বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত আট মাসে একটি বিপুল সাফল্য অর্জন করেছে, যা দেশের ইতিহাসে নতুন একটি মাইলফলক হিসাবে গণ্য হচ্ছে। এই সময়ে দুর্নীতিবাজদের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাযার কোটি টাকারও অধিক।

দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, গত আট মাসে দেশের ভেতরে ১২ হাযার ১৩৮ কোটি টাকারও অধিক সম্পদ ক্রোক করা হয়েছে, আর ৭৭৩ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। দেশের বাইরে ১২০ কোটি টাকার সম্পদ ক্রোক এবং ৪৫ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। তবে এবার দেশের ভেতরে এবং বাইরে যে পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে, তা অতীতের তুলনায় অনেক বেশী। উল্লেখ্য, ২০২৪ সালের পুরো বছরে মাত্র ৩৬১ কোটি টাকার সম্পদ জব্দ হয়েছিল।

দুদকের মহাপরিচালক আখতার হোসাইন জানান, ‘গত আট মাসে সম্পদ জব্দের এই পরিমাণ নিঃসন্দেহে বিপুল। এত কম সময়ে এত অধিক পরিমাণ সম্পদ জব্দ করার রেকর্ড এর আগে কখনো হয়নি। আগামী দিনগুলোতে আরো বড় পদক্ষেপ নেওয়ার প্রস্ত্ততি চলছে বলে জানিয়েছেন তিনি।







ইসলাম নিষিদ্ধের ঘোষণা দিয়ে নিজেই নিষিদ্ধ!
মসজিদে গেলেন ছালাত বন্ধ করতে, ফিরে এলেন ইসলাম গ্রহণ করে
কারাবন্দীরা এখন থেকে ভিডিও কলের মাধ্যমে স্বজনদের সাথে কথা বলতে পারবেন
হলুদ তরমুজে রঙিন কৃষক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে প্রথম হয়েছে মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ
ফেলে দেওয়া প্লাস্টিক থেকে পরিবেশবান্ধব টাইল্স
ফিলিস্তীনী মুসলমানদের সাহসিকতায় মুগ্ধ ৩০ অস্ট্রেলিয়ান নারীর একসাথে ইসলাম গ্রহণ
সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশীদের সবাই অপরাধী : বিএসএফ মহাপরিচালক
বিশ্বে কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ ভুটান
ভারতে ৯৫ শতাংশ গরুর গোশত ব্যবসায়ী হিন্দু এবং সেখানে একজন মুসলিমের চেয়ে একটি গরু বেশী সুরক্ষিত
বিক্রি হবে চাঁদের পাথর
২০২২ সালে ক্যান্সারে মৃত্যু হয়েছে প্রায় ১ কোটি মানুষের (২০৫০ সালের মধ্যে ক্যান্সার বাড়বে ৭৭ শতাংশ!)
আরও
আরও
.