বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাম্প্রতিক তথ্যমতে ইউরোপে প্রতি বছর প্রায় ৮ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী অ্যালকোহল ব্যবহার। যা বর্তমান জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। আনাদোলু এজেন্সির বরাতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বিশ্বব্যাপী সর্বোচ্চ অ্যালকোহল সেবনের এই মহাদেশটিতে মদ্যপানজনিত কারণে মৃত্যু ও আহতের হার উদ্বেগজনক। ২০১৯ সালের তথ্যের ভিত্তিতে এবং সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে এই অঞ্চলে প্রায় ১ লাখ ৪৫ হাযার আহত ব্যক্তির মৃত্যু মদ্যপানের কারণে হয়েছে। সবচেয়ে বড় কারণগুলো ছিল মদ্যপান করে আত্ম-ক্ষতি, রাস্তার আঘাত এবং পড়ে যাওয়া। বিশেষ করে কিশোর ও তরুণ প্রজন্মের জন্য এটি এক বড় বিপর্যয়। কারণ বয়ঃসন্ধিকালে অতিরিক্ত মদ্যপান তাদের মস্তিষ্কের বিকাশ, স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে এবং দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যঝুঁকি ও অকালমৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে তোলে।

[শতভাগ শিক্ষিত লোকদের দেশে মদ্যপানের মত নিকৃষ্ট অভ্যাস অত্যন্ত নিন্দনীয়। দেড় হাযার বছর পূর্বে শেষনবী মুহাম্মাদ (ছাঃ) এর বিরুদ্ধে দ্বার্থহীন ঘোষণা দিয়ে বলে গেছেন, যার বেশীতে মাদকতা আনে, তার কমটাও হারাম’ (তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/৩৬৪৫)। অতএব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এব্যাপারে সাবধান হওয়া উচিত। (স.স.)]







দেশে গত ৮ মাসে ৩৬৪ শিক্ষার্থীর আত্মহত্যা!
প্রতি বছর দেশে কোটি টনেরও বেশী খাবার অপচয় হয়!
সুনামগঞ্জে চিকসা গ্রামে সামাজিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা
বিপাকে রোগাক্রান্ত ও এয়ার কন্ডিশন ব্যবহারকারীরা (ইমিউনিটির আধিক্যের কারণে করোনায় আক্রান্ত অধিকাংশ খেটে খাওয়া মানুষ রক্ষা পাচ্ছে)
ইসলামী ব্যাংকের ঋণ সূদে-আসলে পরিশোধ করেও কারাগারে রহনপুরের কৃষক আফযাল
করোনায় কর্মহীনদের খাদ্য সহায়তায় ১০ হাযার টাকা দিলেন শেরপুরের ভিক্ষুক!
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি জটিলতা এড়ানো সম্ভব
নওগাঁয় চুনাপাথরের সর্ববৃহৎ খনির সন্ধান
করোনায় আটকেপড়া ছেলেকে আনতে স্কুটিতে ১৪০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন মা
ইউরোপে তাপপ্রবাহে ১০ দিনে ২৩০০ মৃত্যু
হিন্দু প্রতিবেশীর সৎকার করলেন মুসলিমরা, বন্ধু-স্বজন কেউই এলেন না!
স্যানিটারি ন্যাপকিনে বিপজ্জনক কেমিক্যাল, হ’তে পারে ক্যানসারও
আরও
আরও
.