উত্তর : ডিএক্সএন মূলত MLM বা পিরামিড স্কিম পদ্ধতিতে পরিচালিত প্রতারণা মূলক ব্যবসা। তারা নানা আকর্ষণীয় প্যাকেজ দেখিয়ে সদস্য ভর্তি করে এবং প্রায় বিনা পরিশ্রমে মোটা অংকের লাভের প্রতিশ্রুতি দেয়। এতে ডাউনলাইন সদস্যদের কেনাকাটা থেকে লভ্যাংশ দেয়া হয়। অর্থাৎ কমিশনটি গ্রাহকের আনা ব্যক্তির কেনাকাটার উপর নির্ভর করে, অর্থাৎ গ্রাহকের আয় হয় মানুষের মাধ্যমে টাকা টানার ওপর ভিত্তি করে, প্রকৃত পণ্য বিক্রয়ের ওপর নয়। এতে জুয়ার মতো অস্পষ্টতা (غرر) রয়েছে, যা হারাম। সুতরাং প্রচলিত ডিএক্সএন সহ যে কোন MLM ভিত্তিক নেটওয়ার্ক মার্কেটিং শরীয়তসম্মত নয়। এর সাথে যুক্ত হওয়া বা এখান থেকে উপার্জন করা হারাম (এ বিষয়ে বিস্তারিত দ্র. মাসিক আত-তাহরীক, ডিসেম্বর ২০০৮, প্রশ্নোত্তর ২/৮২; আগষ্ট ২০২০, প্রশ্নোত্তর ৩/৪০৩)।

প্রশ্নকারী : আবু ছায়েম, ঢাকা।








প্রশ্ন (২৪/২২৪) : ‘সুপারী’ খাওয়ার ব্যাপারে শারঈ বিধান কি? - -আব্দুল হাকীম, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (২৭/৪২৭): সূদ গ্রহণের কোন নির্ধারিত শাস্তি আছে কি?
প্রশ্ন (১১/১৩১) : আমি হিন্দু পরিবারে বিবাহ করেছি এবং দু’জনেই ইসলামী জীবন যাপন করছি। এক্ষণে আমার হিন্দু শ্বশুরকুলের বাড়ীতে বেড়াতে যাওয়া, খাওয়া-দাওয়া, ছালাত আদায় করা ইত্যাদি জায়েয হবে কি? - -যাকির হোসাইন, ভারত।
প্রশ্ন (২৩/১৪৩) : ছালাত শেষে সালাম ফিরানোর সময় যে দু’বার সালাম দেওয়া হয় তা কাকে দেওয়া হয়?
প্রশ্ন (২৬/৩৪৬) : নিছাব পরিমাণ সম্পদের মালিক নির্ধারিত যাকাতের অর্থ থেকে যাকাত ও ট্যাক্স পরিশোধ করতে পারবে কি?
প্রশ্ন (১৮/১৮) : মা মারা যাওয়ার পর তার নেকীর জন্য তার পক্ষ থেকে ওমরাহ পালন করা যাবে কি?
প্রশ্ন (৩৩/৩১৩) : ছিয়ামরত অবস্থায় ইনজেকশনের মাধ্যমে ঔষধ বা স্যালাইন দেওয়া হলে ছিয়াম ভঙ্গ হবে কি? - -আফতাব, কাহারোল, দিনাজপুর।
প্রশ্ন (৩৪/৭৪): টিভি চ্যানেলের অধিকাংশ বক্তা বলছেন যে, ব্যবহার্য স্বর্ণালংকারের যাকাত দিতে হবে না। যেমন ব্যবহার্য দামী আসবাবপত্রের যাকাত নেই। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১৩/৫৩) : আমার স্ত্রী পাঁচ ওয়াক্ত ছালাত সহ দ্বীনের বিধানসমূহ পালনের ব্যাপারে খুবই উদাসীন। বারবার তাকীদ দিলেও কোন পরিবর্তন হচ্ছে না। এক্ষণে স্বামী হিসাবে আমার করণীয় কি? সংসার করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৮/১৩৮) : আমার বন্ধু একজন সরকারী কর্মচারী। সরকারী নির্দেশমতে তাকে মন্দির ও মাযারে ব্লিচিং পাউডার ছড়াতে হয়। শিরকের কেন্দ্রে এসব কাজ করতে তার ঈমানে বাধা দেয়। কিন্তু বাধ্য হয়ে করেন। এজন্য তিনি গোনাহগার হবেন কি?
প্রশ্ন (৩৭/৩১৭) : আমার তিনটি সন্তানই সিজারের মাধ্যমে হওয়ায় চতুর্থ সন্তান নেওয়া স্ত্রীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু অসাবধানতাবশতঃ বর্তমানে সে গর্ভবতী হয়ে পড়েছে। এক্ষণে এমআর (গর্ভপাত) করা কি জায়েয হবে? কোন কোন আলেম বলেছেন, ৪ মাস অতিক্রান্ত হলে গর্ভপাত করা যাবে না। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৭/২৮৭) : মোহরানা আদায়ের গুরুত্ব জানতে চাই।
আরও
আরও
.