এটা কি বাঙ্গালিয়ানা?

হিন্দুর মত নাচ-গান আর শুধুই বেহায়াপনা!

হাযার বছরের ঐতিহ্য বলে চালিয়ে দাও,

মোঘল আমলে ছিল কিনা তা একবার বলে যাও।

তোমরা শুধু বাঙালী নও তোমরা মুসলিম জাতি,

বাঙ্গালীপনায় করো না ভাই ঈমানের ক্ষয়-ক্ষতি।

এই অপসংস্কৃতি মেনে চলো কোন্ ঐতিহ্যের টানে,

যেটা আল্লাহ নিষেধ করেছেন পবিত্র কুরআনে!

একবারও কি ভেবে দেখতে ইচ্ছে হয় না ভাই!

মুসলিম হয়ে কার পিছে পিছে ছুটছো তুমি কোথায়?

তাহ’লে এগুলো কোথা থেকে এল বল!

ঐ যে হিন্দু নেতারা এদেশে চালু করে দিয়ে গেল।

তাহ’লে কেন পালন করছ এই হিন্দুয়ানী প্রথা?

কুরআনে দেখ এই বিষয়ে মহান আল্লাহর কথা।

কুরআন বলে, বিজাতির তুমি করো না অনুসরণ,

কাফের-মুশরিক হবে না কভু তোমাদের আপনজন।

তাই বলি ভাই, হিন্দু হয়ো না, তুমি তো মুসলমান,

ইতিহাস খুলে পড়ে দেখ তব ইতিহাস-অম্লান।

কিসের এসব হাযার বছর? হিন্দুয়ানী রীতি?

এসব মেনে করো না তুমি ঈমানের ক্ষয়-ক্ষতি।

-আব্দুল্লাহ আল-ফাহীম

বাগমারা, রাজশাহী।







আরও
আরও
.