উত্তর : প্রথমা স্ত্রীর অনুমতি নেওয়া শর্ত নয়। সামর্থ্য থাকলে একজন পুরুষ চারটি পর্যন্ত বিয়ে করার অধিকার রাখে (নিসা৪/৩; বুখারী হা/৪৮৭৮)। তবে সকল স্ত্রীর প্রতি ইনছাফ রাখতে হবে এবং কারো অধিকার আদায়ে কোনরূপ ত্রুটি করা যাবে না। কারণ আখেরাতে এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ (তিরমিযী হা/১১৪১; মিশকাত হা/৩২৩৬)। গোপনে বিবাহ করার উচিত হবে না। কারণ পরে জানাজানি হ’লে অধিক ফেৎনা সৃষ্টি হতে পারে। বরং ফেৎনা থেকে দূরে থাকার জন্য প্রথম স্ত্রীকে জানিয়ে দ্বিতীয় বিবাহ করাই সমীচীন হবে। তাছাড়া এক স্ত্রী স্বেচ্ছায় ছাড় দিলে তা গ্রহণ করাতে কোন বাধা নেই। সাওদা বিনতে যাম‘আহ (রাঃ) তার দিনগুলো স্বেচ্ছায় আয়েশাকে দান করেছিলেন, যা রাসূল (ছাঃ) গ্রহণ করেছিলেন (বুখারী হা/২৪৫৩, ২৫৯৩; মিশকাত হা/৩১৯৭)।






প্রশ্ন (২৩/৩৮৩) : আমার উপর হজ্জ ফরজ হয়েছে। কিন্তু আমার কিছু ঋণ রয়েছে। ঋণ পরিশোধ না করে হজ্জ করা যাবে কি? - নাম প্রকাশে অনিচ্ছুক আত্রাই, নওগাঁ।
প্রশ্ন (৩২/২৭২) : বুখারীতে এসেছে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোন অলীর সাথে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে লড়াই ঘোষণা করি।... যখন আমি তাকে ভালবাসি তখন আমি তার কর্ণ হয়ে যাই, যা দিয়ে সে শুনে। আমি তার চক্ষু হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলাফেরা করে। সে আমার কাছে কিছু প্রার্থনা করলে, আমি তাকে তা দেই। সে যদি আমার নিকট আশ্রয় চায়, তাহ’লে আমি তাকে আশ্রয় দেই।- এ হাদীছের ব্যাখ্যা কি? কারণ এ হাদীছ থেকে বাতিলপন্থীরা দলীল গ্রহণ করে।
প্রশ্ন (২৩/৪২৩) : এ বছর যারা হজ্জের নিয়ত করেছিলেন, হজ্জ স্থগিত হওয়ার কারণে তাদেরকে কি আগামী বছর হজ্জে যাওয়ার নিয়ত করা যরূরী, না যেকোন সময় করলেই হবে? যদি কেউ আগামী বছর হজ্জের নিয়তের পর হজ্জের পূর্বেই মারা যান, তবে কি তিনি হজ্জের ছওয়াব পাবেন?
প্রশ্ন (১৩/২১৩) : বিবাহের ক্ষেত্রে ছেলের চেয়ে মেয়ের বয়স বেশী হ’লে শারঈ কোন বিধি-নিষেধ আছে কি? - -জসীম ক্বাযী, দোহা, কাতার।
প্রশ্ন (৩১/৩১১) : ছাদাক্বাতুল ফিৎর অমুসলিম তথা হিন্দুদের মাঝে বিতরণ করা যাবে কি?
প্রশ্ন (৭/৭) : মসজিদে অনেক সময় মুছল্লী পাওয়া যায় না। দেখা যায়, মুওয়াযযিন আযান দিয়ে একা ছালাত পড়ে সময়ের পূর্বেই বাসায় চলে গেছেন। সেক্ষেত্রে মসজিদে একাই ছালাত আদায় করতে হয়। এভাবে একাকী ছালাত আদায় করলে জামা’আতের নেকী পাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৪/২৭৪) : মাযহাবী পরিবারে বিবাহ করায় শারঈ কোন বাধা আছে কি? - -মাহদী হাসান, বাগাতীপাড়া, নাটোর।
প্রশ্ন (২৬/২২৬) : বিবাহের ২ বছর পর স্ত্রী প্রস্তাব দেয় যে, স্বামী ঘরজামাই থাকলে সে স্বামীর সাথে ঘর-সংসার করবে, নইলে করবে না। কিন্তু স্বামী ঘরজামাই থাকবে না। উক্ত দ্বন্দ্বের কারণে তারা ৮ বছর যাবৎ পৃথক হয়ে আছে। তাদের বিবাহ বিচ্ছেদ বা তালাক হয়েছে কি? অথবা বিবাহ বিচ্ছেদ করতে হলে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে পুনরায় তালাক দিতে হবে কি?
প্রশ্ন (৭/৮৭) : জনৈক ব্যক্তি মসজিদের পার্শ্ববর্তী বাড়ী থেকে শয়তান তাড়ানোর জন্য আযান দিয়ে থাকে। এর কোন ভিত্তি আছে কি? - -আনোয়ার হোসাইন, শাখারীপাড়া, নাটোর।
প্রশ্ন (২৫/২৫): আমার বড় ছেলের বয়স সাত বছর হওয়ার পরেও আমার স্ত্রী ঘরে ওড়না ছাড়া চলাফেরা করে। এক্ষেত্রে তাকে বহুবার নিষেধ করা হ’লেও সে কর্ণপাত করে না। এক্ষেত্রে ছেলে সন্তানের বয়স কত হ’লে ঘরে মা-বোনকে সতর ভালোভাবে ঢেকে চলতে হয়?
প্রশ্ন (১৮/২৫৮) : গোসলখানা ও টয়লেট একত্রে থাকলে সেখানে ওযূ করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৭/২২৭) : মসজিদে কর্মরত দারোয়ান মুছল্লীদেরকে সালাম দিয়ে থাকেন। এভাবে বৃহৎ জামা‘আতের মসজিদে তিনি কতজনকে সালাম দিবেন?
আরও
আরও
.