উত্তর : ঘুম বা ভুলে যাওয়ার কারণে ছুটে যাওয়া ছালাত ওয়াক্তের মধ্যে আদায় করলে সেই ছালাত আদায়ের নিয়ত করে ছালাত আদায় করবে। কারণ ওয়াক্ত এখনো অবশিষ্ট। আর ওয়াক্ত অতিক্রম করলে ক্বাযা ছালাত আদায় করার নিয়ত করবে (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ ফাতাওয়া ২৪/৫৭; মির‘আতুল মাফাতীহ ২/৩১২)। আর পরবর্তী ওয়াক্তের আযান হয়ে গেলেও পূর্বের ওয়াক্তের ছালাতের ক্বাযা আদায় করে নিবে। অতঃপর জামা‘আতে বর্তমান ওয়াক্তের ছালাত আদায় করবে। কিন্তু জামা‘আত শুরু হয়ে গেলে উক্ত ওয়াক্তের ছালাত আগে পড়ে নেবে এবং জামা‘আত শেষে পূর্ববর্তী ছালাতের ক্বাযা আদায় করবে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৪২/৮৪-৮৬)।

প্রশ্নকারী : মামূন, রমনা, ঢাকা।








প্রশ্ন (৩৯/৭৯) : তিন রাক‘আত বিতর একটানা পড়া যাবে কি?
প্রশ্ন (১/৩২১) :এশার ছালাতের পর বিতর আদায় করলে বিতরের পর বসে নির্ধারিত সূরা দিয়ে দুই রাক‘আত ছালাত আদায়ের কথা হাদীছে এসেছে। এক্ষণে রামাযানে এশার পর তারাবীহ পড়ে উক্ত ছালাত পড়া যাবে কি?
প্রশ্ন (২৫/৪২৫) : ওশরের ধান থেকে ইমাম-মুওয়াযযিনকে কিছু দেওয়া যাবে কি?
প্রশ্ন (২৫/১৮৫) : স্ত্রী রাগের মাথায় স্বামীকে মেসেজ দিয়ে ৩ তালাক দিয়েছে। এটা তালাক হিসাবে গণ্য হবে কি?
প্রশ্ন (১০/৪১০) : কবর দেওয়ার সময় তিন অঞ্জলী না তিন মুষ্ঠি মাটি দিতে হবে?
প্রশ্ন (১২/২৫২) : ইমাম গাযালী (রহঃ) ও তাঁর লেখনী সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৬/২৩৬) : আমার মায়ের বারবার সন্তান মারা যাওয়ায় জনৈক কবিরাজ তার ঘরে মাটির ঢাকনা ঝুলিয়ে দেয়। বর্তমানে তিনি এসব বিশ্বাস করা শিরক বলে জানেন। কিন্তু ঢাকনাটি ক্ষতি হওয়ার ভয়ে ফেলে দিতে দেন না। এক্ষণে আমার করণীয় কি? - -শফীকুল ইসলাম, সাটুরিয়া, মানিকগঞ্জ।
প্রশ্ন (২৫/৩৮৫) : পুরুষের বড় চুল রাখা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (৩৯/৩১৯) : চার সন্তানের জনক জনৈক ব্যক্তি বিবাহের ৮-১০ বছর পর থেকে বিগত ১৬ বছর যাবত একই বাসায় থাকলেও স্ত্রী সংসর্গ থেকে দূরে থাকেন এবং পৃথক বিছানায় রাত্রি যাপন করেন। একারণে স্ত্রী তার ব্যাপারে বিভিন্ন সন্দেহ করেন। এমতাবস্থায় তাদের বিবাহ ঠিক আছে কি? এক্ষণে স্বামী বা স্ত্রীর জন্য করণীয় কি? - -ইবরাহীম খলীল, ঢাকা।
প্রশ্ন (৪০/৮০) : বিবাহের পর স্ত্রীকে নিজ বাড়ীতে না নিয়ে জোরপূর্বক শ্বশুরবাড়ীতে দীর্ঘদিন রাখা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (৩৪/৩৯৪) : ছয় মাসের ভেড়া কুরবানী করা যাবে কি?
প্রশ্ন (৩০/৪৭০) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি জুম‘আর খুৎবার পূর্বে মসজিদে আসতে পারল না, ঐ জুম‘আ থেকে পরবর্তী জুম‘আ পর্যন্ত তার কোন ছালাত কবুল হবে না। এ কথার কোন ভিত্তি আছে কি?
আরও
আরও
.