উত্তর : এরূপ ধারণা সঠিক নয়। তবে সর্বদা মৃত্যুর জন্য প্রস্ত্তত থাকতে হবে। নিয়মিত নেক আমল করার মাধ্যমে সর্বদা নিজেকে প্রস্ত্তত রাখতে হবে। হ’তে পারে উক্ত স্বপ্নের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্ত্ততি নেওয়ার আহবান জানানো হয়েছে। যেমন ইবনু ওমর (রাঃ) মৃত্যু ও জাহান্নামের স্বপ্ন দেখলে তার ব্যাপারে রাসূল (ছাঃ) বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর কতই না ভাল মানুষ হ’ত, যদি সে রাতে (তাহাজ্জুদের) ছালাত আদায় করত। সালেম বলেন, তারপর থেকে (আমার আববা) আব্দুল্লাহ রাতে অল্পক্ষণই ঘুমাতেন (বুখারী হা/১১২২; মুসলিম হা/২৪৭৯)। নবী করীম (ছাঃ) বলেন. ‘উত্তম স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। সুতরাং তোমাদের কেউ যদি ভাল স্বপ্ন দেখে তাহ’লে সে যেন ঐ ব্যক্তির কাছে প্রকাশ করে, যাকে সে ভালবাসে। আর যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, তাহ’লে সে যেন আঊযুবিল্লাহি মিনাশ শায়ত্বানির রজীম বলে তার ক্ষতি ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় চায় এবং বাম দিকে তিনবার থুক মারে। আর কারো কাছে যেন প্রকাশ না করে। ফলে তার কোন ক্ষতি হবে না’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৬১২)। অন্যত্র তিনি বলেন, ‘স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে। (ক) সত্য স্বপ্ন (খ) মনের কল্পনা এবং (গ) শয়তানের পক্ষ হ’তে ভীতি প্রদর্শন। সুতরাং কেউ যদি অপসন্দনীয় স্বপ্ন দেখে তাহ’লে তখন উঠে যেন ছালাত আদায় করে’ (তিরমিযী হা/২২৮০)।

প্রশ্নকারী : মুহাম্মাদ তৌকির, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩৯/২৭৯) : আমি কওমী মাদ্রাসায় অধ্যয়নরত। আমার পিতা কৃষক এবং নিয়মিত মানুষকে ঋণ দেন এবং সূদ গ্রহণ করেন। সেখান থেকে আমার পড়াশুনার খরচ দেন। উক্ত অর্থে দ্বীনী পড়াশুনা করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৬/৩৩৬) : আমি একটি বড় ভবনে থাকি। ভবন মালিকের পক্ষ থেকে প্রতি ফ্লাটে সেন্ট্রাল সাউন্ড সিস্টেম বসাতে চাচ্ছে যাতে মুছল্লীদের সতর্ক করার জন্য ছালাতের সময় আযান চালু করা যায়। এভাবে মসজিদের বাইরে আযান চালু করা শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (৩৭/১৫৭) : সফরে বের হওয়ার পূর্বে যোহরের সময় যোহর-আছর একত্রে জমা ও ক্বছর করে বের হওয়া যাবে কি? - -মুহাম্মাদ ফখরুল ইসলাম, মাহিলাড়া, বরিশাল।
প্রশ্ন (৮/২৮৮) :তারাবীহর ছালাত ইমামের সাথে শেষ করার যে ফযীলত বর্ণিত হয়েছে বিতর ইমামের সাথে না পড়ে একাকী পড়লে কি উক্ত ছওয়াব হবে? ইমাম স্বয়ং যদি বিতর না পড়ে সবাইকে তা বাসায় পড়ার নির্দেশ দেন, তাহ’লে কি পুরো রাত ছালাত আদায়ের ফযীলত পাওয়া হবে?
