উত্তর : এটা নিঃসন্দেহে গোনাহের কাজ। কেউ একাজ করলে ফাসেক বা পাপী হবে। তার পিছনে ছালাত আদায় করলে মাকরূহ হবে (ফিক্বহুস সুন্নাহ ১/১৭৭; আবু দাঊদ, মিশকাত হা/৭৪৭, ‘মসজিদ ও ছালাতের স্থান সমূহ’ অনুচ্ছেদ)। তবে তার পিছনে ছালাত আদায় করা জায়েয। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘অনেকেই তোমাদেরকে ছালাত আদায় করাবে। তারা যদি (ছহীহ সুন্নাহ মোতাবেক) সঠিকভাবে ছালাত আদায় করায়, তাহ’লে তোমাদের জন্য নেকী রয়েছে। আর যদি ভুল করে তাহ’লে তোমাদের জন্য নেকী এবং তাদের জন্য গোনাহ রয়েছে’ (বুখারী, মিশকাত হা/১১৩৩ ‘ছালাত’ অধ্যায়)। তবে এইরূপ ব্যক্তিকে ইমাম বানানো যাবে না। কেননা তাতে সুন্নাত অমান্যকারীকে সম্মান করা হবে। আল্লাহর রাসূল (ছাঃ) বলেন, মুনকার কিছু দেখলে তা হাত দিয়ে প্রতিরোধ করবে। নইলে যবান দিয়ে। নইলে অন্তর দিয়ে ঘৃণা করবে। আর এটি হ’ল দুর্বলতম ঈমান’ (মুসলিম, মিশকাত হা/৫১৩৭ ‘শিষ্টাচার’ অধ্যায় আমর বিন মা‘রূফ অনুচ্ছেদ-২২)।






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩৪/৩১৪) : অধিকাংশ মা ছোট ছেলেমেয়েদের কপালের এক পার্শ্বে কাজলের ফোটা দেয়। এর কোন উদ্দেশ্য আছে কি?
প্রশ্ন (৯/৩৬৯) : জনৈক আলেম বলেন, সূরা বাক্বারাহ ১৮৫ আয়াতটি রহিত হয়ে গেছে। অতএব কোন ব্যক্তি ছিয়াম পালন করতে সক্ষম না হ’লে তাকে ফিদইয়া দিতে হবে না। উক্ত বক্তব্য কি সঠিক? - - নে‘মাতুল্লাহ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩/২০৩) : দু’হাতে তাসবীহ গণনা করা যায় কি?
প্রশ্ন (২৪/১৪৪) : সমাজে প্রচলিত আছে যে, মৃত মানুষের কবর সংরক্ষণের জন্য দেওয়া প্রাচীর ভেঙ্গে যাওয়ার পর কেউ তা জ্বালানী হিসাবে ব্যবহার করলে তার প্যারালাইসিস হবে। একথার সত্যতা আছে কি? এটা ব্যবহার করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৩/৪৫৩) : হানাফী মাযহাবের অনুসারী এক ব্যক্তি রাগের মাথায় প্রথমে এক তালাক দেন। অতঃপর তিনদিন পর আবার তালাক দেন। কয়েকমাস পর স্ত্রীর এক অপরাধের কারণে তিনি পুনরায় এক তালাক দেন। প্রতিবারই তিনি রুজূ‘ করেন এই ধারণায় যে, রুজূ‘ করলে পূর্বের তালাকের গণনা আর বহাল থাকে না। পরে জানতে পারেন, তিন তালাক সম্পন্ন হয়ে গেছে। এরপর উভয়ে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ করেন। বর্তমানে তাদের সন্তানদের কথা বিবেচনা করে তিনি প্রথম স্ত্রীকে পুনরায় গ্রহণ করতে চান। উল্লেখ্য, ইতিমধ্যে তিনি দ্বিতীয় বিবাহ করেছেন এবং সেই সংসারেও সন্তান রয়েছে। এ অবস্থায় শরী‘আতের দৃষ্টিতে প্রথম স্ত্রীকে পুনরায় গ্রহণ করার কোন সুযোগ আছে কি?
প্রশ্ন (১৯/৫৯) : একটি ওয়াক্তিয়া মসজিদ জামে‘ মসজিদে রূপান্তরিত হ’লেও জায়গাটি এখনো ওয়াক্ফ হয়নি। সভাপতি শুধু বলেছেন বিষয়টি সন্তানদের জানানো আছে। এ অবস্থায় সেখানে জুম‘আর ছালাত আদায়ে কোন অসুবিধা আছে কি?
প্রশ্ন (৭/২৪৭) : ছোট শিশুদের বাঁশিযুক্ত জুতা পরানো যাবে কি? - -আতীকুর রহমান, চৌদ্দগ্রাম, চট্টগ্রাম।
প্রশ্ন (৭/৪৪৭) : ছিয়াম ভঙ্গের কারণ সমূহ কী কী? ছিয়াম অবস্থায় কী কী কাজ করা মাকরূহ।
প্রশ্ন (২৫/২৬৫) : আমি ছোট বেলায় আমার চাচার পকেট থেকে না বলে ২৫০০ টাকা নিয়েছিলাম। এজন্য আমি গোনাহগার হব কি? তার অজান্তে ব্যাংক বা বিকাশের মাধ্যমে বা অন্য কোন মাধ্যমে তা পরিশোধ করা যাবে কি?
প্রশ্ন (৭/১৬৭) : ছেলেদের ক্ষেত্রে কত বছর বয়স থেকে ছালাত ফরয হয়? ফরয হওয়ার আগে থেকেই কেউ ছালাত আদায় করলে তার নেকী হবে কি?
প্রশ্ন (৮/১৬৮) : আমার একজন বিশ্বস্ত ও ঘনিষ্ট হিন্দু বন্ধু আছে। তার সাথে আমার আন্তরিক উঠাবসা রয়েছে। এটা কি শরী‘আতসম্মত হচ্ছে? - -ইউসুফ ইমামবেলকুচি, সিরাজগঞ্জ।
প্রশ্ন (৩৭/৩৫৭) : মহিলাদের ব্যাপারে হজ্জের গুরুত্বপূর্ণ শর্ত হ’ল মাহরাম থাকা। এক্ষণে কোন মহিলা তার ছোট বোন ও ছোট বোনের স্বামীর সাথে হজ্জ পালন করতে পারবে কি?
আরও
আরও
.