উত্তর : নাজাতপ্রাপ্ত দলটি কেবল শামের অধিবাসী বা বায়তুল মুক্বাদ্দাসের অধিবাসী হবে মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (যঈফাহ হা/৬৩৯০)। উক্ত বর্ণনাগুলোকে ছহীহ ধরা হ’লেও নাজাতপ্রাপ্ত দলের শামে অবস্থান করাকে আবশ্যক করে না। বরং এই দলটি একেক সময় একেক স্থানে অবস্থান করবে। যেমন ইবনু তায়মিয়াহ (রহঃ)-এর আমলে হকপন্থী দলটি শামে অবস্থান করছিল। আবার আব্দুল ওয়াহহাব নাজদীর আমলে তারা সঊদী আরবে অবস্থান করছিল। আবার তারা একই সাথে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করতে পারে। যেমন বিভিন্ন দেশের সালাফী মানহাজের লোকেরা (হামূদ তুয়াইজেরী, ইত্তিহাফুল জামা‘আত ১/৩৩২)। কারণ বিভিন্ন হাদীছে হকপন্থী দলের বিভিন্ন স্থানে অবস্থানের কথা বলা হয়েছে। রাসূল (ছাঃ) বলেন, পশ্চিম দেশীয়রা (আরববাসীরা/শামবাসীরা) বরাবর হকের উপর বিজয়ী থাকবে ক্বিয়ামত পর্যন্ত (মুসলিম হা/১৯২৫)। উক্ত হাদীছের ব্যাখ্যায় হাফেয ইবনু হাজার আসক্বালানী (রহঃ) বলেন, বায়তুল মুক্বাদ্দাস বা শামে অবস্থান দ্বারা উদ্দেশ্য সে সকল লোক যারা দাজ্জাল দ্বারা অবরুদ্ধ হবে। অতঃপর ঈসা (আঃ) অবতরণ করে দাজ্জালকে হত্যা করবেন (ফাৎহুল বারী ১৩/২৯৪-৯৫)। অতএব নাজাতপ্রাপ্ত দলের সীমানা শাম বা সিরিয়ায় সীমাবদ্ধ নয়। বরং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকবে।

প্রশ্নকারী : আব্দুর রাক্বীব, সখের বাজার, নিলফামারী।






বিষয়সমূহ: সংগঠন
প্রশ্ন (৩৩/৩৯৩) : খুৎবার আযান মসজিদের ভিতরে দাঁড়িয়ে মাইকে দেওয়া যাবে কি? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৬/৪২৬) : দেশে শারঈ আইন চালু না থাকায় যেনা-ব্যভিচারের ক্ষেত্রে সামাজিকভাবে যে অর্থ জরিমানা করা হয় তার হকদার কে?
প্রশ্ন (৭/৭) : কুরআনের আয়াত ও সূরাসমূহের বিন্যাস এবং নামকরণ সম্পর্কে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১১/২১১) : প্রচলিত আছে ফাতেমা (রাঃ) ফাদাকের সম্পত্তি দাবী করেছিলেন। কিন্তু ফাদাকের খুৎবা নামে যা প্রচলিত রয়েছে, তা কি ছহীহ সনদে প্রমাণিত? তিনি কি এ বিষয়ে কোন খুৎবা দিয়েছিলেন?
প্রশ্ন (৩১/৪৩১) : ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শরী‘আত সম্মত কি? ইসলামী জীবন বীমা করা যাবে কি?
প্রশ্ন (১৬/২৫৬) : ‘সৌভাগ্যবান হওয়ার চারটি জিনিস (১) সতী-সাধ্বী স্ত্রী (২) প্রশস্ত বাসস্থান বা বাড়ি (৩) সৎ প্রতিবেশী (৪) আরামদায়ক যানবাহন। আর দুর্ভাগা হওয়ার চারটি জিনিস (১) খারাপ প্রতিবেশী (২) মন্দ স্ত্রী (৩) বিপদজনক যানবাহন (৪) সংকীর্ণ বাসস্থান (সিলসিলা ছহীহাহ হা/২৮৩ ও ১৯০৩)। উক্ত হাদীছের ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৩/৯৩) : অনেকে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনকে ফাঁকি দিয়ে কারেন্ট জাল ব্যবহার করছে। এ ধরনের বেআইনী ব্যবসা ও উপার্জিত অর্থ বৈধ হবে কি?
প্রশ্ন (১/২০১) : সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে যুক্ত হয়ে ঢাবি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা সেবা চালু করেছে। সকল শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যবীমায় প্রতি বছর ২৭০ টাকা দেওয়া বাধ্যতামূলক। বিনিময়ে সকল শিক্ষার্থীকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা ও মেডিক্যাল ব্যয়ভার বহন করবে প্রতিষ্ঠানটি। এ অর্থ গ্রহণ করা কি জায়েয হবে?
প্রশ্ন (২০/৩৪০) : করোনার কারণে অনলাইনে বিবাহের প্রচলন বেশ বেড়ে গেছে। এক্ষণে অনলাইনে বিবাহ সম্পাদনের শরী‘আতসম্মত পদ্ধতি কি?
প্রশ্ন (২৫/৪২৫) : সিএনজি, অটো, রিক্সা প্রভৃতির মালিকেরা তাদের প্রতিদিনের ভাড়া নির্ধারণ করে দেয়। অথচ চালকের লাভ কম-বেশী হয়। এরূপ চুক্তি শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (৩১/৩৫১) : টয়লেটে বালতি ভরে পানি রেখে সেই পানিতে পরের দিন ওযূ করা যাবে না। কেননা শয়তান তাতে প্রস্রাব করে দেয়- একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৩/২০৩) : ফরয ছালাতের পর তাসবীহ, তাহমীদ ও তাকবীর পাঠের নিয়ম কি?
আরও
আরও
.