উত্তর : উক্ত মর্মে ছহীহ হাদীছ রয়েছে। আব্দুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) থেকে বর্ণিত নবী করীম (ছাঃ) বলেছেন, সুলায়মান (আঃ) বায়তুল মুক্বাদ্দাসের নির্মাণ কাজ শেষ করে আল্লাহর কাছে তিনটি বিষয় প্রার্থনা করেন। আল্লাহর হুকুম মত ন্যায়বিচার, এমন রাজত্ব যা তার পরে আর কাউকে দেয়া হবে না এবং যে ব্যক্তি বায়তুল মুক্বাদ্দাসে কেবলমাত্র ছালাত আদায়ের জন্য আসবে, সে তার গুনাহ থেকে এমনভাবে বের হয়ে যাবে, যেন তার মা তাকে সেদিনই প্রসব করেছে। এরপর নবী করীম (ছাঃ) বলেন, প্রথম দু’টি তাঁকে দান করা হয়েছে এবং আমি আশা করি তৃতীয়টিও তাঁকে দান করা হয়েছে’ (ইবনু মাজাহ হা/১৪০৮; ইবনু খুযায়মাহ হা/১৩৩৪; ছহীহ আত-তারগীব হা/১৭৭৮)। অর্থাৎ তার (ছগীরা) গুনাহ সমূহ মাফ হয়ে যাবে। 


হাদীছে ‘নির্মাণ কাজ শেষ করে’ অর্থ মূল কাঠামো নির্মাণ কাজ শেষ করে। কেননা তখনও আনুসঙ্গিক কাজ সমূহ বাকী ছিল। যেজন্য মৃত্যুর পরেও আল্লাহর নির্দেশে তাঁকে স্বীয় মেহরাবে এক বছর লাঠিতে ভর করে দাঁড়িয়ে রাখা হয়। জ্বিনেরা ভয়ে তাঁর কাছে যায়নি। ফলে হাড়ভাঙ্গা খাটুনির মাধ্যমে তারা কাজ শেষ করে ফেলে। অতঃপর আল্লাহর হুকুমে কিছু উইপোকার মাধ্যমে লাঠি ভেঙ্গে দেওয়া হয় এবং সুলায়মানের লাশ মাটিতে পড়ে যায়। আর তখনই জ্বিনেরা তাঁর মৃত্যু সম্পর্কে জানতে পারে (সাবা ৩৪/১৪; নবীদের কাহিনী ২/১৫৯-৬০ পৃঃ)।






বিষয়সমূহ: সংগঠন
প্রশ্ন (২১/৪২১) : ইসলামী বই রচনার ক্ষেত্রে কপিরাইটের শারঈ বিধান কি? অন্য কোন লেখকের বই থেকে তথ্য বা লেখা গ্রহণ করে যদি তার সূত্র উল্লেখ না করা হয় এবং তা নিজের নামে প্রকাশ করা হয়, তাহ’লে তা কি শরী‘আতের দৃষ্টিতে প্রতারণা বা স্বত্ব লঙ্ঘন হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (১০/১৭০) : সফরে পাঁচ ওয়াক্ত ছালাত কয় রাক‘আত এবং কোন কোন সুন্নাত আদায় করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে চাই। - -মাসঊদ মাহমূদ, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৪/২০৪) :জিন-শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য কুরআন বুকে জড়িয়ে রেখে ঘুমানো যাবে কি?
প্রশ্ন (৩৭/২৭৭) : ক্বায়েদা বা কুরআন মাজীদ মাটিতে রেখে পড়া যাবে কি?
প্রশ্ন (২৭/৩৮৭) : জনৈক দিনমজুর এমন কষ্টে দিনাতিপাত করে যে, বছরে একবারও গরুর গোশত কিনে খেতে পারে না। জমি-জমা বলতে কিছুই নেই। কেবল ২ লাখ টাকা জমা করা আছে। তার জন্য কুরবানী করা যরূরী কি?
প্রশ্ন (৪/২৪৪) : আমি এযাবৎ ধন-সম্পদের যাকাত প্রদান করিনি। এখন যাকাত দিতে চাই। যাকাত দেওয়ার পদ্ধতি জানিয়ে বাধিত করবেন?
প্রশ্ন (২০/৪২০) : ছেলে সন্তানের পেশাব থেকে কতদিন যাবৎ পানি ছিটিয়ে পবিত্র হওয়া যায়?
প্রশ্ন (২৪/৩৪৪) : ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ লেখা চাদর দিয়ে লাশ ঢেকে দেয়া যাবে কি?
প্রশ্ন (২০/৪৬০) : রামাযান মাসে একটি সুন্নাত আমল করলে অন্য মাসের ফরয আমলের ছওয়াব পাওয়া যায়। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১৭/১৭) : আমি আল্লাহর নিকটে একটা বিষয়ে বারবার দো‘আ করছি। কিন্তু দীর্ঘদিন হয়ে গেল তা কবুল হচ্ছে না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১৭/২৫৭) : জন্মের পর থেকে কোন পিতা যদি সন্তানের প্রতি কোন দায়িত্ব পালন না করে সেই পিতার প্রতি সন্তানের কোন দায়িত্ব আছে কি?
প্রশ্ন (২৭/২২৭) : নারীরা নিজ গৃহের কাজ নিজ হাতে সম্পন্ন করলে তাতেই তারা জিহাদের সমতুল্য নেকী পাবে মর্মে বর্ণিত হাদীছ কি ছহীহ?
আরও
আরও
.