উত্তর : তেলাওয়াতের শুরুতে তথা সূরা ফাতিহা পাঠের পূর্বে ‘আ‘ঊযুবিল্লাহ’ পাঠ করা সুন্নাত। সে হিসাবে প্রথম রাক‘আতে সূরা ফাতেহার পূর্বে আঊযুবিল্লাহ পড়তে হয়। আল্লাহ তা‘আলা তেলাওয়াতের শুরুতে ‘আ‘ঊযুবিল্লাহ’ পাঠ করার নির্দেশনা দিয়েছেন (নাহ্ল ১৬/৯৮)। সূরা ফাতিহার পরে অন্য সূরার শুরুতে বা অন্য রাক‘আতেও সূরা ফাতিহার শুরুতে ‘আ‘ঊযুবিল্লাহ’ পাঠ করার প্রয়োজন নেই। কারণ পুরো ছালাত একটি ইবাদত (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ২৯/২২৩-২৫; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৩/১১০; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/৩৮৪)।

প্রশ্নকারী : মারূফুর রহমান রিয়াদ, দারুশা, রাজশাহী।






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৪/৪৪) : মসজিদের গ্রাউন্ড ফ্লোরে গোডাউন, নীচ তলায় ঔষধের দোকান এবং দ্বিতীয় তলা থেকে উপরের অংশে মসজিদ, মাদ্রাসা ও গবেষণা সেন্টার নির্মাণ করা যাবে কী? উল্লেখ্য যে, এ ব্যাপারে দাতার কোন শর্ত ছিল না।
প্রশ্ন (৩৫/১১৫) : আমার পিতার শুধু তাশাহহুদ মুখস্থ আছে। আমরা চেষ্টা করেও আর কোন দো‘আ শিখাতে পারিনি। এ অবস্থায় তার ছালাত হবে কি?
প্রশ্ন (৩৯/৪৩৯) : সূরা মায়েদার ১৫নং আয়াতের ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৬/৪৫৬) : কোন্ জিনিস দ্বারা মানত করা যায়? ছালাত, ছিয়াম, টাকা-পয়সা, ফল-মূল, মোমবাতি, আগরবাতি, খিঁচুড়ী এসব মানত করা যায় কি?
প্রশ্ন (৩৮/৩৮) : অমুসলিম-কাফের-মুশরিকদের বাড়িতে এবং যে সকল মুসলিম ছালাত আদায় করে না, ছিয়াম রাখে না, তাদের বাড়িতে খাওয়া যাবে কি? তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে কি?
প্রশ্ন (৩১/৩১) : ছহীহ বুখারীতে ‘জানাযা’ অধ্যায়ের ৫৬ অনুচ্ছেদে আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ)-এর ‘আছার’ রয়েছে যে, তিনি জানাযার তাকবীর সমূহে হাত উঠাতেন। উক্ত আছারটি কি গ্রহণযোগ্য?
প্রশ্ন (১৮/৫৮) : স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীগৃহে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হয়। এখন স্ত্রী যদি বৃদ্ধা হয় তার জন্যও কি একই নিয়ম প্রযোজ্য হবে? নাকি বয়োবৃদ্ধা হওয়ার কারণে ছাড় আছে?
প্রশ্ন (১৫/৪১৫) : গোসল করার পর ওযূ করার কোন প্রয়োজনীতা আছে কি?
প্রশ্ন (২৬/২৬) : মৃত প্রাণীর চামড়া দ্বারা উপকৃত হওয়া যাবে কি? - -আতীকুল ইসলাম, বি,এম কলেজ রোড, বরিশাল।
প্রশ্ন (২৯/৪৬৯) : মানুষের দেহ থেকে রক্ত বের হয়ে তা তার দেহে বা কাপড়ে কিছুটা লাগলে ছালাত হবে কি? এছাড়া রক্ত বের হ’লে ওযূ ভঙ্গ হবে কি?
প্রশ্ন (৩/৩২৩) : আমি একজন চাকুরীজীবী নারী। আমার স্বামী বিভিন্ন পারিবারিক অশান্তিতে যিদের বশে পরবর্তীতে আরো ২টা বিবাহ করেন। ২ বছর পর সে ভুল বুঝতে পারে। এক্ষণে সে আমার চাহিদার কারণে পরবর্তীতে বিবাহ করা দুই স্ত্রীকে তালাক দিতে পারবে কি?
প্রশ্ন (১১/১৩১) : সহবাসকালীন শরীরে থাকা পোষাকে বীর্য না লাগলে উক্ত পোষাকে ছালাত আদায় করা যাবে কি?
আরও
আরও
.