মাথার উপর নীল আকাশ চাঁদ উঠেছে ঐ,

আসছে রামাযান, ভাই বোনেরা কই রে তোরা কই।

ইবাদতেরই দাওয়াত আমি দিচ্ছি তোদের ভাই,

রামাযানে আমল ছাড়া কোনই ফায়দা নাই।

পড়বি ছালাত রাখবি ছিয়াম করবি ইবাদত,

রামাযানের দিনে-রাতে ঝরে রহমত।

আল্লাহর দরবারে মোরা যতবারই চাই,

বান্দাকে তিনি দিতে রাযী সর্বদাই।

রহমতের মাসকে জানাই আহলান-সাহলান

 ছোট-বড় সকলকে এই তুহফায়ে রামাযান।


-আব্দুর রহমান বিন জাহাঙ্গীর

বাউসা হেদাতীপাড়া, বাঘা, রাজশাহী






আরও
আরও
.