উত্তর : মিষ্টি খাওয়ায় দোষ নেই। কেননা সেটা বৈধ হাদিয়া হিসাবে প্রদান করা হয়েছে। শায়েখ ওছায়মীন বলেন, ‘যদি কেউ অবৈধ উপার্জন থেকে অর্থ পায় যেমন প্রতারণা, সূদ, মিথ্যা বা অনৈতিক উপায়ে, তাহ’লে যিনি সেই অর্থ উপার্জন করেছেন, তার জন্য এটি হারাম। কিন্তু কেউ যদি সেই ব্যক্তি থেকে বৈধ পথে অর্থ পায়, তবে তার জন্য সেটি গ্রহণ করা হারাম নয়। নবী করীম (ছাঃ)-এর সময় ইহূদীদের সঙ্গে ব্যবসা হ’ত। তিনি তাদের কাছ থেকে বৈধভাবে পণ্য নিতেন (তাফসীরুল কুরআন ১/১৯৮)। এছাড়া রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম অমুসলিমদের দেওয়া হালাল খাদ্য হাদিয়া হিসাবে গ্রহণ করতেন। অতএব এসব মিষ্টি গ্রহণে দোষ নেই। তবে এমতবস্থায় তাকে অবশ্যই নছীহত করতে হবে যেন সে যে কোন মূল্যে সূদী প্রতিষ্ঠান ত্যাগ করে বিকল্প হালাল রূযীর অনুসন্ধান করে, কেননা সূদ আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার শামিল (বাক্বারা ২/২৭৯)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, ঘোড়াঘাট, দিনাজপুর।








বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (৯/৪০৯): স্বপ্নে মৃত কোন ব্যক্তিকে কষ্টে থাকতে দেখলে করণীয় কি?
প্রশ্ন (৪/৩৬৪) : ছালাতের প্রথম কাতারে দাঁড়ানোর পর কোন বয়স্ক মুরববীকে উক্ত স্থান ছেড়ে দিলে প্রথম কাতারে ছালাত আদায়ের নেকী পাওয়া যাবে কি?
প্রশ্ন (২৮/১৪৮) : সূরা তাকাছুর একবার পড়লে এক হাযার আয়াত পড়ার সমান ছওয়াব হয় এবং উক্ত সূরা পাঠকারীকে আল্লাহর রাজত্বে শুকরিয়া আদায়কারী হিসাবে গণ্য করা হয়। হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (২৪/১০৪) : পিতা-মাতা চান আমি ডাক্তার হই। আমি চাই ধর্মীয় বিষয়ে পড়াশুনা করতে। যাতে আমার অন্তরজগৎ আলোকিত হয় এবং আমি বেশী বেশী ইবাদত করতে পারি। ডাক্তার হতে গেলে আমাকে বিজ্ঞানের কঠিন কঠিন বিষয় নিয়ে এত বেশী সময় ব্যয় করতে হবে যে, আমি আবশ্যিক ইবাদতগুলিই ঠিকমত করতে পারব না। এক্ষণে আমার করণীয় কি? - -মুহাম্মাদ রেযা, গাইবান্ধা।
প্রশ্ন (৮/২০৮) : গল্প-উপন্যাস লেখার ক্ষেত্রে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৩/৩৩) : রাসূল (ছাঃ) আরবী ভাষায় খুৎবা দিতেন। এক্ষণে কোন দলীলের আলোকে বাংলা ভাষায় খুৎবা দেওয়া যাবে?
প্রশ্ন (৩২/২৭২) : রামাযান মাসে কুরআন খতম করা কি মুস্তাহাব?
প্রশ্ন (২৪/২২৪) : স্বাস্থ্যবীমা করার ব্যাপারে ইসলামের বিধান কি?
প্রশ্ন (১৮/৯৮) : সাংগঠনিক নিয়মে আমাকে ইহতিসাব রাখতে হয় এবং উর্ধ্বতন দায়িত্বশীলকে দেখাতে হয়। এটি কি রিয়া তথা লোক দেখানো আমলের অন্তর্ভুক্ত হবে? - -মুজাহিদুল ইসলাম, সারিয়াকান্দি, বগুড়া।
প্রশ্ন (২৯/২৯) : রাসূল (ছাঃ)-এর কবর খনন, লাশ চুরির অপচেষ্টা ইত্যাদি সম্পর্কে অনেক ঘটনা শোনা যায়। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩/৪৩) : কুকুর আল্লাহর সৃষ্টি। অথচ তা বাড়িতে প্রতিপালন করা নিষেধ, এমনকি প্রতিদিনের বিপরীতে এক ক্বীরাত্ব বা দু’ক্বীরাত নেকী কমে যায়। এর কারণ কি? - -যামান, গোপালগঞ্জ।
প্রশ্ন (২৭/১৪৭) : আল্লাহ তা‘আলা প্রত্যেক হিজরী শতাব্দীর শুরুতে একজন মুজাদ্দিদ প্রেরণ করেন। যিনি দ্বীনের সংস্কার করবেন (আবুদাঊদ)। হাদীছটি কি ছহীহ? বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ কে?
আরও
আরও
.