উত্তর : তালাক দেওয়ার পর ফিরিয়ে নিয়ে পুনরায় তালাক দেওয়ায় তা দুই তালাক হিসাবে গণ্য হয়েছে। যদিও তা একই তোহরে ঘটেছে। তবে স্বামী যদি তার স্ত্রীকে মাসিক (হায়েয) অবস্থায়, নিফাস অবস্থায় অথবা এমন তোহরে (পবিত্র অবস্থা) তালাক দেয় যে তোহরে সে স্ত্রী সহবাস করেছে, তবে বিশুদ্ধ মতে সেই তালাক সংঘটিত হবে না (ফাতাওয়া লাজনা দায়েমাহ ২০/৫৮)। শায়খ বিন বায (রহঃ) এই তালাককে বিদ‘আত হিসাবে অকার্যকর গণ্য করেছেন। কারণ আল্লাহ তা‘আলা বলেন, ‘হে নবী! যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিবে, তখন তাদের ইদ্দত অনুযায়ী তালাক দাও’ (তালাক ৬৫/১)। এর অর্থ হ’ল এমন অবস্থায় তালাক দিতে হবে যখন তারা সহবাসহীন পবিত্র অবস্থায় থাকবে। আলেমগণ বলেন, ইদ্দত অনুযায়ী তালাক বলতে বোঝায় স্ত্রী যেন পবিত্র অবস্থায় থাকে, সহবাস না করা অবস্থায় অথবা গর্ভবতী অবস্থায়। এই রূপ তালাকই হচ্ছে শরী‘আত নির্দেশিত সুন্নাতী তালাক (ফাতাওয়াত তালাক পৃ. ৪৪; বিস্তারিত দ্র. হাফাবা প্রকাশিত ‘তালাক ও তাহলীল’ বই)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, নওদাপাড়া, রাজশাহী।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (১৩/৫৩) : একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবিহীন সাক্ষাৎ করতে পারে এবং কোন কোন পুরুষের সাথে তার বিবাহ হারাম?
প্রশ্ন (২৬/২২৬) : মুসলমান নারী-পুরষের নামের পূর্বে ‘মুহাম্মাদ’ ও ‘মুসাম্মাৎ’ লেখা হয় কেন? এটি শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (৩০/৪৩০) : মাঠে পুরো দিন কাজ করার জন্য একজন লোক নিয়োগ করার পর অর্ধদিবস কাজ করে সে বাড়ি চলে গেল। এক্ষণে অর্ধদিবস কাজ করার জন্য সে কোন মজুরী পাবে কী? বাকী অর্ধদিবস কাজ না করার কারণে যদি মালিকের ক্ষতি হয় তাহ’লে লোকসান বহন করবে কে?
প্রশ্ন (২৩/৩০৩) : পিতা-মাতা কর্তৃক ছেলে বা মেয়েকে জোরপূর্বক বিবাহ দেওয়া শরী‘আতসম্মত হবে কি? এরূপ বিবাহের পর বিবাহ বিচ্ছেদ ঘটালে উক্ত ছেলে বা মেয়ে গুনাহগার হবে কি?
প্রশ্ন (৩৪/১৫৪) : ছালাতে ক্বিয়ামরত অবস্থায় পায়ের সাথে পা বা টাখনুর সাথে টাখনু লাগানোর সঠিক নিয়ম জানতে চাই।
প্রশ্ন (২৭/৩০৭) : রজব মাসে এবং মধ্য শা‘বানের রাতে ছালাতুর রাগায়েব আদায় এবং ঐদিন ছিয়াম পালনের ব্যাপারে শরী‘আতের কোন নির্দেশনা আছে কি? - -আরমান হোসাইন, চাটখিল, নোয়াখালী।
প্রশ্ন (১০/৩৩০) : রক্তের মত প্লাজমা দান করায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৫/৪২৫) : জনৈক ব্যক্তি ফজরের সময় মসজিদে গিয়ে দেখে জামা‘আত চলছে। এ সময় সে সুন্নাত পড়বে, না জামা‘আতে শরীক হবে? ছালাতের পরে সুন্নাত পড়া যাবে কি?
প্রশ্ন (১৩/২৯৩) : শোনা যায় ইমাম আহমাদ বিন হাম্বল (রহঃ)-কে আববাসীয় শাসনামলে ব্যাপক নির্যাতনের শিকার হতে হয়েছিল। এ সম্পর্কে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৬/৭৬) : ইয়াতীমের অর্থ আত্মসাৎ সহ তার উপর যুলুম করলে শাস্তি কি? দরিদ্র লোকদেরকে সহায়তা দানের ফযীলত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৩/৩৩) : পিতা-মাতার যদি ভুলও হয়, তবুও তাদেরকে ভুল ধরিয়ে দেওয়া বা তাদের বিপরীত বলা জায়েয নয়। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (২৫/৬৫) : ঈদের ছালাতের পর খুৎবার পূর্বে কুরবানী করা যাবে কি?
আরও
আরও
.