উত্তর : সরকারী শর্ত মেনে কোন দেশে বসবাসের অনুমতি নেওয়ার পর শর্ত ভেঙ্গে এরূপ প্রতারণার আশ্রয় গ্রহণ করা জায়েয হবে না। কারণ রাসূল (ছাঃ) বলেন, যে শর্ত ও চুক্তি হালালকে হারাম এবং হারামকে হালাল করবে তা ব্যতীত মুসলিমগণ পরস্পরের মধ্যে যে শর্ত করবে, তা অবশ্যই পালন করতে হবে (আবুদাউদ হা/৩৫৯৪; মিশকাত হা/২৯২৩; ছহীহাহ হা/২৯১৫)। ইমাম শাফেঈ (রহঃ) বলেন, ‘যে বিধান দারুল ইসলামে হারাম, সেই বিধান দারুল কুফরেও হারাম (কিতাবুল উম্ম, আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়াহ ৩৩/১২-১৩)। শাওকানী বলেন, মুসলমানগণ যেখানেই অবস্থান করুক না কেন শরী‘আতের আহকাম পালন করা তাদের উপর আবশ্যক। এমনকি তারা দারুল হারবে অবস্থান করলেও শরী‘আতের কোন বিধান রহিত হবে না (আস-সায়লুল জার্রার, ৯৬৩ পৃ.)। আর মাত্রাতিরিক্ত যুলুমের ক্ষেত্রে তা সমাধান করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। নইলে ব্যবসা পরিত্যাগ করতে হবে।

উল্লেখ্য, রাষ্ট্রীয় উন্নয়নকল্পে সরকার জনগণের উপর ট্যাক্স নির্ধারণ করতে পারে (গাযালী, আল মুসতাছফা ১/৩০৩; শাত্বেবী, ২/১২১)। তবে এটা যেন যুলুমের পর্যায়ে না চলে যায়, সে ব্যাপারে খেয়াল রাখা আবশ্যক। বলা বাহুল্য, বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে জনগণের উপর অযৌক্তিকভাবে লাগামহীন ট্যাক্স আরোপ করা হচ্ছে, যা রীতিমত যুলুম। রাসূল (ছাঃ) হাক্কুল ইবাদ বা জনগণের অধিকার বিনষ্টকারীদের ব্যাপারে কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন (মুসলিম হা/১৬৯৫; আহমাদ হা/১৭৩৩৩, ১৭৩৯১; মিশকাত হা/৩৭০৩)। রাসূল (ছাঃ) বলেন, সাবধান! কোন ব্যক্তির মাল অন্য কারো জন্য হালাল নয়, যতক্ষণ না সে তা স্বেচ্ছায় প্রদান করে’ (আহমাদ হা/২০৭১৪; মিশকাত হা/২৯৪৬; ছহীহুল জামে‘ হা/৭৬৬২)।

প্রশ্নকারী : মাহতাবুদ্দীন, ফ্রান্স।







বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (৭/২৪৭) : টুপী ছাড়া ছালাত আদায়ে শরী‘আতে কোন বাধা আছে কি? এতে নেকীর কোন কমবেশী হবে কি? - মেহেদী হাসান রাজশাহী।
প্রশ্ন (৮/৩২৮) : না জানার কারণে কয়েক বছরের ফিৎরা আদায় করা হয়নি। এক্ষণে তওবা করতে হ’লে করণীয় কি?
প্রশ্ন (৩৬/৩৯৬) : মসজিদের কিছু জমি সরকার অধিগ্রহণ করে ক্ষতিপূরণ দিয়েছে। উক্ত টাকা কি জমি ওয়াকফকারী না মসজিদ কর্তৃপক্ষ পাবে? এটা দিয়ে মসজিদের উন্নয়ন বা ইমাম-মুওয়াযযিনের বেতন দেওয়া যাবে কি?
প্রশ্ন (২৬/৪২৬) : মহিলারা সুগন্ধিযুক্ত নারিকেল তেল মেখে বাইরে যেতে পারবে কি?
প্রশ্ন (৪/৪৪) : লা ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ বাক্যটি বললে শিরক হবে কি? মসজিদের মেহরাবের উপর উক্ত বাক্যসহ এক পার্শ্বে আল্লাহ অপর পার্শ্বে মুহাম্মাদ লিখা যাবে কি? এর কোন উপকারিতা আছে কি? কালেমা তাইয়েবাহ কোনটি?
প্রশ্ন (৪/৪) : জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, সূরা বাক্বারাহ ১৮৭ আয়াতে ছিয়াম রাত্রি পর্যন্ত পূর্ণ করতে বলা হয়েছে। এছাড়া সূরা ইনশিক্বাক্বের ১৬-১৭ আয়াতে আল্লাহ সন্ধ্যা ও রাতকে পৃথকভাবে উল্লেখ করেছেন। সেকারণ সূর্যাস্তের পর নয়; বরং তার ১ ঘণ্টারও অধিক সময় পর রাত শুরু হ’লেই ইফতার করতে হবে। একথার কোন সত্যতা আছে কি? - -মুস্তাফীযুর রহমান, গুলশান, ঢাকা।
প্রশ্ন (৪/১৬৪) : হাদীছ অনুযায়ী কোন মুসলিমের সাথে তিন দিনের বেশী কথা বন্ধ রাখা জায়েয নয়। কিন্তু জনৈক মাযহাবী বিদ‘আতী ভাইয়ের সাথে আমার বহুদিন যাবৎ সম্পর্ক নেই। এক্ষেত্রে উক্ত হাদীছের বিধান কি হবে?
প্রশ্ন (৮/৪৮) : আমি কম্পিউটার কম্পোজের কাজ করি। অনেক কাজ আছে যেগুলি হারাম না হালাল কাজে ব্যবহার হবে তা বুঝা যায় না। বিদেশী অনেক কাজ আসে যেখানে মদের মেনুর নামও থাকে। এছাড়া ফটোকপিও করি যেখানে যাচাই-বাছাই প্রায় অসম্ভব এবং অন্যের জিনিস পড়ে দেখাও ঠিক নয়। এসব কাজ হারাম হবে কি?
প্রশ্ন (২৩/১৪৩) : নারীদের ভ্রূ অধিক ঘন হয়ে গেলে কিছুটা ছেটে ফেলায় কোন বাধা আছে কি? - -শামীমা বেগম, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (১৯/৪১৯) : জনৈক ব্যক্তি বলেন, স্ত্রীকে খুশী করার জন্য এবং যুদ্ধক্ষেত্রে দাড়িতে কলপ করা যায়। একথার কোন সত্যতা আছে কি? - আব্দুল ওয়াদূদ, গুলশান, ঢাকা।
প্রশ্ন (২/৪৪২) : ওয়াক্তিয়া মসজিদ, জামে মসজিদ এবং গৃহাভ্যন্তরে জামা‘আতের সাথে ছালাত আদায়ে ছওয়াবের তারতম্য হবে কি?
প্রশ্ন (১৬/৫৬) : ঘরের মধ্যে মাঝে মাঝে নিজের অজান্তে ছবিযুক্ত পণ্য থেকে যায়। এমন ঘরে ছালাত আদায় করা যাবে কি?
আরও
আরও
.