উত্তর : সুন্নাত হচ্ছে জুম‘আর দিনের ফজরের ছালাতে সূরা দাহর ও সূরা সাজদাহ পুরোটা পাঠ করা। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) ফজরের ছালাতে সূরা দু’টোর পুরো অংশ পাঠ করতেন (মুসলিম হা/৮৭৯)। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘সুন্নাত হ’ল দু’টিই সম্পূর্ণভাবে পড়া। কিন্তু সবসময় এ দু’টোই সীমাবদ্ধ থাকা ঠিক নয়, যাতে অজ্ঞ কেউ মনে না করে যে এটি ফরয। বরং কখনো কখনো এ দু’টির বাইরে কুরআনের অন্যান্য অংশও পড়া উচিত’ (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২৪/২০৬)। ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেছেন, নবী করীম (ছাঃ) জুম‘আর দিনের ফজরের দুই রাক‘আতে সম্পূর্ণ সূরা সাজদাহ এবং সূরা দাহর তেলাওয়াত করতেন’ (যাদুল মা‘আদ ১/২০৩)। তবে কেউ অংশবিশেষ পাঠ করে ছালাত আদায় করলে সুন্নাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তা‘আলা বলেন, ‘অতএব তোমরা কুরআন থেকে যা সহজ মনে হয়, তা-ই পড়ো’ (মুয্যাম্মিল ৭৩/২০)।

প্রশ্নকারী : মুহাম্মাদ সামী, গাযীপুর।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২২/১৪২) : আবুদাঊদ হা/৩৮৯৩ থেকে স্পষ্টভাবে বুঝা যায় যে, আব্দুল্লাহ বিন আমর (রাঃ) তাবীয লিখে তা সন্তানদের গায়ে লটকিয়ে দিতেন। এক্ষণে তাবীযের বিধান কি হবে? - -হারূনুর রশীদ, ডাকবাংলা বাজার, ঝিনাইদহ।
প্রশ্ন (২৯/২২৯) : বিবাহের পূর্বে পাত্রকে পাত্রীর ছবি দেওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৪/৪৪) : ফজরের ছালাতের পর মসজিদে বসে যিকির-আযকার করার বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (৩৫/২৭৫) : ফজর ছালাতের পর সূরা হাশরের শেষ আয়াত পাঠ করা যাবে কি? - -রূহুল আযম, কুমারখালী, কুষ্টিয়া।
প্রশ্ন (১১/২৯১) : মৃত ব্যক্তির জন্য মসজিদের মুছল্লীদেরকে নিয়ে হাত তুলে দো‘আ করা যাবে কি? কেউ মৃতের জন্য দো‘আ চাইলে কিভাবে দো‘আ করতে হবে?
প্রশ্ন (১/১৬১) : ভূমিকম্পের সময় ছালাত ছেড়ে চলে যাওয়া যাবে কি? - -ছফীউল্লাহ, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (২৯/১৮৯) : স্ত্রী স্বামীকে এরূপ বলেছে যে, ‘তুমি যদি আমাকে স্পর্শ কর, তবে তা তোমার মৃত মায়ের সাথে যেনার সদৃশ হবে’। এক্ষণে এর কাফফারা কি হবে?
প্রশ্ন (৩৫/১৯৫) : জাপানের প্রায় প্রতিটি রেস্টুরেন্টে শূকরের গোশত বিক্রি হয়। সেখানে ওয়েটার হিসাবে মানুষকে তা খাওয়াতে হয়। এক্ষণে সেখানে চাকুরী করা বৈধ হবে কি? - -মাহফূযুর রহমান, টোকিও, জাপান।
প্রশ্ন (৪/১২৪) : ফজরের ছালাতের পর ইশরাক্বের ছালাতের আগ পর্যন্ত কোন নফল ছালাত আদায় করা যাবে কি? সূর্যোদয় শুরু হওয়ার পর নফল ছালাত আদায়ের জন্য কত মিনিট অপেক্ষা করা উচিৎ?
প্রশ্ন (৩৬/২৩৬) : আমার প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ খামার আছে। সেখানে বর্তমানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের গরু আছে। কিন্তু এ থেকে আয়ের পরিমাণ অনেক কম। এক্ষণে আমি যাকাত বের করব কিভাবে?
প্রশ্ন (১৭/৫৭) : ছোট ভাই একাই পিতা-মাতার যাবতীয় দেখা-শোনার দায়িত্ব পালন করে। এক্ষণে পিতা-মাতার মৃত্যুর পর ছোট ভাইকে বড় ভাইদের তুলনায় অধিক সম্পদ দেওয়া যাবে কি? - -ছাদ্দাম হোসেন, রংপুর।
প্রশ্ন (১৭/১৩৭) : যেসব সূরার শেষ আয়াতে সিজদা দিতে হয় সেগুলি পাঠ করার পর কি প্রথমে সিজদায়ে তেলাওয়াত অতঃপর রুকূতে যেতে হবে?
আরও
আরও
.