উত্তর :  কবরে কারো লাশ অক্ষত থাকা বা পচে না যাওয়া সে ব্যক্তির সৎ হওয়ার প্রমাণ নয়। কারণ নবী-রাসূল ছাড়া কারো লাশ অক্ষত থাকার ব্যাপারে আল্লাহ নিশ্চয়তা দেননি (মুসনাদ আহমাদ হা/১৬২০৭; মিশকাত হা/১৩৬৬; ছহীহাহ হা/১৫২৭)। লাশ অক্ষত থাকার বিষয়টি দেহের গঠন, মাটির প্রকৃতি বা স্থানের বিশেষ বৈশিষ্ট্যের কারণেও হ’তে পারে। এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা গবেষণার মাধ্যমে অনুসন্ধান করতে পারেন এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর কারণসমূহ নির্ণয় করতে পারেন।

আলবানী (রহঃ) বলেন, আমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলি না যা আমরা জানি না। আমরা বলি আল্লাহ মাটিকে নিষিদ্ধ করেছেন নবীদের দেহ ভক্ষণ করতে। আর নবী নয় এমন ব্যক্তিদের জন্য আমাদের কাছে কোন নির্দিষ্ট প্রমাণ নেই যে তাদের দেহ অক্ষত থাকবে (মাওসূ‘আতুল আলবানী ফিল আক্বীদাহ ৮/১৫৩)। অতএব কারো লাশ অক্ষত থাকার মানেই যে তিনি সৎ ছিলেন এমনটা নয়। বরং কোন কোন ভালো মানুষের লাশ আল্লাহ চাইলে অক্ষত থাকতে পারে।

প্রশ্নকারী : শরীফুল ইসলাম, রাজশাহী।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৯/১৬৯) : মানুষকে মাটি না পানি থেকে সৃষ্টি করা হয়েছে? এছাড়া অন্যান্য পশু-পাখি কোন বস্ত্ত থেকে সৃষ্টি করা হয়েছে? - -ছাকিব, ধূরইল, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (৭/৩৬৭) : কুরআন তেলাওয়াত ও শ্রবণ করায় সমান নেকী অর্জিত হবে কি?
প্রশ্ন (৮/৮) : আমার মা আমার নানার জমিতে দীর্ঘ দিন থেকে বসবাস করেন। সেখানে তাকে কবর দেয়া যাবে কি? মৃতকে বাবা-মার পাশে কবর দেয়াতে কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (৬/৪০৬) : স্ত্রীর সাথে মনোমালিন্যের কারণে তাকে এক সাথে তিন তালাক দেই। দফায় দফায় সালিশ হওয়ায় একপর্যায়ে ৩ মাসের মধ্যে আমি তাকে নতুন করে বিবাহ ও কাবিন করে ফিরিয়ে আনি। এমতাবস্থায় আমি ৩ বছর যাবৎ সংসার করে আসছি। কিন্তু মানুষের মুখে বিভিন্ন কথা শুনে আমি দ্বিধা-দ্বন্দ্বে ভুগছি। এক্ষণে আমার সংসার জীবন শরী‘আত সম্মত হচ্ছে কি?
প্রশ্ন (৮/৩২৮) : বহু পুরাতন মসজিদের পশ্চিম দেয়াল থেকে শুরু করে উত্তর দিক ঘিরে প্রায় ৫০টি কবর রয়েছে। উক্ত মসজিদে ছালাত হবে কি?
প্রশ্ন (৩/৩) : ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) কি তার পরিবারকে মিষ্টি জাতীয় খাবার খেতে নিষেধ করেছিলেন?
প্রশ্ন (২/৩৬২) : ছালাতে সূরা ফাতিহার পর তিনবার আমীন বলা যাবে কি?
প্রশ্ন (৮/৮৮) : অন্যান্য প্রাণী হারাম হ’লেও মৃত মাছ খাওয়া জায়েয হওয়ার কারণ কি?
প্রশ্ন (৩৩/৩৩) : ঈদ ও তারাবীহ্র ছালাতে এক ব্যক্তি দু’বার দুই জায়গায় ইমামতি করতে পারবে কি?
প্রশ্ন (১১/৩৭১) : মাসিক অবস্থায় সহবাসের মাধ্যমে আমি গর্ভবতী হয়েছি। স্বামী বলছেন, এ অবস্থায় সহবাসে গর্ভধারণ করলে তৃতীয় লিঙ্গের বাচ্চা হয়। তাই গর্ভপাত করতে হবে। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৪/৪৩৪) : পূর্বে ডিভোর্স হওয়া কোন নারীকে পরবর্তীতে বিবাহ দেওয়ার সময় ডিভোর্সের বিষয়টি গোপন রাখা যাবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, সাতক্ষীরা।
প্রশ্ন (২৪/৩৪৪) : মৃত্যুর পূর্বে উত্তরাধিকার সম্পদ বণ্টন করা জায়েয কি? কোন পিতা বাধ্যগত অবস্থায় সন্তানদের মাঝে এরূপ করলে গোনাহগার হবেন কি?
আরও
আরও
.