উত্তর : যেকোন পেশায় অসত্য তথ্য প্রদান করা নিষিদ্ধ। আল্লাহ বলেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনেশুনে সত্যকে গোপন করো না (বাক্বারাহ ২/৪২)। তবে এজন্য আইনী পেশায় যুক্ত থাকা নিষিদ্ধ নয়; বরং কোনরূপ মিথ্যার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে।

অন্যদিকে অমুসলিম এলাকায় তাদের সাথে বসবাস করতে রাসূল (ছাঃ) নিরুৎসাহিত করেছেন। যেমন তিনি বলেন, ‘মুশরিকদের সাথে যে সকল মুসলমান বসবাস করে আমি তাদের দায়িত্ব হ’তে মুক্ত...’(আবুদাউদ হা/২৬৪৫; মিশকাত হা/৩৫৪৭)। তিনি বলেন, ‘মুশরিকদের সাথে তোমরা একত্রে বসবাস করো না, তাদের সংসর্গেও যেয়ো না। যে মানুষ তাদের সাথে বসবাস করবে অথবা তাদের সংসর্গে থাকবে সে তাদের অনুরূপ বলে বিবেচিত হবে’ (তিরমিযী হা/১৬০৫; ছহীহাহ হা/২৩৩০)। মূলতঃ তাদের ভ্রষ্ট আক্বীদা-বিশ্বাস ও সংস্কৃতি থেকে আত্মরক্ষার জন্যই রাসূল (ছাঃ) এরূপ নির্দেশনা দিয়েছেন। অতএব সাধারণভাবে অমুসলিম দেশে মুসলমানদের অভিবাসন সমীচীন নয়।

তবে দ্বীন পালনের নিশ্চয়তা থাকলে এবং ফিৎনা থেকে মুক্ত থেকে নিজের ঈমান-আক্বীদা রক্ষার ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হ’লে অমুসলিম দেশে গমন করা যায় (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২৩/২১৪)। সেক্ষেত্রে শর্ত হ’ল- (১) সে যথেষ্ট দ্বীনী জ্ঞানের অধিকারী হবে, যার মাধ্যমে সে হারাম থেকে বাঁচতে পারে (২) নিজে দ্বীন পালনে পূর্ণ সচেষ্ট থাকবে (৩) সেখানে বসবাসের বিশেষ প্রয়োজন থাকবে। উক্ত শর্তগুলি পূরণ না করতে পারলে অমুসলিম দেশে বা এলাকায় বসবাস না করাই কর্তব্য। কেননা তাতে নিজে কিংবা পরিবারের সদস্যদের যে কোন সময় ফেৎনায় পতিত হওয়ার আশংকা থাকে (উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৬/১৩১-৩২)। সুতরাং আইনী পেশায় থেকে অভিবাসনের কাজে সহযোগিতা করা যাবে, যদি প্রার্থী উক্ত শর্তগুলো মানার প্রতিশ্রুতি দেয়; নইলে নয়।

প্রশ্নকারী : জাহাঙ্গীর আলম, লন্ডন, ইংল্যান্ড।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩৮/৪৭৮) : নিফাস ভালো হওয়ার ৪-৫ দিন পর পুনরায় রক্ত আসলে তা হায়েয না ইস্তিহাযা হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (২২/৩০২) : বিভিন্ন বাহিনীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্যালুট দিতে হয়। এতে শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৩/৪৩৩) : আমার পিতা ২০১২ সালে সঊদী আরবে মৃত্যুবরণ করলে সেখানেই কবরস্থ হন। এখন তার কবরের অংশবিশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কি?
প্রশ্ন (৩৮/৩১৮) : চৈত্র মাস আসলে বাজারে ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে বৈশাখ সম্পর্কিত বিভিন্ন উক্তি সম্বলিত কাপড় পাওয়া যায়। এগুলি বেচা-কেনা করা জায়েয হবে কি?
প্রশ্ন (৪০/৪০) : আদম (আঃ) দুই সন্তান হাবীল ও ক্বাবীল-এর মধ্যে বিরোধ সম্পর্কিত ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাই। - ক্বামরুল ইসলাম, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (৫/২৮৫) : আমি একজন পালিত সন্তান। ১ মাস বয়সে আমার বর্তমান পিতা-মাতা আমাকে লালন-পালন করে আসছেন। আমার প্রকৃত বংশপরিচয় আমাদের কারও জানা নেই। বর্তমানে আমার জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং সনদসহ সকল দাফতরিক নথিতে তাদের নামই পিতা ও মাতা হিসাবে সংরক্ষিত আছে। এরূপ নিরূপায় অবস্থায় আমার পাপ হবে কি?
প্রশ্ন (৪০/৪৪০) : মাসিক আত-তাহরীকের প্রশ্নোত্তর বিভাগে দেখলাম, মৃত ব্যক্তির শোক সংবাদ প্রচার করা জাহেলিয়াত। আবার অন্য পৃষ্ঠায় কয়েক জনের মৃত্যু সংবাদ দেওয়া আছে। এর ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (২৩/২৩) : জুম‘আর দিন অনেকে তাদের মৃত পিতা-মাতার জন্য দো‘আ চাইলে ইমাম ছাহেব সূরা ফাতিহা সহ দো‘আ-দরূদ পাঠ করে সকলকে নিয়ে সম্মিলিত মুনাজাত করেন এবং সবাইকে সিন্নী খাওয়ানো হয়। এতে অংশগ্রহণ করা যাবে কি? - -আব্দুল হাই আল-হাদী, দৌলতপুর, কুষ্টিয়া।
প্রশ্ন (৮/২০৮) : আমরা দুই ভাই আট বোন। আমার পিতার সাড়ে ষোল বিঘা জমি ছিল। এর মধ্যে আমাকে সাত বিঘা, আমার ভাইকে সাড়ে পাঁচ বিঘা ও ৮ বোনকে চার বিঘা জমি দিয়েছিলেন। এখন আমরা দুই ভাই, বোনদেরকে আরো ৩২ কাঠা জমি প্রদান করেছি। এতে তারা খুশি হয়ে যাবতীয় দাবী-দাওয়া ছেড়ে দিয়েছে। এমতাবস্থায় আমার পিতা দায়মুক্ত হবেন কি?
প্রশ্ন (৩/৪৪) : এমন কোন রাত্রি আছে কি যে রাতে ক্বিয়াম করলে অনেক রাতের ছওয়াব পাওয়া যায়?
প্রশ্ন (২৮/২৮) : মহিলারা জানাযা ও কাফন-দাফন কার্যে অংশগ্রহণ করতে পারে কি?
প্রশ্ন (৩৫/১১৫) : ইসলামের দৃষ্টিতে ফরেক্স ব্যবসা শরী‘আতসম্মত হবে কি? - -মরিয়ম, কুমিল্লা।
আরও
আরও
.