প্রশ্ন (১৮/৪১৮) : কাপড়ে ও দেহের কোন অংশে মযী লেগে গেলে করণীয় কি? ধুয়ে ফেলতে হবে না পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হবে?
প্রশ্ন (৩১/৪৩১) : আমি হদযোগ্য বড় গুনাহ করে ফেলেছি। এক্ষণে আমার জন্য করণীয় কি? কুরআনী ঘোষণা অনুযায়ী কি আমার জন্য পুত-পবিত্র নারীকে বিবাহ করা হারাম? - -নাম প্রকাশে অনিচ্ছুক
প্রশ্ন (৩৫/২৭৫) : আল্লাহর আকার প্রমাণ করতে গিয়ে জনৈক আলেম বলেন, আল্লাহ বান্দার কর্ম দেখে হাসেন। তিনি আরো বলেন, সাত যমীন ও সাত আসমানের চেয়ে কুরসি বড় এবং কুরসির চেয়ে আল্লাহ বড়। প্রশ্ন হ’ল, তাহলে আল্লাহ নীচের আসমানে প্রতি রাতে নেমে আসেন কিভাবে? তার তুলনায় আসমান তো ছোট। তবে কি তিনি আকার ছোট-বড় করেন?
প্রশ্ন (৩৮/৩৫৮) : আমি তৃতীয়বারের মত হজ্জে যেতে চাই। কিন্তু একই পরিমাণ খরচে স্ত্রী-সন্তানসহ ওমরাহ করা সম্ভব। এক্ষণে আমার কোনটা করা অধিক ছওয়াবপূর্ণ হবে?
প্রশ্ন (১১/১৩১) : আমি হিন্দু পরিবারে বিবাহ করেছি এবং দু’জনেই ইসলামী জীবন যাপন করছি। এক্ষণে আমার হিন্দু শ্বশুরকুলের বাড়ীতে বেড়াতে যাওয়া, খাওয়া-দাওয়া, ছালাত আদায় করা ইত্যাদি জায়েয হবে কি? - -যাকির হোসাইন, ভারত।
প্রশ্ন (১৬/৫৬) : বয়স ও অসুস্থতার কারণে যদি কাতারের মধ্যখানে চেয়ার নিয়ে দাঁড়ান তবে চেয়ারটি পিছনের কাতারে চলে যাওয়ায় পিছনের মুছল্লীদের সমস্যা হয়। এক্ষেত্রে তাদের জন্য করণীয় কি হবে? তারা কি কাতার সোজা রাখতে বসেই ছালাত আদায় করবেন, যাতে চেয়ার পিছনের কাতারে না ঠেলে দিতে হয়? - -আব্দুর রহমান, সোনাবাড়িয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৯/৩৯) : স্ত্রী পরপুরুষের সাথে অবাঞ্ছিত কথা বলত। স্বামী হুঁশিয়ারী স্বরূপ বলেছিল, যদি এরপর ঐ ব্যক্তির সাথে কথা বল, তাহ’লে তুমি তালাক। কিন্তু স্ত্রী তার সাথে কথা বলা অব্যাহত রাখে। এর ৫/৬ মাস পর স্বামী আবারও অনুরূপ কথা বলে। কিন্তু স্ত্রী তার অভ্যাস পরিবর্তন করেনি। পরে স্বামী তাকে তালাক দেয়। কিন্তু সহবাস বন্ধ করেনি। এক্ষেত্রে স্বামী উক্ত কথা বলার কারণে স্ত্রী কি তালাক হয়েছে? যদি তালাক হয়ে থাকে তবে ক’টি তালাক হয়েছে? এ মুহূর্তে স্ত্রীকে কি পুনরায় বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে হবে? - -হাফীযুর রহমান, টঙ্গী, গাযীপুর।
প্রশ্ন (৭/৪৭) : ঋণদাতা কি ঋণগ্রহীতার বাসায় দাওয়াত খেতে পারবে? এটা কি সূদ হবে?
আরও
আরও
.