মৃত্যু আমায় প্রতি রাতে

স্মরণ করিয়ে দেয়,

এই দুনিয়ার কয়েদখানায়

 কেউ যে আপন নেই।

 দুনিয়া হঠাৎ ফুরিয়ে যাবে

পড়ে থাকবে আশা,

 কে চলে যায়, কে থাকে ভাই

 কে বোঝে কার ভাষা!

জায়গা-জমি ধন-দৌলত

সবই সে তো ধোঁকা,

মৃত্যুর পরে দেখা যাবে

রিক্ত দু’হাত ফাঁকা।

তাই বলি ভাই আমল কর

হায়াত অনেক দামী,

পরকালের ফসল ফলায়

ইহকালের ভূমি।

-আব্দুল্লাহ, রাজশাহী।








আরও
আরও
.