উত্তর : যবহকৃত হালাল পশুর প্রবাহিত রক্ত ব্যতীত সবই হালাল (আন‘আম ১৪৫)। হানাফী কিতাব সমূহে আরো ছয়টি বস্ত্ত হারাম বলে উল্লেখ আছে। কিন্তু সেগুলি সব ক্বিয়াসী বা অনুমান নির্ভর। সুতরাং হালাল পশুর চামড়া যদি কেউ খেতে চায়, খেতে পারে। তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সবকিছু থেকে বিরত থাকতে হবে। কেননা রাসূল (ছাঃ) বলেন, ক্ষতিগ্রস্ত হয়ো না এবং ক্ষতি করো না (ইবনু মাজাহ হা/২৩৪০; ছহীহাহ হা/২৫০)। কেননা এতে খাদ্য গ্রহণের লক্ষ্য ব্যাহত হয় (ফৎহুল ক্বাদীর বাক্বারাহ ১৬৮; মায়েদাহ ৮৮; আনফাল ৬৯; নামল ১১৪)।






প্রশ্ন (৬/২৪৬) : তাসবীহ গণনা করার সময় আংগুলের ডান না বাম দিক থেকে শুরু করতে হবে? আংগুলের রেখা হিসাব করে গণনা করা যরূরী কি?
প্রশ্ন (৩০/৪৭০) : আমি নেকীর আশায় সৎ মানুষদের মাঝে বিনা সূদে টাকা ঋণ দিয়ে থাকি। গ্রহীতাগণ তা সাপ্তাহিক কিস্তিতে আমাকে পরিশোধ করেন। কিন্তু বর্তমানে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ায় ঋণ লেনদেনের জন্য বেতন দিয়ে একজন লোক রাখি এবং ঋণগ্রহীতাগণ মাসে বেতন বাবদ প্রত্যে - -আব্দুর রহমান, চাটমোহর, পাবনা।
প্রশ্ন (১১/১৩১) : ছালাতের সময় ব্যক্তির ছায়া দেখা গেলে তাতে ছালাতের কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন (১৫/৫৫) : জনৈক ব্যক্তি এক স্ত্রী, এক কন্যা, দুই ভাতিজা ও এক ভাতিজি রেখে মারা যান। এক্ষণে মাইয়েতের সম্পদ কিভাবে বণ্টিত হবে?
প্রশ্ন (৩২/৪৩২) : আমাদের এলাকার মসজিদে আযানের আগে ‘আছ-ছালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ’ পাঠ করা হয়। আযানের আগে এভাবে পাঠ করা যাবে কি?
প্রশ্ন (১৯/৩৭৯) : হাদীছে নবী (ছাঃ)-এর উপর বেশী বেশী দরূদ পাঠ করতে বলা হয়েছে। এটা দরূদে ইবরাহীমী, না অন্য কোন দরূদ? কিভাবে কখন তাঁর উপর দরূদ ও সালাম পেশ করতে হবে? রাসূল (ছাঃ) নিজেই নিজের উপর কিভাবে কোন দরূদ পড়তেন?
প্রশ্ন (৩৮/২৭৮) : কোন মেয়ের পাঁচ কিংবা ছয়বার মাসিক হ’লে তাকে বিবাহ দেওয়া ফরয হয়ে যায়। এই বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১৮/১৩৮) : আমার বন্ধু একজন সরকারী কর্মচারী। সরকারী নির্দেশমতে তাকে মন্দির ও মাযারে ব্লিচিং পাউডার ছড়াতে হয়। শিরকের কেন্দ্রে এসব কাজ করতে তার ঈমানে বাধা দেয়। কিন্তু বাধ্য হয়ে করেন। এজন্য তিনি গোনাহগার হবেন কি?
প্রশ্ন (২৪/২২৪) : ‘সুপারী’ খাওয়ার ব্যাপারে শারঈ বিধান কি? - -আব্দুল হাকীম, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (১২/৩৩২) : বাড়ীওয়ালা ঋণের প্রয়োজনে ভাড়াটিয়ার কাছ থেকে ১২ লক্ষ টাকা গ্রহণ করতে চান। বিনিময়ে ভাড়াটিয়া শর্ত দিয়েছেন যে, ঋণের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত মাসিক ১০,০০০ টাকা ভাড়ার পরিবর্তে তিনি ৪,০০০ টাকা ভাড়া দিবেন। অর্থাৎ ঋণের কারণে তিনি মাসিক ৬,০০০ টাকা ভাড়ার ছাড় পাবেন। পরবর্তীতে মালিক পুরো টাকা ফেরত দিলে পুনরায় নিয়মিত ভাড়া কার্যকর হবে। শারঈ দৃষ্টিতে ঋণের শর্তে এভাবে ভাড়া কমিয়ে নেওয়া বা কম ভাড়ায় চুক্তি করা বৈধ হবে কি?
প্রশ্ন (৩৫/১৫৫) : একজন অভিনেতা যদি কোন অশ্লীল কাজের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করেন এবং তারপর মারা যান। কিন্তু সেই অশ্লীল কাজগুলো (যেমন গান, নাটক, সিনেমা ইত্যাদি) মানুষের মাঝে বিদ্যমান থাকে এবং মানুষ সেগুলো দেখতে থাকে, তাহ’লে কবরেও কি সেই পাপের বোঝা অব্যাহত থাকবে?
প্রশ্ন (৩৬/২৭৬) : ঈদের ছালাতের জন্য জামা‘আত শর্ত কি? ঈদের ছালাত ছুটে গেলে করণীয় কি?
আরও
আরও
.