা মনোযোগ দিয়ে কুরআন শুনছিল। তারা বলল, হে আমাদের সম্প্রদায়! আমরা এমন এক কিতাব শুনেছি, যা মূসার উপর নাযিল হয়েছে (আহক্বাফ ২৯/২৭)।

প্রশ্নকারী :নূরুল ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ।








প্রশ্ন (৩৩/৩৫৩) : একটি জাতীয় দৈনিকে লেখা হয়েছে যে, ইমাম আবু হানীফা (রহঃ) শতাধিক কিতাব লিখে ইসলামের মৌলিক সমস্যা সমাধানে অনন্য ভূমিকা রেখেছেন বলেই ইসলাম মাযহাবী খুঁটির উপর দন্ডায়মান। বক্তব্যটির সত্যতা জানতে চাই। - -সাইফুল ইসলাম, কাজলা, রাজশাহী।
প্রশ্ন (৩৭/১৯৭) : জনৈক ইমাম ভুলবশত জানাযার ছালাতে দ্বিতীয় তাকবীরে জানাযার দো‘আ ও তৃতীয় তাকবীরে দরূদ পাঠ করেছেন। এক্ষণে উক্ত ছালাত হবে কি?
প্রশ্ন (৩/২০৩) : এক ওয়াক্ত ছালাত ক্বাযা করলে ৮০ হুক্ববা জাহান্নামে জ্বলতে হবে- কথাটির সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৬/৭৬) : রাসূলুল্লাহ (ছাঃ) আঙ্গুল ও খাদ্যপাত্র চেটে খাওয়া এবং পাত্র হ’তে খাদ্য পড়ে গেলে উঠিয়ে খাওয়ার নির্দেশ দিয়েছেন, এর কারণ কি? - -ওবায়দুল্লাহ, ধামরাই, ঢাকা।
প্রশ্ন (৩৮/৭৮) : ছালাতে ওয়াজিব তরক করার কারণে সহো সিজদা দিলেই যথেষ্ট হবে কি? বৈঠক শেষে সহো সিজদার কথা ভুলে গিয়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি?
প্রশ্ন (২৭/৩৮৭) : সমাজে বহু মানুষ মাসিক মুনাফাভিত্তিক সরকারী সঞ্চয়পত্র ক্রয় করেন এবং এর সূদের উপরেই জীবিকা নির্বাহ করেন। এরূপ করা জায়েয হবে কি? - -জামীল, দক্ষিণ বনশ্রী, ঢাকা।
প্রশ্ন (২৭/২৭) : সাত পরিবারের পক্ষ থেকে সাত ভাগে গরু বা উট কুরবানী করা যাবে কি? - -মাহবূব, দৌলতপুর, কুষ্টিয়া।
প্রশ্ন (১৬/৫৬) : হযরত সোলায়মান (আঃ)-এর ঘোড়ার সত্যিই কি দু’টো ডানা ছিল?
প্রশ্ন (১১/১৭১) : আমার কোম্পানীর মালিক কাদিয়ানী। তবে তারা এ ব্যাপারে কর্মীদের উপর কোন চাপ সৃষ্টি করে না। এক্ষণে এই কোম্পানীতে চাকুরী করা আমার জন্য জায়েয হবে কি? - -নকীব হাসান, ঢাকা।
প্রশ্নঃ (১০/২৫০) : একটি মাসিক ইসলামী পত্রিকায় বলা হয়েছে আলী (রাঃ) হ’তে বর্ণিত, ‘পাপ কাজ করে লজ্জিত হ’লে পাপ কমে যায়। আর নেক কাজ করে গর্ববোধ করলে নেকী বরবাদ হয়ে যায়’। কথাটি কতটুকু সত্য?
প্রশ্ন (২৯/৩৪৯) : মামী শ্বাশুড়ি বা খালা শ্বাশুড়ি কি মাহরামের অন্তর্ভুক্ত? তাদের সাথে কি বিবাহ নিষিদ্ধ? - -কামারুয্যামান, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৩৭/৩৫৭) : মহিলাদের ব্যাপারে হজ্জের গুরুত্বপূর্ণ শর্ত হ’ল মাহরাম থাকা। এক্ষণে কোন মহিলা তার ছোট বোন ও ছোট বোনের স্বামীর সাথে হজ্জ পালন করতে পারবে কি?
আরও
আরও
.