উত্তর : যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রামাযানের ছিয়াম পরিত্যাগ করবে তাকে অবশ্যই তওবা করতে হবে এবং ছুটে যাওয়া ছিয়ামগুলোর পরিমাণ অনুমান করে ক্বাযা আদায় করতে হবে। তবে কাফফারা আদায় করতে হবে না। কারণ এটি একটি ফরয ইবাদত যা আদায় ব্যতীত যিম্মাদারী থেকে মুক্ত হওয়া যাবে না। আর এটিই জমহূর ওলামায়ে কেরামের মাযহাব (ফাতাওয়া লাজনা দায়েমা ১০/১৪৩; বিন বায, ফাতাওয়া নুরুন আলাদ দারব ১৬/২১০; ইবনু আব্দিল বার্র, আল-ইস্তিযকার ১/৭৭;)। তবে ইবনু তায়মিয়াহ ও ওছায়মীনসহ একদল বিদ্বান মনে করেন, ছেড়ে দেওয়া ছিয়ামের ক্বাযা আদায় করতে হবে না। বরং খালেছ নিয়তে তওবা করলেই চলবে (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১২/৯১-৯২)। অবশ্যই তওবার পাশাপাশি সম্ভব হ’লে ক্বাযা আদায় করাই নিরাপদ। কারণ ছুটে যাওয়া ছিয়াম ঋণের মত। আর আল্লাহর ঋণ পরিশোধ করা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়।

প্রশ্নকারী : মুহাম্মাদ জাহিদ, ঢাকা।








বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (১৫/১৭৫) : জনৈক আলেম বলেন, মুক্তাদীর ওযূ ভুল হওয়ার কারণে ইমামের ক্বিরাআত ভুল হয়। এ কথার সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৮/২২৮) : ফসল বাঁচানোর উদ্দেশ্যে জমিতে বিষ বা কীটনাশক ব্যবহারের ফলে ক্ষতিকর পোকা-মাকড়ের পাশাপাশি কিছু উপকারী প্রাণীও মারা যায়। এতে কি আমার কোন পাপ বা গুনাহ হবে?
প্রশ্ন (১৭/৪১৭) : মসজিদে ঈদের ছালাত আদায় করতে হলে তাহ্ইয়াতুল ওযূ ও তাহ্ইয়াতুল মসজিদ আদায় করতে হবে কি? - -ছফিউল্লাহ খান, কাঞ্চন, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৭/৭) : মানবদেহের পশম কাটায় শরী‘আতে কোন বাধা আছে কি? যেমন হাত, বুক বা পিঠের পশম বেশী বড় হওয়ায় সমস্যা সৃষ্টি হয়, সেক্ষেত্রে এরূপ করা যাবে কি? - -মুহাম্মাদ রুবেল, বি-বাড়িয়া।
প্রশ্ন (৩৪/৩১৪) : ইমাম ও মুক্তাদী একই কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে ইমামকে কি এক বা অর্ধ হাত এগিয়ে দাঁড়াতে হবে, না একই কাতারে পায়ে পা লাগিয়ে দাঁড়াবে?
প্রশ্ন (৮/২৮৮) : নাকের সমস্যার কারণে ডাক্তার সবসময় গরম পানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। অন্যান্য ছালাতে গরম পানি দিয়ে ওযূ করলেও ফজরের সময় তা সম্ভব হয় না, ঠান্ডা পানি স্পর্শ করলে প্রচন্ড হাঁচি ও সর্দি হয়। এ অবস্থায় তাহাজ্জুদ ও ফজরের ছালাতে তায়াম্মুম করা বৈধ হবে কি?
প্রশ্ন (১২/২১২) : আল্লাহর কাছে হালাল রূযী কামনা করার জন্য কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (১৭/১৭) : ইমাম আবু হানীফা কি তাবেঈ ছিলেন? তিনি কতজন ছাহাবীর সাক্ষাৎ লাভ করেন? তিনি কি হাদীছ সংগ্রহ ও সংকলন করেছিলেন? আমলের ক্ষেত্রে কুতুবুস সিত্তার চেয়ে ইমাম আবু হানীফার মতামত অধিক গ্রহণযোগ্য হবে কি?
প্রশ্ন (২৫/৪২৫) : শিক্ষাপ্রতিষ্ঠানে অমুসলিম শিক্ষার্থীরা তাদের উপাসনালয় নির্মাণের আবেদন করে মিছিল-মিটিং করছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করণীয় কি?
প্রশ্ন (২৫/২৫) : আমরা তিন ভাই পৃথক পৃথক পরিবার নিয়ে বসবাস করি। আমাদের মা জীবিত আছেন তবে আমাদের রান্না পৃথকভাবে হয় এবং জমিজমা এখনো বণ্টিত হয়নি। এমতাবস্থায় সবাই মিলে একত্রে একটি পশু কুরবানী দিলে তা শরী‘আতসম্মত হবে কি? - -শহীদুল ইসলাম, সৈয়দপুর, নীলফামারী।
প্রশ্ন (২৪/১৪৪) : সমাজে প্রচলিত আছে যে, মৃত মানুষের কবর সংরক্ষণের জন্য দেওয়া প্রাচীর ভেঙ্গে যাওয়ার পর কেউ তা জ্বালানী হিসাবে ব্যবহার করলে তার প্যারালাইসিস হবে। একথার সত্যতা আছে কি? এটা ব্যবহার করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩/২৮৩) : করোনা ভাইরাসে আক্রান্ত হ’লে ফরয ছিয়াম পালনের বিধান কি? এমতাবস্থায় মারা গেলে ক্বাযা ছিয়ামের কি হবে? - -আজমাল, নওদাপাড়া, রাজশাহী।
আরও
আরও
.