উত্তর : এমন পশুর সমস্যা গোপন রেখে বিক্রয় করা যাবে না। বরং পশুটির অসুস্থতার কথা স্পষ্টভাবে ক্রেতাকে জানাবে। জেনেশুনে ক্রয় করলে কোন বাধা নেই। রাসূল (ছাঃ) বলেন, ক্রেতা-বিক্রেতা (একে অপরের সাথে) বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত তাদের উভয়ের এখতিয়ার থাকবে। যদি তারা উভয়ে সত্য কথা বলে ও (পণ্যের দোষ-ত্রুটি) যথাযথ বর্ণনা করে তবে তাদের কেনা-বেচায় বরকত হবে, আর যদি তারা মিথ্যা বলে ও (ত্রুটি) গোপন করে, তবে তাদের কেনা-বেচার বরকত নষ্ট হয়ে যাবে (বুখারী হা/২০৭৯; মিশকাত হা/২৮০২)। এছাড়া পশুর  দোষ  গোপন  করে   বিক্রয়  করা

প্রতারণা। আর ইসলামে প্রতারণা হারাম (মুসলিম হা/১০১; মিশকাত হা/৩৫২০)। পক্ষান্তরে উভয়ে যদি প্রতারণায় একমত হয়ে লেনদেন করে, তাহলে সেটি নিষিদ্ধ হবে। কেননা রাসূল (ছাঃ) বলেন, যে প্রতারণা করল, সে আমাদের দলভুক্ত নয়’ (মুসলিম হা/১০১; মিশকাত হা/৩৫২০)।

প্রশ্নকারী : মা‘রেফাত, মিরপুর, ঢাকা।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১৪/৯৪) : আমার ভাইয়েরা তাদের স্ত্রীদের পর্দার ব্যাপারে গাফেল। ফলে আমাকে প্রায়ই চোখের গোনাহের শিকার হ’তে হয়। অনেক বুঝিয়েও কাজ হয় না। এক্ষণে অনিচ্ছা সত্ত্বেও এরূপ পাপের মধ্যে পড়ে যাওয়ায় আমি গোনাহগার হব কি? এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (৩৫/৭৫) : আমাদের এখানে আলেমরা বলেন, কম জানো এবং বেশী আমল কর। কথাটা কি শরী‘আতসম্মত? - -আবু সাঈদগোপালপুর, টাঙ্গাইল।
প্রশ্ন (৪০/১২০) : মুহুরীর পেশা গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (২৮/৬৮) : প্রশ্নোত্তর পর্বে ডাঃ যাকির নায়েক বলেছেন, এক মুষ্টি দাড়ির অতিরিক্ত অংশ ছেটে ফেলা যায় (বুখারী)। এর সমাধান জানতে চাই?
প্রশ্ন (৮/২০৮) : আপন ভাতিজার মৃত্যুর পর চাচা তার স্ত্রীকে বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (১৪/১৭৪) : আমার দাদা আমার ফুফুদের সম্মতি নিয়ে আমার পিতাকে অধিকাংশ জমি লিখে দিয়ে গেছেন। কিন্তু এখন আমার ফুফুরা এর জন্য দুঃখ প্রকাশ করেন এবং পরকালে বিচার হবে বলে দীর্ঘশ্বাস ফেলেন। এক্ষণে উক্ত জমি আমার পিতা বা আমাদের জন্য ভোগ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৩/২৩৩) : মৃত সন্তানের বঞ্চিত ছেলে-মেয়েদের জন্য অছিয়ত করা কি তাদের দাদার জন্য ওয়াজিব? অছিয়ত করে না গেলে তার অন্য সন্তানেরা কি তাদের মৃত ভাইয়ের সন্তানদের জন্য কোন অছিয়ত নির্দিষ্ট করতে পারবে?
প্রশ্ন (১৯/১৯) : অনেক এলাকায় দেখা যায়, মসজিদের ছাদের উপর ধান, গম, কাপড় ইত্যাদি শুকানো হয়। এটা কি জায়েয?
প্রশ্ন (১৩/৪৫৩) : জনৈকা নারী ৯ বছর পূর্বে স্বামীকে তালাকনামা পাঠিয়ে ডিভোর্স দেয়। পরে সে দ্বীনের পথে ফিরে এসে জানতে পারে যে নারীরা তালাক দিতে পারে না। অতঃপর সে সাবেক স্বামীকে ফোন দিলে তিনি বলেন তিনি তালাক দেননি এবং দিবেনও না। অথচ তিনি পরে আরেকটি বিবাহ করেছেন এবং সন্তানও আছে। এক্ষণে ঐ তালাকটি হয়েছে কি? না হলে উক্ত নারীর করণীয় কি?
প্রশ্ন (১৫/২১৫) : এক বছরের চুক্তিতে অন্যের জমি লীজ নিয়ে আলু করার পর জমির ভাড়া ও অন্যান্য খরচের পর যে লভ্যাংশ থাকে তা খুবই কম। এমতাবস্থায় ওশর আদায় করতে হবে কি?
প্রশ্ন (২৮/১০৮) : জানা সত্ত্বেও মাযহাবী কারণে ছহীহ সুন্নাহ মোতাবেক ছালাত আদায় না করলে তা কবুলযোগ্য হবে কি? - -সাদমান, কলাবাগান, ঢাকা।
প্রশ্ন (১/৪৪১) : আমি আরব আমিরাতে বাস করি। এখানে একটি মসজিদে আযান হয়। আর বাকি মসজিদগুলোতে একই আযান জিপিএসের মাধ্যমে প্রচার করা হয়। এভাবে আযান দেওয়া যাবে কি? এরূপ আযান শুনে ছালাত আদায় করা যাবে কি?
আরও
আরও
.