উত্তর :প্রথমত: পিতা বা বৈধ অভিভাবকের সম্মতি ছাড়া কোন মেয়ের বিবাহ শুদ্ধ নয়। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে, সেই বিবাহ বাতিল, বাতিল, বাতিল’ (আবূদাউদ হা/২০৮৩; ছহীহুল জামে‘ হা/২৭০৯)। দ্বিতীয়ত: যে সকল বিবাহ জনপ্রতিনিধি, কাযী বা রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে হয়ে থাকে সে সকল বিবাহকে বিদ্বানগণ শিবহে নিকাহ বা বিবাহের সাদৃশ্যপূর্ণ বলে গণ্য করেছেন (ইবনু কুদামা, মুগনী ৭/০৮, ১১/১৯৬; ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৩২/১০৩)। এক্ষণে উক্ত বিবাহ শিবহে নিকাহ হওয়ায় পরবর্তীতে তালাক প্রদান কার্যকর হয়েছে। প্রশ্নালোকে যদি বিধি মোতাবেক তিন মাসে বা তিন বারে তালাক প্রদান করা হয়ে থাকে, তবে তালাকে বায়েন হয়ে গেছে। সেক্ষেত্রে উক্ত মেয়ের অন্যত্র বিবাহ হয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় তালাকপ্রাপ্তা না হওয়া পর্যন্ত তাকে দ্বিতীয়বার বিবাহ করার কোন সুযোগ নেই (বাক্বারাহ ২/২৩০)। সুতরাং এই বিবাহ অবিলম্বে বিচ্ছেদ করতে হবে। আর কেউ যদি স্ত্রীকে হায়েয অবস্থায় বা এমন তোহুরে তালাক দেয় যাতে স্ত্রী সহবাস হয়েছে তাহলে সেটি তালাক গণ্য হবে না। কারণ আল্লাহ তা‘আলা বলেন, হে নবী! যখন তোমরা স্ত্রীদের তালাক দাও, তখন তাদেরকে ইদ্দত অনুযায়ী তালাক দাও এবং ইদ্দত গণনা করতে থাক (তালাক ৬৫/০১)। সুতরাং বিষয়টি বিস্তারিত জেনে তিন তালাক সম্পন্ন হয়েছে কিনা সে বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে (বিস্তারিত দ্র. হাফাবা প্রকাশিত ‘তালাক ও তাহলীল’ বই)।

প্রশ্নকারী : ইউসুফ, ঢাকা।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২৮/২২৮) : স্বামীর চাচা বা মামা তথা চাচা শ্বশুর বা মামা শ্বশুর কি স্ত্রীর মাহরাম হিসাবে গণ্য হবেন। তাদের সামনে কি পর্দা করতে হবে?
প্রশ্ন (৩৪/৪৩৪) : কোন নারীকে জোর করে ধর্ষণ করা হ’লে তাকে শাস্তি দেওয়া যাবে কী? আর ধর্ষণের কারণে পেটে বাচ্চা চলে আসলে উক্ত বাচ্চা নষ্ট করা যাবে কী?
প্রশ্ন (৪০/২৪০) : কাশফ কি? যেকোন বুযর্গের কাশফ হওয়া সম্ভব কি? ফাযায়েল-এর কিতাবগুলিতে যেসব কাশফের বর্ণনা আছে তার সত্যতা আছে কি? - সাইফুল ইসলাম, খিলক্ষেত, ঢাকা।
প্রশ্ন (৯/৩৬৯) : সুন্নাত ছালাত আদায় রত অবস্থায় ফরয ছালাত শুরু হয়ে গেলে উক্ত মুছল্লীর জন্য করণীয় কি?
প্রশ্ন (৫/১২৫) : জীবিকার তাগিদে অমুসলিম রাষ্ট্রে গমন করা যাবে কী? - -মাহবূবুল আলম, তেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (৮/২৮৮) : বেসরকারী প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে বাধ্যতামূলকভাবে নারী-পুরুষ সবার শরীরে হাত পড়ে যায়। এ চাকুরী আমার জন্য বৈধ হবে কি?
প্রশ্ন (৩১/১৯১) : মুখে উচ্চারণ করে নিয়ত পাঠ করার উদ্ভব কখন থেকে হয়? - -রফীকুল ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (২৪/৩৪৪) : মৃত্যুর পূর্বে উত্তরাধিকার সম্পদ বণ্টন করা জায়েয কি? কোন পিতা বাধ্যগত অবস্থায় সন্তানদের মাঝে এরূপ করলে গোনাহগার হবেন কি?
প্রশ্ন (৩/৪০৩) : দেশে প্রচলিত লম্বা জামা ও টুপি কি সুন্নাতী পোষাক? দলীলভিত্তিক জানিয়ে বাধিত করবেন?
প্রশ্ন (২৯/১৪৯): জনৈক আলেম বলেন, ইমাম ফজর এবং আছর ছালাতে সালাম ফিরানোর পর মুক্তাদীর দিকে ঘুরে বসবেন আর বাকী তিন ওয়াক্তে ‘তাবারাকতা... ওয়াল ইকরাম’ বলে উঠে আসবেন। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৫/৪০৫) : ওযূ করার সময় জুতার উপর মাসাহ করা যাবে কি? - -সাবিনা খাতুন, গোভীপুর, মেহেরপুর।
প্রশ্ন (২৪/৩৮৪) : রানের উপর কুরআন মাজীদ রেখে তেলাওয়াত করা যাবে কি?
আরও
আরও
.