উত্তর : এ বিষয়ে পবিত্র কুরআন বা হাদীছ থেকে কিছু জানা যায় না। তবে ঐতিহাসিক ও মুফাসসিরগণ বিচ্ছিন্ন সনদে উল্লেখ করেছেন যে, যুলায়খার স্বামী ক্বিৎফীরের মৃত্যুর পর এবং সে তওবাহ করার পর ইউসুফ (আঃ)-এর সাথে তার বিয়ে হয়েছিল এবং দু’টি ছেলে সন্তান হয়েছিল (তাফসীরে ইবনু আবী হাতিম ৮/৩৯০, নং ১২৫৭৬; তাফসীরে ত্বাবারী ১৬/১৫১; আদ-দুররুল মানছূর ৪/৫৫৩; আল-বিদায়াহ ওয়ান-নিহায়াহ ১/১৯৬-১৯৭)। ইসরাঈলী কাহিনী থেকেই এসব ঘটনা বর্ণিত হয়েছে। যার সত্য বা মিথ্যা কোনটাই প্রমাণ করা যায় না। তাই সঠিক আক্বীদা পরিপন্থী না হ’লে সত্য-মিথ্যা আল্লাহর হাতে সোপর্দ করে দিয়ে এ সকল ঘটনা বর্ণনা করা যেতে পারে (বুখারী, মিশকাত হা/১৫৫)।

‘নবীদের কাহিনী’ বইয়ে ‘ইউসুফের কাহিনী একনযরে’ শিরোনামের (১৪) ক্রমিকে বলা হয়েছে, ‘এ সময় ক্বিৎফীরের মৃত্যু এবং বাদশাহর উদ্যোগে যুলায়খার সাথে ইউসুফের বিবাহ হয় বলে ইস্রাঈলী বর্ণনায় প্রতিভাত হয়। তবে এতে মতভেদ আছে’ (ঐ, ১/২৩৩)। সেখানে একথাও বলা হয়েছে যে, ‘যুলায়খা নামটিরও কোন সঠিক ভিত্তি নেই’ (ঐ, ১/২৫০)। 






প্রশ্ন (১০/৪৫০) : বিতর ছালাতে কুনূত পাঠের সময় ইমাম সশব্দে কুনূত পাঠ করে এবং মুক্তাদীগণ আমীন বলে। এরূপ পদ্ধতি সঠিক কি? - -আলমগীর হোসেন, বাঁশদহা, সাতক্ষীরা।
প্রশ্ন (১৩/৯৩) : মাসিক চলাকালীন সময়ে কোন মহিলা কোন মৃত মহিলাকে গোসল দিতে পারবে কি? - -যুবায়ের এহসান, ঢাকা।
প্রশ্ন (১৩/৯৩) : বাড়ী করার জন্য পিতা-মাতা আমাকে একখন্ড জমি দান করেন। কিন্তু আমি ভাইদের সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে ফেলি যে, আমি যদি ঐ জমিতে যাই তাহ’লে মুসলিম থেকে খারিজ হয়ে যাব। এখন ঐ জমিতে যেতে আমার করণীয় কি?
প্রশ্ন (১২/২১২) : কুরআন খতমের ক্ষেত্রে ধারাবাহিকতা অবলম্বন করা আবশ্যক কি?
প্রশ্ন (১৭/৩৩৭) : মাসিকের সমস্যা থাকার কারণে মাঝে মাঝেই হালকা রক্ত প্রবাহিত হয়। বহু চিকিৎসাতেও ভালো হচ্ছে না। এমতাবস্থায় ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (৯/২৪৯) : মসজিদের বারান্দার নীচে টয়লেটের হাউজ থাকলে উক্ত বারান্দায় ছালাত আদায় করা জায়েয হবে কি? - -মুহাম্মাদ মুহসিন, সাতক্ষীরা।
প্রশ্ন (২৮/৪৬৮) : খাৎনা অনুষ্ঠান করা এবং দাওয়াত খাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৮/৪৭৮) : রাসূল (ছাঃ)-এর পক্ষ থেকে কুরবানী করার ব্যাপারে শরী‘আতে কোন অনুমোদন আছে কি? - -জাহিদ হাসান, রাজশাহী।
প্রশ্ন (৩৮/১১৮) : ‘লা হাওলা অলা কুওয়াতা ইল­া বিল­া-হ’ ৯৯টি রোগের ঔষধ। যার সর্বনিম্ন হ’ল দুশ্চিন্তা। উক্ত মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই। - -মিনহাজ পারভেযহড়গ্রাম, রাজশাহী।
প্রশ্ন (২/৩৬২) : বর্তমান বিশ্বে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, তার কারণ কি? এক্ষেত্রে আমাদের করণীয় কি?
প্রশ্ন (১৫/৩৩৫) : সাপ বা যে কোন ক্ষতিকর প্রাণী থেকে বাঁচার জন্য কোন দো‘আ আছে কি?
প্রশ্নঃ (১০/৪৫০) : আমি বিধবা মহিলা। আগামী বছর হজ্জে যাওয়ার নিয়ত করছি। কিন্তু কোন মাহরাম ব্যক্তি সাথে যাচ্ছে না এবং তার সংগতিও আমার নেই। আমার ননদ ও ননদের স্বামী হজ্জে যাচ্ছে। তাদের সাথে আমি যেতে পারব কি?
আরও
আরও
.