উত্তর : ইসলাম এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজনে গোয়েন্দা বিভাগকে পেশা হিসাবে গ্রহণ করা এবং ছদ্মবেশ ধারণ বা মিথ্যার আশ্রয় নেওয়া জায়েয (ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ ৩/৩১০)। উম্মে কুলছূম বিনতে উকবা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে কোন অবস্থায় মিথ্যার অনুমতি দিতে শুনিনি তিনটি অবস্থা ছাড়া, ১. যুদ্ধের সময়, ২. মানুষের মাঝে মীমাংসা/সম্প্রীতি সৃষ্টি করার সময়, ৩. স্বামীর স্ত্রীর সঙ্গে (ভালোবাসার) কথোপকথনে (ছহীহাহ হা/৫৪৫)। যেমন তাবুকের যুদ্ধে যাতায়াতকালে এক পথের কথা বলে আরেক পথে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল কাফির ও মুনাফিকদের বিভ্রান্ত করা (ছহীহ মুসলিম হা/২৭৬৯)। অতএব নিম্নোক্ত শর্ত সাপেক্ষে এসব বিভাগে দায়িত্বপালনকারীরা মিথ্যার আশ্রয় নিতে পারে- ১. এর উদ্দেশ্য হ’তে হবে জনকল্যাণ তথা মুসলমানদের রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখা। ২. সীমালঙ্ঘন না করা। অর্থাৎ কোন নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেয়া কিংবা তাকে অন্যায়ভাবে গুম বা হত্যা করা হারাম। উল্লেখ্য যে, মিথ্যা বলা মহাপাপ। এটি সকল গুনাহের মূল। সেজন্য গোয়েন্দা বিভাগে চাকুরীর সুবাদে যেন অন্যায়ভাবে কাউকে হেনস্থা করা বা ক্ষতিগ্রস্ত না করা হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের হাতে তুলে দেওয়া তার দায়িত্ব। তবে এজন্য কোন অসহায়কে অন্যায়ভাবে বা মিথ্যার আশ্রয় নিয়ে ক্ষতিগ্রস্ত করা, ‘উপরের আদেশ’ বলে একজন নির্দোষ মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করা ও এভাবে বান্দার হক নষ্ট করার জন্য আল্লাহর নিকট জবাবদিহী করতে হবে।

প্রশ্নকারী : আদনান হোসাইন, ঢাকা।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (২৫/২৬৫) : যেহেতু জিন ও ইনসান উভয়কেই সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র ইবাদতের জন্য। এক্ষণে উভয় জাতিই কি শয়তানের দ্বারা বিভ্রান্ত হয়?
প্রশ্ন (৩৭/৪৩৭) : ব্যবসায় কত শতাংশ লাভ করা যায়? এক্ষেত্রে শরী‘আত নির্ধারিত কোন সীমারেখা আছে কি?
প্রশ্ন (৩৪/৪৩৪) : মাসিক আত-তাহরীক ১১তম বর্ষ অক্টোবর’০৭ সংখ্যার ৩০/৩০নং প্রশ্নোত্তরে বলা হয়েছে ইমাম ডানে সালাম ফিরালে মাসবূক অবশিষ্ট ছালাত আদায়ের জন্য দাঁড়াবে। কিন্তু ১৩তম বর্ষ এপ্রিল’১০ সংখ্যার ১৪/২৫৪নং প্রশ্নোত্তরে বলা হয়েছে দুই সালামের পর মাসবূক দাঁড়াবে। কোনটি সঠিক?
প্রশ্ন (৩৮/৩৫৮) : মসজিদের মিম্বর তিন স্তর বিশিষ্ট হওয়ার কোন তাৎপর্য আছে কি? কোন কোন মসজিদে পাঁচ স্তর বিশিষ্টও দেখা যায়। এ সম্পর্কে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৪/৬৪) : সকাল বেলার যিকরগুলো ফজরের ছালাতের পূর্বে বা ছালাতের পর হাঁটাহাঁটির সময় করা যাবে কি? অনুরূপভাবে সন্ধ্যার যিকরগুলো বাদ এশা করা যাবে কি?
প্রশ্ন (১৪/৩৩৪) : ছালাত কখন ক্বছর করতে হয়? ক্বছর করা ওয়াজিব না সুন্নাত? ছালাতে কছর না করলে গোনাহ হবে কি? রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম কি কছর করতেন?
প্রশ্ন (৬/২৮৬) : একটি জমি কবরস্থানের নামে ওয়াক্বফ করা হয়েছে। এক্ষণে উক্ত জমির কিছু অংশে মসজিদ নির্মাণ করা যাবে কি? বা ওয়াক্বফের জমি পরিবর্তন করে অন্য কোন কল্যাণমূলক কাজে লাগানো যাবে কি? - -সাখাওয়াত হোসেন, মীরপুর, ঢাকা।
প্রশ্ন (৩/৪৪৩) : ফরয ছালাতে মাসবূক হিসাবে বাকী ছালাত আদায় করার সময় আমার দু’পাশে দু’জন মুছল্লী এসে আমার সাথে দাঁড়িয়ে ছালাত আদায় করলে আমার জন্য করণীয় কি?
প্রশ্ন (২/৪৪২) : ছিফফীনের যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদ বলা যাবে কি?
প্রশ্ন (১১/১৭১) : ইমামের সাথে ছালাতরত অবস্থায় ঘুমের কারণে আমার একটি সিজদা ছুটে যায়। এক্ষণে আমার করণীয় কি? - -মুহিউদ্দীন আহমাদশ্যামলী, ঢাকা।
প্রশ্ন (২৩/১৮৩) : আমাদের এলাকায় মসজিদে ঈদের ছালাত আদায় করা হয়। জায়গা সংকুলান না হওয়ায় সেখানে একাধিক জামা‘আত করা যাবে কি? নাকি একাধিক জামা‘আত করলে তা বিদ‘আত হবে? - -শামীম রেযা, বড়দাদপুর,গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৭/১১৭) : আমি সঊদী প্রবাসী। কাজের চাপে আমি কোনদিন জুম‘আর ছালাত আদায় করতে পারি না। আমার জন্য করণীয় কি? - -ইব্রাহীম খলীল মুনশী, নাজরান, সঊদী আরব।
আরও
আরও
.