উত্তর : বিদ‘আত যদি এমন বিদ‘আত হয় যা মানুষকে দ্বীন থেকে বের করে দেয়, তাহ’লে তাকে সালাম দেওয়া যাবে না। হাফেয ইবনু হাজার বলেন, জমহূর বিদ্বানগণের মতে, বিদ‘আতী ও ফাসেক তথা পাপাচারীদের সালাম দেওয়া যাবে না। ইমাম নববী বলেন, বিদ‘আতী যারা বড় পাপের সাথে জড়িত তাদের সালাম দেওয়া ও উত্তর প্রদান করা যাবে না। তবে এতে ফিৎনা তথা দুনিয়াবী বিপদাপদের আশংকা থাকলে সালাম দিবে (ফাৎহুল বারী ১১/৪১)। ইবনুল ‘আরাবী বলেন, এই সকল লোককে সালাম দেওয়ার সময় নিয়ত করবে যে, ‘সালাম’ আল্লাহর অন্যতম ছিফাত। এ সময় তার অর্থ হবে আল্লাহ রাক্বীব তথা আল্লাহ রক্ষাকারী। মুহাল্লাব বলেন, বিদ‘আতীদের সালাম প্রদান না করা সালাফদের সুন্নাত (ফাৎহুল বারী ১১/৪০)। ছাহাবী কা‘ব বিন মালেক অলসতা বশতঃ যুদ্ধে অংশগ্রহণ না করায় রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম তার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছিলেন (বুখারী হা/৪৪১৮; মুসলিম হা/২৭৬৯)। তবে সাধারণভাবে তাদের হেদায়াতের উদ্দেশ্যে সালাম প্রদান করা যায়। যেমন আবু উমামা (রাঃ) মুসলিম, ইহূদী-নাছারা সবাইকে সালাম প্রদান করতেন (ইবনু আবী শায়বাহ হা/২৬২৬৫-৬৮; ফাৎহুল বারী ১১/৪১)।







প্রশ্ন (১৫/১৭৫) : ব্যাংক বা সূদী প্রতিষ্ঠানে চাকুরী পেয়ে কেউ মিষ্টি খাওয়ালে উক্ত মিষ্টি খাওয়া কি হালাল হবে?
প্রশ্ন (২/৩৬২) : সিজদাকালীন সময়ে দেহের পিছনের কিছু অংশের সতর অনিচ্ছাকৃতভাবে উন্মুক্ত হয়ে গেলে ছালাত পুনরায় আদায় করতে হবে কি? - -মারযূক হোসাইন, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (৩৯/৩১৯) : যদি ইমাম ও মুওয়াযযিন নিয়মিত সুন্নাত ও নফল ছালাত আদায় না করে, তাহ’লে তার পিছনে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২২/৩৮২) : পিতাকে কষ্ট দেওয়া সন্তানের জন্য মহাপাপ। কিন্তু পিতা যদি সন্তানকে কষ্ট দেয়, তাহ’লে তাঁর শাস্তি কি? পিতা আমাকে ৮ বছর পূর্বে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। বহুবার তার নিকটে ক্ষমা চেয়েছি। কিন্তু তিনি ও মা-ভাই-বোন সকলে মিলে আমাকে স্থান দেয়নি। এক্ষণে আমার করণীয় কি? - -রতন আলী, কামারখন্দ, সিরাজগঞ্জ।
প্রশ্ন (৯/৪০৯): স্বপ্নে মৃত কোন ব্যক্তিকে কষ্টে থাকতে দেখলে করণীয় কি?
প্রশ্ন (৬/৮৬) : কুরআন মুখস্থ করার সময় বারবার সিজদার আয়াত আসলে প্রত্যেকবারই কি সিজদা করতে হবে?
প্রশ্ন (১২/৯২) : অপারেশনের কারণে ১২ দিন গোসল করা যাবে না। কিন্তু আমি হায়েয অবস্থায় থাকায় গোসল ফরয হয়েছে। এক্ষণে ছালাত আদায়ের ক্ষেত্রে আমার করণীয় কি?
প্রশ্ন (১৪/২৫৪) : জেনে বা না জেনে চুরি করা বস্ত্ত ক্রয় করা যাবে কি?
প্রশ্ন (১৯/৪১৯) : আযান চলা অবস্থায় মসজিদে প্রবেশ করলে আযানের উত্তর দেয়া উত্তম হবে না সুন্নাত পড়া উত্তম হবে?
প্রশ্ন (৭/৩৪৭) : নামের শেষে ভুইয়া, চৌধুরী, পন্ডিত, হাওলাদার, মজুমদার ইত্যাদি যোগ করা কি জাহেলিয়াতের অন্তর্ভুক্ত? - -হাবীব, দিনাজপুর।
প্রশ্ন (৩৯/২৩৯) : মসজিদে ইমাম না থাকায় এক ব্যক্তি এশার ছালাতে ইমামতি করেন। তিনি একটি ৭/৮ বছরের ছেলেকে তার ডান পার্শ্বে নিয়ে ছালাত আদায় করেন। এতে মসজিদে বিতর্ক সৃষ্টি হয়। এমনকি কেউ কেউ ছালাত পুনরায় পড়ে। উক্ত ছালাত সঠিক হয়েছে কি?
প্রশ্ন (২৮/২২৮) : সামান্য পরিমাণে সোনা রয়েছে এরূপ হাতঘড়ি পুরুষদের জন্য ব্যবহার করা যাবে কি? - মাযহারুল ইসলাম, সিঙ্গাপুর।
আরও
আরও
.