চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক নযীরবিহীন সাফল্য দেখালেন চীনের শানডং প্রদেশের একটি হাসপাতালের চিকিৎসকরা। এক নারীর বিচ্ছিন্ন কান প্রথমে তাঁর পায়ে স্থাপন করে কিছুদিন রেখে পরবর্তীতে সফলভাবে যথাস্থানে প্রতিস্থাপন করেছেন। ২০২৫ সালের এপ্রিলে এক দুর্ঘটনায় ঐ নারীর কানটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে মাথার টিস্যু গুরুতর ক্ষতিগ্রস্ত থাকায় তাৎক্ষণিকভাবে তা জোড়া লাগানো অসম্ভব হয়ে পড়ে। তাই রক্ত সঞ্চালন সচল রেখে কানটি বাঁচাতে চিকিৎসকরা অভিনব উপায়ে তা রোগীর পায়ের ওপর প্রতিস্থাপন করেন। দীর্ঘ পাঁচ মাস সেখানে সযত্নে রাখার পর গত অক্টোবরে জটিল মাইক্রোসার্জারির মাধ্যমে কানটি পুনরায় তার মাথায় ফিরিয়ে আনা হয়। বর্তমানে কানটি সুস্থ অবস্থায় আছে এবং সেখানে রক্ত সঞ্চালনও স্বাভাবিক।

আধুনিক চিকিৎসাবিদ্যায় উদ্ভাবনী চিন্তাশক্তি ও কারিগরী দক্ষতার এই সমন্বয় ভবিষ্যতে বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পুনরুদ্ধারের ক্ষেত্রে নতুন আশার আলো দেখাবে বলে চিকিৎসকেরা মনে করছেন।







আরও
আরও
.